MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রাজ্যে আরও চাকরি কেড়ে নেওয়া হবে? কলকাতা হাইকোর্টের বিস্ফোরক রায়ে ঘুম উড়ল চাকরিজীবীদের

রাজ্যে আরও চাকরি কেড়ে নেওয়া হবে? কলকাতা হাইকোর্টের বিস্ফোরক রায়ে ঘুম উড়ল চাকরিজীবীদের

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। আর এরই মাঝে এবার আরেক নির্দেশ ঘিরে শোরগোল। কলকাতা হাইকোর্টের নির্দেশে উড়ল ঘুম! মিলছে না নিয়োগ-নথির বহু তথ্য! দিশেহারা সকলে। তাহলে কি আরও চাকরি যেতে চলেছে? প্রশ্ন উঠছে

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 03 2024, 06:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : facebook

কলকাতা হাইকোর্টের রায়ে এবার ঘুম উড়ল চাকুরিজীবীদের। কর্মরত সব স্কুল শিক্ষককে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

সেই তথ্য তুলতে হবে স্কুলের পোর্টালেও। সম্প্রতি জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-দের এই নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে নতুন করে ক্ষোভ।

310
Image Credit : stockPhoto

শিক্ষকমহলের অভিযোগ, ১৯৯৮ সালে স্কুল সার্ভিস কমিশন এসএসসি-র পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে, নিয়োগের অনেক নথি- তথ্যই স্কুলগুলিতে পাওয়া যাচ্ছে না।

410
Image Credit : stockPhoto

১৯৯৮-এর আগে স্কুলে শিক্ষক নিয়োগ হত ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’-এ তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতার অনুসারে এবং স্কুলের পরিচালন সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতে।

510
Image Credit : stockPhoto

সেই সময় সাক্ষাৎকারের পরে প্যানেল তৈরি করে তা ডিআই-দের কাছে পাঠানো হত। পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে তালিকা অনুযায়ী প্রার্থীদের ঠিকানায় নিয়োগপত্র পাঠানোর নিয়ম ছিল।

610
Image Credit : stockPhoto

তবে জানা যাচ্ছে ডিআই-দের সেই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মিলছে না পরিদর্শকের চিঠিতে পাওয়া মেমো নম্বরও।

710
Image Credit : Asianet News

অনেক শিক্ষকরাই জানিয়েছেন তাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গিয়েছে, তবে যার মেমো নম্বর নেই।

810
Image Credit : facebook

আবার কোথাও কোথাও পরিদর্শকের অনুমোদন করা প্যানেলই পাওয়া যাচ্ছে না। ফলে এক্ষেত্রে নথি জমা দেওয়ার বিষয়ে অসঙ্গতি থেকে যাচ্ছে। এত বছর আগের নথি খুঁজে পেতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে।

910
Image Credit : our own

১৯৯৮-এর আগে কোনও লিখিত পরীক্ষা না থাকায় প্রার্থীদের সাক্ষাৎকারে ক্ষেত্রে স্বজনপোষণের অর্থাৎ অনিয়মের যথেষ্ট সুযোগ ছিল।

1010
Image Credit : our own

এক জেলা স্কুল পরিদর্শক এই বিষয়ে জানিয়েছেন, “কলকাতা হাই কোর্টের নির্দেশে আমরা নথি জমা দিতে বলেছি। আদালত কর্মরত সবার নিয়োগের নথি ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই প্রধান শিক্ষকদের কাছে ওই তথ্য চাওয়া হয়েছে।”

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: পুজোর মুখে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
Recommended image2
কাল থেকে টানা ৩ দিনের ছুটি! সোমবারও কি বন্ধ? নবান্নের নয়া হলিডে লিস্টে বিরাট আপডেট
Recommended image3
সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে ‘All India Trinamool Congress’! মমতা-অভিষেকের ছবি, ভিডিও পোস্ট
Recommended image4
SIT ON SRFTI Case: SRFTI- এর ঘটনায় সিট গঠন রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি প্রকাশ স্বরাষ্ট্র দফতরের
Recommended image5
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved