MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এসএসসি দুর্নীতিতে ব্যাপক ভাবে জর্জরিত তৃণমূলের জীবন, আদালতে চার্জশিট জমা দিয়ে বিস্ফোরক ইডি

এসএসসি দুর্নীতিতে ব্যাপক ভাবে জর্জরিত তৃণমূলের জীবন, আদালতে চার্জশিট জমা দিয়ে বিস্ফোরক ইডি

ED On Jiban Krishna Saha: এসএসসি নিয়োগ দুর্নীতি  কাণ্ডে সরাসরি ভাবে যুক্ত রয়েছেন  বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের পর এবার আদালতে চার্জশিট জমা করল ইডি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 19 2025, 07:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইডির চার্জশিটে জীবনকৃষ্ণ সাহা
Image Credit : Asianet News

ইডির চার্জশিটে জীবনকৃষ্ণ সাহা

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় আগেও একবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই মামলায় জামিন পাওয়ার পরই চলতি বছরের অগাস্ট মাসে ফের  ইডির হাতে  গ্রেফতার হন তৃণমূল বিধায়ক  জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার বিধায়ক  গ্রেফতারের ৬০ দিন পর আদালতে চার্জশিট জমা করল ইডি।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইডির চার্জশিটে কী দাবি?
Image Credit : Asianet News

ইডির চার্জশিটে কী দাবি?

শনিবার আলিপুর ব্যাঙ্কশাল আদালতে  প্রায় ৮০ পাতার একটি চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই চার্জশিটে তৃণমূলের  জীবনের বিরুদ্ধে  এসএসসি দুর্নীতি কাণ্ডে একাধিক অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে তার  নামে-বেনামে বহু সম্পত্তি ক্রয় করে রাখার। চার্জশিটে মোট ১২টি সম্পত্তির কথাও জানিয়েছে ইডি। 

Related Articles

Related image1
ঘূর্ণাবর্তের জেরে কালীপুজো-ভাইফোঁটায় হাওয়া বদল? রইল আবহাওয়া দফতরের বিরাট আপডেট
Related image2
'বাংলায় এসআইআর হবেই', বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ
35
চাকরি বিক্রির অভিযোগ
Image Credit : Asianet News

চাকরি বিক্রির অভিযোগ

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে আগেই উঠেছিল  চাকরি বিক্রির অভিযোগ। সিবিআই তাকে গ্রেফতার করলেও সেই মামলায় জামিন পেয়ে যান জীবন। এরপর চললতি বছরের অগাস্ট মাসে তার বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় নিজের ব্যবহৃত মোবাইল ফোন পুকুরে ফেলে দিন তৃণমূল বিধায়ক। পরে সেটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে  ইডি। এবং গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণ সাহাকে। 

45
নামে-বেনামে সম্পত্তি জীবনের
Image Credit : Asianet News

নামে-বেনামে সম্পত্তি জীবনের

এই বিষয়ে আগেই আদালতে ইডির আইনজীবী জানিয়েছিলেন যে, প্রচুর লেনদেন হয়েছে স্ত্রী, বাবার অ্যাকাউন্ট এ। নিজের ক্ষেত্রে বলছে বাবা গিফট করেছে। স্ত্রী বলছেন চাকরি করে আয় করা টাকা। তিনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। ড্রেনে মোবাইল ফেলে দেওয়া হয়েছিল। জীবনকৃষ্ণ মূল চক্রী। নগদে কিংবা ব্যাংক একাউন্ট এ টাকা জমা নেওয়া হয়েছে। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টও টাকা জমা পড়েছে। বয়ান দিয়েছেন অনেকেই এই ব্যাপারে।

55
দুর্নীতির টাকা পরিজনদের মধ্যে ভাগ
Image Credit : Asianet News

দুর্নীতির টাকা পরিজনদের মধ্যে ভাগ

তদন্তে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের হদিশ মেলে। ইডির অভিযোগ, ৪৬ লক্ষ টাকার অস্বচ্ছ আর্থিক লেনদেন হয়েছে। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহার নামে মোট ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যেখান থেকে টাকা তোলা ও স্থানান্তর হয়েছে। ইডির দাবি, মোট ৪৬ লক্ষ টাকার লেনদেন ধরা পড়েছে। এর মধ্যে- ১ লক্ষ টাকা, ৮ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা, ১.৯৫ লক্ষ টাকা, ১২ লক্ষ টাকা (যার মধ্যে ৫ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছিল), ১১.৫ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা। এই সমস্ত লেনদেন হয়েছিল ২০২০ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে করা হয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: ৬টার মধ্যে CID দফতরে হাজিরার নির্দেশ, সই জালিয়াতি মামলায় অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের
Recommended image2
Now Playing
Education Minister: দুর্নীতির ইতি, প্রতি বছর চাকরি! শিক্ষানীতিতে বড় বদল, দায়িত্ব নিয়েই বড় প্রতিশ্রুতি নতুন শিক্ষামন্ত্রীর
Recommended image3
Now Playing
TMC Crisis: ছেড়ে চলে যাচ্ছেন সবাই! অস্বস্তি এড়াতে কংগ্রেসেই ফিরছেন মমতা? তাহলে তৃণমূলের কী হবে?
Recommended image4
পলাতক অরূপ বিশ্বাস, কী কী উদ্ধার হল বিশ্বাস ব্রাদার্স-র ফ্ল্যাটের রহস্যময় ঘর থেকে?
Recommended image5
Now Playing
TMC Crisis: তৃণমূলে পদত্যাগ চলতেই থাকবে, ওই দলে থাকা যায় না, চরম কটাক্ষ ঋতব্রতর
Related Stories
Recommended image1
ঘূর্ণাবর্তের জেরে কালীপুজো-ভাইফোঁটায় হাওয়া বদল? রইল আবহাওয়া দফতরের বিরাট আপডেট
Recommended image2
'বাংলায় এসআইআর হবেই', বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved