MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা

বছর ঘুরলেই রাজ্যে হতে চলেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। এখন থেকে শুরু হয়ে গিয়েছে ভোট প্রচারের প্রস্তুতি। এদিকে রাজ্য সরকারি কর্মীদের নজরে এখন একটাই বিষয় বারবার ঘুরে ফিরে আসছে আর সেটি হল সুপ্রিম কোর্টে বকেয়া DA-র রায় (DA Verdict Case) কবে বেরোবে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 09 2025, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : stockPhoto

আদালতে শীতকালীন ছুটির আগেই কি মিলবে বাংলার ডিএ মামলা নিয়ে সুখবর? রাজ্য সরকারি কর্মীদের নজরে এখন একটাই বিষয় বারবার ঘুরে ফিরে আসছে আর সেটি হল সুপ্রিম কোর্টে বকেয়া DA-র রায় (DA Verdict Case) কবে বেরোবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : stockPhoto

DA নিয়ে ফের চর্চা

সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার রায় কবে বেরোবে তাই নিয়ে একাধিক প্রশ্ন তুলছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। চলতি বছর ৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে এই মামলার শেষ শুনানি সুসম্পন্ন হয়েছিল। তারপর প্রায় তিন মাস অতিক্রান্ত হয়েছে, অথচ রায়ের কোনো নাম নিশানা নেই।

Related Articles

Related image1
কেন হচ্ছে না বাংলার DA মামলার রায়দান? রয়েছে ২-৩টি কারণ! কী বলছে সুপ্রিম কোর্ট?
Related image2
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
37
Image Credit : stockPhoto

স্বাভাবিকভাবেই তাই DA নিয়ে দীর্ঘ অপেক্ষার জেরে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে দানা বাঁধছে উদ্বেগ। এমতাবস্থায় ডিএ মামলার সঙ্গে প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের এক ভিডিও বার্তায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার রায় নিয়ে আরও একবার জোরালোভাবে দাবি জানিয়েছে।

47
Image Credit : social media

DA মামলায় রায় শীঘ্রই প্রদানের দাবি আন্দোলনকারী কর্মীদের

সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি দাবি জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট যেন শীঘ্রই বকেয়া DA মামলার রায় প্রদান করে।

57
Image Credit : Asianet News

তাঁর আরও সংযোজন, “সুপ্রিম কোর্টের রায় স্থগিত থাকার কারণে অনেক অবসরপ্রাপ্ত কর্মী দিনের পর দিন আশাহত হয়ে পড়েছে। এছাড়াও জানা গিয়েছে আগামী ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি বা উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে। তার আগে আদালতের হাতে কার্যকরী সময় রয়েছে প্রায় ১৪ দিন। যদি রায় লিখিত আকারে প্রকাশ পায় তাহলে সকলেই স্বস্তি পাবে বলে আশা করা যাচ্ছে।”

67
Image Credit : social media

প্রসঙ্গত, ডিএ মামলার সঙ্গে প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বিশিষ্ট আইনজীবী প্রবীর বাবু জানিয়েছেন যে, “সুপ্রিম কোর্ট যে রায় দিতে চলেছে, তা ‘ঐতিহাসিক’ হতে পারে। যেহেতু বিষয়টি লক্ষ লক্ষ কর্মচারীর রুজি-রুটির সঙ্গে যুক্ত এবং এর প্রভাব সুদূরপ্রসারী, তাই মাননীয় বিচারপতিরা তাড়াহুড়ো না করে প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।”

77
Image Credit : social Media

এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে, “সাধারণত দেখা যায়, দীর্ঘ শুনানির পর বড় কোনো মামলার রায় আদালতের দীর্ঘ ছুটির ঠিক আগেই ঘোষণা করা হয়। তাহলে সেদিক থেকে দেখলে আগামী ১৯ ডিসেম্বরের আগেই হয়ত দুই মাননীয় বিচারপতি ডিএ মামলার রায় প্রকাশ করতে পারেন।”

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Breaking News: এবার পুলিশের জালে বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্য়ায়, কী ছিল তাঁর বিরুদ্ধে অভিযোগ
Recommended image2
Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজিত বসু, প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন ইডির
Recommended image3
Dilip Ghosh On Sujit Bose: 'দুর্নীতিবাজদের কাউকেই রেয়াত নয়', সুজিত গ্রেফতার হতেই সাফ বার্তা মন্ত্রীর
Recommended image4
Today’s News in Bengali Live: রাজ্যে আরও সাতদিন চলবে ঝড় বৃষ্টি, আজ ভিজবে কোন কোন জেলা?
Recommended image5
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা এরা পাবেন না! জানিয়ে দিলেন মন্ত্রী
Related Stories
Recommended image1
কেন হচ্ছে না বাংলার DA মামলার রায়দান? রয়েছে ২-৩টি কারণ! কী বলছে সুপ্রিম কোর্ট?
Recommended image2
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved