Bhabanipur Hotsit: দ্বিতীয় দফা ভোটের দিন সকাল থেকেই সক্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই জানিয়ে দিয়েছে আজ সারাদিন রাস্তাতেই থাকবেন তিনি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

দ্বিতীয় দফা ভোটের দিন সকাল থেকেই সক্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই জানিয়ে দিয়েছে আজ সারাদিন রাস্তাতেই থাকবেন তিনি। নিজের কেন্দ্র ভবানীপুরে বুথে বুথে ঘুরে ঘুরে ভোট পর্যবেক্ষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বুথে বুথে ঘুরছেন মমতা, কটাক্ষ শুভেন্দুর

দ্বিতীয় দফা ভোটের দিন সকাল থেকেই রেওয়াজ ভেঙে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন। সাধারণত ভোটের দিন ভোট দেওয়া ছাড়া বাড়ি থেকে বার হন না মমতা। অন্যান্যবার ভোটের দিন তিনি বেলা ৩টে নাগাদ নিজের বুথ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। সেই সময়ই কথা বলেন সাংবাদিককের সঙ্গে। তবে এবার ছবিটা পুরোপুরি আলাদা। এবার সকালেই নিজের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন মমতা। কথা বলছেন প্রেসের সঙ্গে। নির্বাচন নিয়ে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। মমতা এদিন প্রথমেই যান চেতলা এলাকায়। তারপরই যান পদ্মপুকুর রোডের ধরে। মাঝে একটি বুথে ঘুরে যায় তাঁর কনভয়। তিনি সেখানে ভোট পরির্দশন করেন। মমতার অভিযোগ রাজ্যের বাইরে থেকে বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছেন। তারা বিজেপির নির্দেশে কাজ করছেন। মমতার প্রশ্ন, 'এটা মানুষের ভোট। কিন্তু এভাবে কী ভোট গ্রহণ হতে পারে?'

চেতলায় গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফিরহাদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি 'ববির স্ত্রী ছিল। মাঝরাতে গিয়ে দরজা ধাক্কাচ্ছে। মহিলারা আতঙ্কিত।'

এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'ঠেলায় না পড়লে বিড়াল গাঠে ওঠে না।' যদিও এদিন সকালেই একটি মন্দিরে গিয়ে পুজো দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।