MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মাসের শুরুতেই ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ নির্দেশিকা জানাল কলকাতা ট্রাফিক পুলিশ

মাসের শুরুতেই ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ নির্দেশিকা জানাল কলকাতা ট্রাফিক পুলিশ

Second Hooghly Bridge Closed News: মাসের শুরুতেই ফের বন্ধ দ্বিতীয় হুগলী সেতু। কবে থেকে বন্ধ থাকবে? কী জানাল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 31 2025, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু
Image Credit : Getty

রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু

রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে জারি বিজ্ঞপ্তি। বিদ্যাসাগর সেতুর তার ও বেয়ারিংস পরিবর্তনসহ মেরামতি ও পুনর্বাসনের কাজের জন্য আগামী রবিবার, ২ নভেম্বর ২০২৫ তারিখে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সেতুর উপর দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
একাধিক পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন
Image Credit : Getty

একাধিক পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি (HRBC)-এর উদ্যোগে এই কাজটি সম্পন্ন হবে। জননিরাপত্তা ও যানবাহনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, আইপিএস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ২ নম্বর হুগলি ব্রিজ (বিদ্যাসাগর সেতু)-এর stay cable ও bearing পরিবর্তনের কাজ চলবে। এই সময়ে সমস্ত যান চলাচল সীমিত রাখা হবে এবং বিকল্প রুটে ঘোরানো হবে। 

Related Articles

Related image1
পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার ব্রেসলেট চুরির অভিযোগ, গেফতার অভিনেত্রী রূপা দত্ত
Related image2
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল, রাজ্য মেধা তালিকায় শীর্ষে কারা?
35
বিকল্প পথ নির্দেশিকা
Image Credit : Getty

বিকল্প পথ নির্দেশিকা

এ. জে. সি. বোস রোড বা জ়িরাট আইল্যান্ড দিক থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ পথে চালিত করা হবে। কেপি রোড দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট রোড হয়ে একই পথে পাঠানো হবে।

45
হাওড়া ব্রিজ ব্যবহারের নির্দেশ
Image Credit : Getty

হাওড়া ব্রিজ ব্যবহারের নির্দেশ

পূর্ব দিক থেকে (যেমন সিজিআর রোড বা খিদিরপুর দিক থেকে) আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ দিয়ে চালানো হবে। কেপি রোডের সমস্ত যানবাহন ওয়াই-পয়েন্ট ও ঘোড়া পাস এলাকা থেকেও বিকল্প পথে চালানো হবে।

55
বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ
Image Credit : Asianet News

বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ

পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে শহরের বিভিন্ন অভ্যন্তরীণ রাস্তাও (arterial roads) যানবাহন চলাচলের জন্য ব্যবহার করা হবে। এই নির্দেশ ২ নভেম্বর (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যকর থাকবে। পুলিশের অনুরোধ, সাধারণ মানুষ যেন ওই সময়ে বিকল্প রাস্তা ব্যবহার করেন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলেন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: ৬টার মধ্যে CID দফতরে হাজিরার নির্দেশ, সই জালিয়াতি মামলায় অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের
Recommended image2
Now Playing
Education Minister: দুর্নীতির ইতি, প্রতি বছর চাকরি! শিক্ষানীতিতে বড় বদল, দায়িত্ব নিয়েই বড় প্রতিশ্রুতি নতুন শিক্ষামন্ত্রীর
Recommended image3
Now Playing
TMC Crisis: ছেড়ে চলে যাচ্ছেন সবাই! অস্বস্তি এড়াতে কংগ্রেসেই ফিরছেন মমতা? তাহলে তৃণমূলের কী হবে?
Recommended image4
পলাতক অরূপ বিশ্বাস, কী কী উদ্ধার হল বিশ্বাস ব্রাদার্স-র ফ্ল্যাটের রহস্যময় ঘর থেকে?
Recommended image5
Now Playing
TMC Crisis: তৃণমূলে পদত্যাগ চলতেই থাকবে, ওই দলে থাকা যায় না, চরম কটাক্ষ ঋতব্রতর
Related Stories
Recommended image1
পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার ব্রেসলেট চুরির অভিযোগ, গেফতার অভিনেত্রী রূপা দত্ত
Recommended image2
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল, রাজ্য মেধা তালিকায় শীর্ষে কারা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved