2026 West Bengal Legislative Assembly election: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। তবে পশ্চিমবঙ্গে এসআইআর (SIR West Bengal 2026) নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তাতে ঠিক সময়ে ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা কম।

DID YOU
KNOW
?
এসআইআর-জটিলতা
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। ফলে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

West Bengal Elections 2026: এসআইআর (SIR West Bengal 2026) নিয়ে জটিলতার জেরে কি রাজ্যে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election) পিছিয়ে যাবে? শুক্রবার বিধানসভায় হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে প্রশ্নের জবাব দিলেন রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission West Bengal) সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। তিনি বলেছেন, 'নির্বাচন সংক্রান্ত তারিখ আমি ঘোষণা করি না। আমার কোনও ক্ষমতা নেই। কমিশন আমার সঙ্গে আলোচনাও করবে না। এটা কমিশন বলতে পারবে। কমিশনের প্রতিনিধিরা চার রাজ্য ঘুরে এখানে আসছেন। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।' পশ্চিমবঙ্গের পাশাপাশি একই সময়ে আরও চার রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে ঠিক সময়ে ভোট হবে কি না, সে বিষয়ে কিছু বলতে পারছেন না নির্বাচন কমিশনের সিইও।

এসআইআর নিয়ে জটিলতা

রাজ্যে এসআইআর প্রক্রিয়ার ফলে ভোটার তালিকায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন। এই বিপুল সংখ্যক ভোটারকে চূড়ান্ত তালিকার বাইরে রেখে কি ভোটগ্রহণ সম্ভব? এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিইও বলেছেন, 'এটা তো এসআইআর গাইডলাইনে ছিল না। সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছে। অভূতপূর্ব পরিস্থিতিতে এই অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে হয়েছে। ৬০ লক্ষের মধ্যে ছয় লক্ষ ভোটারের বিষয়ে নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি কী হবে, সেসব আমরা জানি না। কমিশন এসে সিদ্ধান্ত নেবে। সেটা কী হবে, তা আমরা জানি না। এইরকম পরিস্থিতি আগে কখনও হয়নি। তবে এত পরিমাণে না হলেও অনেক ফর্ম ৬ শেষের দিকে আসে। সেগুলো থেকে যায়। নমিনেশনের শেষ দিন পর্যন্ত দেওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রে সব কেস নিষ্পত্তি হয় না। তবে এই পরিমাণে অ্যাডজুডিকেশন আমি দেখিনি।'

এত নাম অ্যাডজুডিকেশন কেন?

৬০ লক্ষ ভোটারের নাম অ্যাডজুডিকেশনে থাকা প্রসঙ্গে সিইও বলেছেন, 'এইভাবে আমি কিছু বলতে পারব না। ডিইও-র কাছে রিপোর্ট চেয়েছি। তথ্য-প্রমাণ অনুসন্ধান করে তবে কিছু বলতে পারব। আমরা আইনগতভাবেই ব্যবস্থা নেব।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।