MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট

Cal HC On Humayun Kabir: ভরতপুরের বহিস্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বেলডাঙায় মসজিদ তৈরি করার প্রস্তাব নিয়ে কোনও হস্তক্ষেপ করল না আদালত। কী বলছে কোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 06 2025, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা হাইকোর্টে হুমায়ুনের মসজিদ ইস্যু
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টে হুমায়ুনের মসজিদ ইস্যু

ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত ও শনিবারের শিলান্যাস অনুষ্ঠানে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে। মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তাদেরকেও ব্যবহার করা যাবে। মুর্শিদাবাদের বেলডাঙায় আইনশৃঙ্খলা বজায় রেখেই কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলেছিলেন হুমায়ুন কবীর ?
Image Credit : Social Media

কী বলেছিলেন হুমায়ুন কবীর ?

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আগামী ৬ ডিসেম্বর তথা আগামীকাল, শনিবার বেলডাঙায় মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেন তিনি। সেই নিয়ে তাঁর একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার সকালে তাঁকে সাসপেন্ড করে তাঁর দল। তারপরই তাঁর মসজিদ তৈরির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মসজিদ তৈরি নিয়ে ধর্মীয় অশান্তির আঁচ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন ডঃ আব্দুস সালাম শেখ নামে এক সমাজকর্মী।

Related Articles

Related image1
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
Related image2
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
35
রাজ্যে নিরাপত্তা বৃদ্ধি
Image Credit : Social Media

রাজ্যে নিরাপত্তা বৃদ্ধি

তাঁর দাবি মসজিদ তৈরিকে ঘিরে ধর্মীয় দাঙ্গা-অশান্তি হতে পারে। হিন্দু-মুশরিমকে ভাগ করার চক্রান্ত করা হচ্ছে। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি নষ্ট হতে পারে। তাই এই মসজিদ তৈরির শিলান্যাসের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছেন। সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ ও বাবরি মসজিদের শিলান্যাস বন্ধ করার আবেদন জানানর পাশাপাশি বেলডাঙায় নিরাপত্তা বাড়ানোর আর্জিও জানানো হয়।

45
কী বলছে আদালত?
Image Credit : Social Media

কী বলছে আদালত?

শুক্রবার এই মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। মামলাকারী ডঃ আব্দুস সালাম শেখের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য শুনানিতে দাবি করেন, 'রামমন্দির নিয়েও সম্প্রীতি নষ্টের প্রশ্ন উঠেছিল।এই ধরনের অনুষ্ঠানের জন্য এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে। শান্তি বিঘ্নিত হতে পারে। রাজ্যকে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।' এই মসজিদ তৈরি নিয়ে কেন্দ্রের অবস্থানও জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতকে জানান, মুর্শিদাবাদের ওই এলাকাগুলো খুবই সংবেদনশীল। সম্প্রতি সেখানে দাঙ্গা-অশান্তি হয়েছে।‌ তাই সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা রয়েছে। রাজ্যের পক্ষ থেকেও আদালতে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

55
 হস্তক্ষেপে না আদালতের
Image Credit : Social Media

হস্তক্ষেপে না আদালতের

এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, মসজিদ তৈরি ও তার শিলান্যাস অনুষ্ঠানে কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত। যাবতীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে রাজ্যকে সহায়তা করবে কেন্দ্রীয় সরকারও। শিলান্যাসের কর্মসূচিকে ঘিরে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য ও কেন্দ্রের। উভয়কেই সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। গত এপ্রিলে মুর্শিদাবাদ জুরে ওয়াকফ অশান্তি নিয়ন্ত্রণে যে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, প্রয়োজনে এক্ষেত্রে সেই বাহিনীকেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্র তাতে সম্মতিও জানিয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির
Recommended image2
Bangladesh News: মির্জাগালিব স্ট্রিট কাণ্ডের জের, কলকাতায় আগত বাংলাদেশিদের জন্য নয়া নির্দেশিকা জারি ডেপুটি হাইকমিশনের
Recommended image3
Kolkata Durga Puja: কলকাতার অ্যালেন পার্কে এবার শারদোৎসব, বড়দিনের আগেই পার্কস্ট্রিটে অন্য উৎসব
Recommended image4
Kolkata Weather Update: কোথাও হাঁটু জল, কোথাও যানজট! ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আজও ভাসবে কলকাতা? রইল আপডেট
Recommended image5
Nabanna Salary Hike: ডিএ-এর আগেই রাজ্যের এই সরকারি কর্মীরা পাবেন সাম্মানিক! পুজোর আগে ঢুকবে মোটা টাকা
Related Stories
Recommended image1
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
Recommended image2
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved