MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Dilip Ghosh: 'জল্পনাতে বিশ্বাস নেই, আমরা বাস্তবে বিশ্বাস করি,' শমীক সাক্ষাতের পরই কড়া বার্তা দিলীপ ঘোষের

Dilip Ghosh: 'জল্পনাতে বিশ্বাস নেই, আমরা বাস্তবে বিশ্বাস করি,' শমীক সাক্ষাতের পরই কড়া বার্তা দিলীপ ঘোষের

Dilip Ghosh News: সামনেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস। ওই দিনই কী তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ! রাজ্য-রাজনীতির অন্দরে যখন চলছে এই নিয়ে বিস্তর কাঁটাছেড়া, ঠিক তখনই নব নির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এলেন তিনি। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 09 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ?
Image Credit : social media

তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ?

হাতে আর মাত্র কিছুদিন। তারপরই ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ। তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে প্রতিবছরই ওই দিনে দলের তরফে কিছু না কিছু চমক রাখেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চমক কী দিলীপ ঘোষ? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। তাহলে কী ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মঞ্চে দেখা যাবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে! 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
দিলীপের সাফ বার্তা
Image Credit : social media

দিলীপের সাফ বার্তা

যদিও এই বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবারই তিনি দেখা করে এসেছেন সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। আর তারপরই তুঙ্গে দিলীপ ঘোষকে নিয়ে চর্চা। তাহলে কী শমীকের আমলে আদিরাই প্রাধান্য বেশি পাবে গেরুয়া শিবিরে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। 

Related Articles

Related image1
Santanu Sen Registration: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ, বিচারপতি সিনহার নির্দেশে স্বস্তিতে শান্তনু
Related image2
Trump On Texas Flood: বন্যায় বিপর্যস্ত টেক্সাসে শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে ৭৮, দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন ট্রাম্প
38
ছাব্বিশে সাফ বার্তা দিলীপ ঘোষের
Image Credit : social media

ছাব্বিশে সাফ বার্তা দিলীপ ঘোষের

জানা গিয়েছে, একুশে জুলাইয়ের আগে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসে বিস্ফোরক বার্তা দিলেন দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’আমরা জল্পনা-কল্পনায় বিশ্বাস করি না। আমরা বাস্তবে বিশ্বাস করি। একুশে যেটা সাফ হয়নি, যেটুকু রয়ে গিয়েছে ছাব্বিশে সাফ।'' 

48
একসঙ্গে পরিবর্তনের বার্তা
Image Credit : social media

একসঙ্গে পরিবর্তনের বার্তা

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘’রাজনীতিতে ধারণা তৈরি হয়। এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও হয়ে আসছে। আমার মনে হয় বিজেপি কর্মীদের যাদের মধ্যে একটু দোলাচল চলছিল সেটা কেটে গিয়েছে। সবাই মিলে একসঙ্গে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনব।'' 

58
বিজেপি নিরন্ত এগোচ্ছে
Image Credit : Social Media

বিজেপি নিরন্ত এগোচ্ছে

দিলীপের কথায়, ‘’বিজেপি নিরন্তন এগোচ্ছে, নির্বাচনে ভালো ফল করছে। আমার ধারণা, শমীক দা আমার থেকে দলের পুরনো সদস্য। আমি যখন বিজেপির রাজ্য সভাপতি হই উনি তার আগে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। তাই উনি আমার থেকে অনেক সিনিয়র লিডার। পার্টির যেমন আদেশ হবে, তেমন ভাবেই কাজ হবে।''  

68
গেরুয়া শিবিরে মিটছে দিলীপ দূরত্ব
Image Credit : Social Media

গেরুয়া শিবিরে মিটছে দিলীপ দূরত্ব

শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর তার বরণ অনুষ্ঠানে ডাক পাননি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তা দেখে অনেকেই ধারণা করেছিলেন, দলের সঙ্গে দূরত্ব বাড়ছে দিলীপ ঘোষের। ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন তিনি।

78
জল্পনায় জল ঢাললেন দিলীপ-শমীক
Image Credit : Getty

জল্পনায় জল ঢাললেন দিলীপ-শমীক

যদিও এই বিষয়ে আগেই শমীক ভট্টাচার্য বলেছিলেন, ‘’দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই কাজে লাগানো হবে। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। যেতে পারবেন না।'' 

88
দিলীপেই ভরসা শমীকের
Image Credit : ANI

দিলীপেই ভরসা শমীকের

এই বিষয়ে বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘’আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল হতে পারে। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু এর অর্থ সেটা নয়, যে সে দলের বাইরে চলে গিয়েছে।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Derek O'Brien: অভিষেকের অফিসের সাইনবোর্ড সরানো নিয়ে ধুন্ধুমার, সিঁড়ি থেকে পড়ে গেলেন ডেরেক
Recommended image2
ক্যামাকস্ট্রিটে বিলবোর্ড খুলতে যাওয়া পুলিস-পুরসভার কর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বতি অভিষেকের, দেখুন ভিডিও
Recommended image3
RAIN ALERT: ভাদ্রতে পচা গরম আর বৃষ্টির ঘনঘটা! সাগরে নতুন নিম্নচাপ, ২৩ জেলায় হলুদ সতর্কতা
Recommended image4
Suvendu Adhikari: ৫৮০০ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে পরিযায়ী তরুণদের ঘরে ফেরার আহ্বান শুভেন্দুর
Recommended image5
TMC: ৮০৩ কোটির অ্যাকাউন্টের মালিক কে? কালীঘাট তৃণমূলের অস্বস্তি হাইকোর্টে, ৩ পক্ষের হলফনামা তলব
Related Stories
Recommended image1
Santanu Sen Registration: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ, বিচারপতি সিনহার নির্দেশে স্বস্তিতে শান্তনু
Recommended image2
Trump On Texas Flood: বন্যায় বিপর্যস্ত টেক্সাসে শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে ৭৮, দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন ট্রাম্প
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved