MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কেন হচ্ছে না বাংলার DA মামলার রায়দান? রয়েছে ২-৩টি কারণ! কী বলছে সুপ্রিম কোর্ট?

কেন হচ্ছে না বাংলার DA মামলার রায়দান? রয়েছে ২-৩টি কারণ! কী বলছে সুপ্রিম কোর্ট?

যত সময় যাচ্ছে, হতাশা বাড়ছে সরকারি কর্মীদের। বহু বছরের আইনি লড়াই শেষে ডিএ মামলার (Dearness Allowance) শুনানি শেষ হয়েছে। রায়দান হয়নি এখনও। কবে ডিএ মামলার রায়দান হবে? এই প্রশ্নই এখন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মনে। কী বলছে সুপ্রিম কোর্ট?

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 01 2025, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গ ডিএ মামলা। আর এদিকে, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মরত এবং সরকারি পেনশনভোগীদের অপেক্ষা যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। কেন হচ্ছে না বাংলার DA মামলার রায়দান? রয়েছে এই কয়েকটা কারণ! কী বলছে সুপ্রিম কোর্ট?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : stockPhoto

নভেম্বর নিয়ে সরকারি কর্মীদের মনে আশা থাকলেও সেই আশায় জল। যত সময় যাচ্ছে, হতাশা বাড়ছে সরকারি কর্মীদের। বহু বছরের আইনি লড়াই শেষে ডিএ মামলার (Dearness Allowance) শুনানি শেষ হয়েছে। রায়দান হয়নি এখনও। কবে ডিএ মামলার রায়দান হবে? এই প্রশ্নই এখন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মনে।

Related Articles

Related image1
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Related image2
DA Case: 'সবদিকে খরচ করছে, ডিএ-র কথা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে,' রাজ্যকে তোপ ফিরদৌস শামিমের
39
Image Credit : stockPhoto

ডিএ মামলার রায়দান কি এ বছর হবে?

ডিএ মামলার শুনানির শেষে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, “২০২৫ সালের মধ্যেই রায়দান হলে সন্তুষ্ট থাকব”। প্রশ্ন উঠছে, DA মামলার রায়দান আদৌ হবে ২০২৫ সালে? যদিও সেই উত্তর কারও কাছে নেই।

49
Image Credit : social media

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘সত্যি বলতে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ সবাই ডিএ-র বিষয়টা জানতে চাইছে এবং আমরা একটা অনুমান করেছিলাম যে এই নভেম্বরের শেষ সপ্তাহে অন্তত ডিএ মামলার রায় সামনে আসবে। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, আশাটা দীর্ঘদিন ধরে করে আজকে নভেম্বর মাস শেষ হতে চলেছে। এখনও সুপ্রিম কোর্ট থেকে কোনও উত্তর আমরা পাই নি।’

59
Image Credit : Asianet News

তবে একই সঙ্গে যদিও আশার কথা শুনিয়ে মলয়বাবু আরও বলেছিলেন, ‘তবে এইটুকু আমরা দেখেছি যে আমাদের ডিএ মামলাটা যারা করেছিল বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে তাদের একসঙ্গে বসা অর্থাৎ, যখন স্পেশাল বেঞ্চ না হলে একসঙ্গে কিন্তু হয় না।’

69
Image Credit : social media

তিনি আরও বলেন ‘সেটা দেখছি এখন সপ্তাহে একদিন, দুদিন করে হচ্ছে। ডিএ মামলাটা থাকলে পরে এখনও সাপ্লিমেন্টরি লিস্টে। সেটা থাকবে বলে আমাদের মনে হয়না। কর্মচারী সমাজকে তা বলব না। তবে যদিও থাকে তাহলে একদম শেষমুহূর্তে জানতে পারবেন।’

79
Image Credit : social Media

মলয়বাবু আরও বলেন, ‘আগে বেশ কিছুদিন আমরা দেখেছি যে স্পেশাল বেঞ্চ করে দুজনে বসে নি। এখন দেখছি স্পেশাল বেঞ্চ করে দুজনে বসছে। অন্য মামলাগুলি শুনছেন। তবে এখনও আমাদের মামলা শোনে নি। কর্মচারীসমাজকে আমরা এইটুকু বার্তা দিতে পারি যে রায়ের কোনও তথ্য এখনও আমরা সর্বোচ্চ আদালতের কাছ থেকে পাইনি।’

89
Image Credit : Asianet News

প্রসঙ্গত, নভেম্বর মাসে ডিএ মামলার রায়দান হতে পারে বলে আশাবাদী ছিলেন সরকারি কর্মীরা। তবে তা হয়নি। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়। তবে নভেম্বর শেষ হতে চললেও রায় এখনও সামনে আসে নি।

99
Image Credit : Getty

বর্তমানে “Heard and Reserved” রয়েছে। ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে। তবে কবে সে মামলার রায়দান হবে সেই বিষয়ে স্পষ্ট কোনও আপডেট নেই এ পর্যন্ত।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image2
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Recommended image3
Madrasa Closd: বেআইনি কিছুই চলবে না, ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশের পর কড়া বার্তা দিলীপ ঘোষের
Recommended image4
নাম বদলের ছায়ায় মার্কস-লেনিন-হো চি মিন! কলকাতার একাধিক রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত
Recommended image5
WB Weather Update: গণেশ পুজায় মেঘমুক্ত আকাশ, কিন্তু দুর্গাপুজোয় কি অসুর হবে বৃষ্টি? আলিপুরের পূর্বাভাসে চিন্তার ভাঁজ!
Related Stories
Recommended image1
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Recommended image2
DA Case: 'সবদিকে খরচ করছে, ডিএ-র কথা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে,' রাজ্যকে তোপ ফিরদৌস শামিমের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved