MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • CPM: পুরসভা ভোটের আগেই পুরো স্ট্র্যাটেজি বদল সিপিএম-এর! ভোট বাড়াতে নিচুতলার কর্মীদের বড় নির্দেশ

CPM: পুরসভা ভোটের আগেই পুরো স্ট্র্যাটেজি বদল সিপিএম-এর! ভোট বাড়াতে নিচুতলার কর্মীদের বড় নির্দেশ

CPM Strategy: পুরভোটে জোট-আসন সমঝোতায় জেলা নেতৃত্বকে স্বাধীনতা সিপিএমের। তৃণমূল-এনসিপিআই-র সঙ্গে সমঝোতার দরজা বন্ধ, প্রার্থী বাছাইয়ে জোর দিল আলিমুদ্দিন স্ট্রিট।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 04 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
সিপিএম এর ট্র্যাটেজি বদল
Image Credit : our own

সিপিএম-এর ট্র্যাটেজি বদল

রাজ্যে পুরসভা নির্বাচন আসন্ন। তার আগেই এবার স্ট্র্যাটেজি বদল করে ফেলল সিপিএম। পুরসভা নির্বাচনে এবার আর আলিমুদ্দিন থেকে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না নিচুতলার কর্মীদের ওপর। জোট থেকে আসন সমঝতা - সব সিদ্ধান্ত নেবে নিচুতলার কর্মীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
জেলা নেতৃত্বকে স্বাধীনতা
Image Credit : our own

জেলা নেতৃত্বকে স্বাধীনতা

পুরসভা নির্বাচন যে সব জেলাগুলিতে হবে সেই সব জেলা নেতৃত্বকে জোট থেকে আসন সমঝতা- সব ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। তেমনই খবর সিপিএম সূত্রে। তবে সাংগঠনিক শক্তি ও প্রার্থীর গ্রহণ যোগ্যতা বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর।

Related Articles

Related image1
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Related image2
8th Pay Commission: এরিয়ারে মালামাল! ২০ মাসের বকেয়া ১৪ লক্ষ, কোন সরকারি কর্মী কত পাবেন? রইল হিসেব
38
TMC-NCPI নিয়ে স্পষ্ট বার্তা
Image Credit : Asianet News

TMC-NCPI নিয়ে স্পষ্ট বার্তা

সিপিএম সূত্রের খবর পুরভোটের কথা মাথায় রেখে বামফ্রন্টের বাইরে যে কোনও গণতান্ত্রিক দলের সঙ্গে হাত মেলানোরও স্বাধীনতা দেওয়া হয়েছে দলের নিচুতলার কর্মীদের। তবে তৃণমূল কংগ্রেস ও এনসিপিআই- জোট নিয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস বা তাদের থেকে ভেঙে তৈরি হওয়া এনসিপিআই- দলের সঙ্গে কোনও রকম নির্বাচনী আঁতাত তৈরি করা যাবে না।

48
নিচুতলার কর্মীদের স্বাধীনতা দেওয়ার কারণ
Image Credit : Asianet News

নিচুতলার কর্মীদের স্বাধীনতা দেওয়ার কারণ

সিপিএম কেন্দ্রীয় কমিটির এক সদস্যের ব্যাখ্যা অনুযায়ী , প্রতিটি পুরসভায় রাজনৈতিক বাস্তবতা আলাদা। তাই রাজ্যস্তরে একরকম সিদ্ধান্ত না নিয়ে স্থানীয় সমীকরণের ওপর জোর দিয়েই দল এগিয়ে যেতে চাইছে। অর্থাৎ এবার পুরসভা বেশি আসন পাওয়াই লক্ষ্য বামেদের।

58
প্রার্থী বাছাইয়ের নির্দেশ
Image Credit : Asianet News

প্রার্থী বাছাইয়ের নির্দেশ

নভেম্বরের শেষ ডিসেম্বরে প্রথমেই পুরসভা নির্বাচন হতে পারে। তাই দলের নিচুতলার কর্মীদের দ্রুত প্রার্থী বাছাই করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি দলের কর্মীদের এখন থেকেই নির্বাচনের লক্ষ্যে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

68
পুরসভা ভোটে বামেদের ৩ লক্ষ্য
Image Credit : Getty

পুরসভা ভোটে বামেদের ৩ লক্ষ্য

বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গেছে। এই অবস্থায় বামেদের লক্ষ্য-

  • বেশি সংখ্যক আসন জেতা
  • সংগঠনের পুনর্গঠন ও জনতার বিশ্বাস পুনরুদ্ধার
  • বিরোধী রাজনৈতিক দল হিসেবে নিজেদের তুলে ধরা
78
ভোটার তালিকা ইস্যু
Image Credit : Asianet News

ভোটার তালিকা ইস্যু

ট্রাইব্যুনালে থাকা নাম দ্রুত ভোটার তালিকায় তোলার জন্য নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যোগ্য নাগরিকের নাম বাদ পড়লে পথে নামার নির্দেশও দিয়েছে সিপিএম।

88
স্থানীয় ইস্যুতে তুলে ধরা
Image Credit : Asianet News

স্থানীয় ইস্যুতে তুলে ধরা

পুর পরিষেবা, নাগরিক পরিকাঠামো, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের মত ইস্যুগুলির ওপর জোর দিয়ে জনসংযোগ তৈরি করতে নিচুতলার কর্মীদের নির্দেশ দিয়েছে সিপিএম। জেলায় জেলায় নিজেদের মত কর্ম কর্মসূচি গ্রহণেও নির্দেশ দিয়েছে সিপিএম।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image2
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image3
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Recommended image4
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Recommended image5
Kolkata Municipal Election: দুর্গাপুজো মিটলেই রাজ্যের ৭ পুরসভায় ভোট, নির্ঘণ্টের প্রস্তাব কমিশনের
Related Stories
Recommended image1
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Recommended image2
8th Pay Commission: এরিয়ারে মালামাল! ২০ মাসের বকেয়া ১৪ লক্ষ, কোন সরকারি কর্মী কত পাবেন? রইল হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved