MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'সামনেই ভোট, ডিএ না দিলে...., নেত্রী যেন মনে রাখেন' সরকারি কর্মীদের সোজা হুমকি মমতাকে!

'সামনেই ভোট, ডিএ না দিলে...., নেত্রী যেন মনে রাখেন' সরকারি কর্মীদের সোজা হুমকি মমতাকে!

কেটে গেছে আরও গোটা একটা বছর। ২০২৫ পেরিয়ে ২০২৬ সাল। বর্তমানে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর নজর সুপ্রিম কোর্টের দিকে। আদৌ কি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? সরকারি কর্মীদের সোজা হুমকি মমতা বন্দ্যোপাধ্যায়কে!

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 08 2026, 02:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : stockPhoto

এখনও ডিএ বা মহার্ঘ ভাতার (Dearness Allowance) রায় রিজার্ভ রয়েছে সর্বোচ্চ আদালতে (Supreme Court)। কবে সেই রায় সামনে আসবে? সেই অপেক্ষায় সকলে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, জানুয়ারি মাসেই এই মামলার রায় সামনে আসবে। সত্যিই কি তাই?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : social media

রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মেলেনি কাঙ্খিত ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলা ঝুলে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে এবার এই সমস্ত ইস্যু সহ নতুন পে কমিশনের দাবিতে বড় পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের।

Related Articles

Related image1
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Related image2
DA Case: 'সবদিকে খরচ করছে, ডিএ-র কথা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে,' রাজ্যকে তোপ ফিরদৌস শামিমের
38
Image Credit : stockPhoto

সপ্তম পে কমিশন নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেনি সরকার। যা নিয়ে ক্ষোভ বাড়ছে সমানে। এরই মধ্যে রাজ্য সরকারের নীরবতা ভাঙতে এবং দাবি আদায়ে সংগ্রামী যৌথ মঞ্চ ধাপে ধাপে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এই ইসুতেই আগামী ২৭শে জানুয়ারি শহর কলকাতার বুকে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

48
Image Credit : social media

সংগঠনের দেওয়া তথ্য বলছে, বর্তমানে কর্মচারী এবং পেনশনারদের প্রায় ৪০ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। যা দিন দিন বাড়ছে। আবার ষষ্ঠ পে কমিশনের মেয়াদ ফুরোলেও সপ্তম পে কমিশন লাগু করেনি সরকার। এই পরিস্থিতিতে নিজেদের দাবি তুলে ধরতে, রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সরাসরি বাংলার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।

58
Image Credit : Asianet News

সম্প্রতি রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যে নতুন পে কমিশন গঠনের বিষয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের সমস্ত বকেয়া এবং দাবি মিটিয়ে দিতে হবে সরকারকে। সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

68
Image Credit : social Media

অবিলম্বে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি, সরকারি দপ্তরের বিপুল সংখ্যক শূন্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা। একইসাথে দীর্ঘদিন ধরে আন্দোলনরত যোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে তাঁদের নিয়োগের ব্যবস্থা করা হয় সেই আর্জিও তোলা হয়েছে।

78
Image Credit : Asianet News

সংগঠনের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছেন, তারা মাধ্যমে সমস্যার সমাধান চান। কিন্তু সরকার ২৭শে জানুয়ারির সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারিতে হবে নবান্ন অভিযান। তারপরও দাবি না মানা হলে রাজ্যজুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

88
Image Credit : stockPhoto

উল্লেখ্য, ২০২৬ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য লাগু হয়েছে অষ্টম পে কমিশন। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছেন। বছর শেষে সংগঠনের এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার কোনও পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image2
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image3
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image4
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Recommended image5
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Related Stories
Recommended image1
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Recommended image2
DA Case: 'সবদিকে খরচ করছে, ডিএ-র কথা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে,' রাজ্যকে তোপ ফিরদৌস শামিমের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved