MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SIR-এর পর ভোটার তালিকায় নাম না থাকলেই কি নাগরিকত্ব বাতিল? বিরাট আপডেট দিল কমিশন

SIR-এর পর ভোটার তালিকায় নাম না থাকলেই কি নাগরিকত্ব বাতিল? বিরাট আপডেট দিল কমিশন

বড় আপডেট দিল নির্বাচন কমিশন। SIR-এর পর ভোটার তালিকায় নাম না থাকলেই কি নাগরিকত্ব বাতিল? এই নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে সবার মনেই। সেই ব্যাপারেই নিজেদের অবস্থান স্পষ্ট করল কমিশন। সুপ্রিম কোর্টে জানাল বিস্তারিত তথ্য।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 08 2026, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান পরিষ্কার করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আগে কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক কি না, তা যাচাই করা কমিশনের কর্তব্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Getty

কমিশনের স্পষ্ট বক্তব্য, যাতে কোনও বিদেশি নাগরিক ভারতের নির্বাচনে ভোট দিতে না পারেন, সেটাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। ভোটার তালিকায় বিদেশি নাগরিকের নাম থাকা সংবিধান বিরোধী, প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী।

Related Articles

Related image1
Amartya Sen: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছর, SIR শুনানির নোটিশ পেলেন অমর্ত্য সেন
Related image2
কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে? স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
39
Image Credit : Asianet News

তিনি আবেদনকারীদের সেই দাবি খারিজ করেন, যেখানে বলা হয়েছিল নাগরিকত্ব নির্ধারণ নির্বাচন কমিশনের কাজ নয় এবং শুধু আধার থাকলেই ভোটার তালিকায় নাম তোলা উচিত।

49
Image Credit : iSTOCK

রাকেশ দ্বিবেদী বলেন, ভোটার তালিকায় কোনও বিদেশি নাগরিকের নাম থাকা সংবিধান অনুযায়ী ঠিক নয়। তিনি জানান, গণপরিষদের সময় থেকেই নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধান প্রণেতারাই নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন, যাতে শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই ভোটার হিসেবে নথিভুক্ত করা হয়।

59
Image Credit : Asianet News

তিনি আরও জানান, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো শীর্ষ সাংবিধানিক পদে নিযুক্ত হওয়ার জন্য ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। সংবিধানের ১২৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের ক্ষেত্রেও নাগরিকত্ব অপরিহার্য শর্ত।

69
Image Credit : unsplash

নির্বাচন কমিশনের (Election Commission) দাবি, সংবিধানের ৩২৪ ও ৩২৬ অনুচ্ছেদের অধীনেই ভোটার তালিকা তৈরি ও সংশোধনের ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। কমিশনের মতে, নিয়মিত SIR প্রক্রিয়া না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

79
Image Credit : Asianet News

ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। দ্বিবেদী জানান, ভোটার তালিকা সংশোধন একটি প্রশাসনিক প্রক্রিয়া, যেখানে মৃত্যু, স্থানান্তর বা নতুন ভোটার সংযোজনের বিষয়ও দেখা হয়। এতে কারও নাগরিকত্ব বাতিল হয় না।

89
Image Credit : Election Commission

কমিশন স্পষ্ট জানিয়েছে, কাউকে ‘ভারতীয় নন’ বলে ঘোষণা করা বা নাগরিকত্ব বাতিল করার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের। নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে না বলেও জানানো হয়েছে। তবে ভোটার তালিকায় যদি বিদেশিদের নাম থাকে, সংবিধান অনুযায়ী সেগুলি বাদ দেওয়াই কমিশনের দায়িত্ব।

99
Image Credit : Election Commission

নির্বাচন কমিশন (Election Commission) আরও জানায়, SIR প্রক্রিয়ায় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে কারও নাগরিকত্ব বাতিল করা হবে না। নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ সকলের কাছেই থাকবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image2
Today’s News in Bengali Live: Thailand Travel - থাইল্যান্ড যাচ্ছেন? ১৫ সেপ্টেম্বর থেকে ভারতীয়দের জন্য বদলে যাচ্ছে এই নিয়মগুলো
Recommended image3
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image4
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image5
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Related Stories
Recommended image1
Amartya Sen: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছর, SIR শুনানির নোটিশ পেলেন অমর্ত্য সেন
Recommended image2
কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে? স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved