MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কীনা জানবেন কীভাবে? নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন

২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কীনা জানবেন কীভাবে? নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন

WB SIR Related New Website: এসআইআর সংক্রান্ত তথ্য এবং ২০০২ সালের ভোটার তালিকা যাচাইয়ের জন্য এবার নতুন পদক্ষেপ নিলো বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 31 2025, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নতুন ওয়েবসাইট
Image Credit : Asianet News

নতুন ওয়েবসাইট

এসআইআর লাগু হতেই রাজ্য জুড়ে ক্রমশ ছড়াচ্ছে নানারকম বিভ্রান্তি। জনমানষে তৈরি হচ্ছে ভীতি। এবার তা কাটতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মুছে ফেলা হল আগের ওয়েবসাইট। এবং চালু করা হল নতুন ওয়েব সাইট। যেখানে মিলবে ২০০২ সালের ভোটার তালিকার যাবতীয় তথ্য। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কেন নতুন ওয়েবসাইট?
Image Credit : Asianet News

কেন নতুন ওয়েবসাইট?

জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্য চালু হয়েছে এসআইআর (SIR) বা ভোটার তালিকা নিবিড় সংশোধন। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানারকম বিভ্রান্তি। ফলে বাংলার ভোটাররা তথ্য যাচাইয়ের জন্য ২০০২ সালের ভোটার তালিকা দেখতে রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেও সেখান থেকে তারা কোনও তথ্য পাননি। ফলে ক্ষুদ্ধ হয়ে ওঠেন আমজনতা। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল। পাল্টে ফেলা হল বাংলার নির্বাচন কমিশন দফতরের পুরনো ওয়েবসাইট। বদলে আনা হলো নতুন আরও একটি ওয়েবসাইটে। যেখানে সাধারণ মানুষের ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে। 

Related Articles

Related image1
পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার ব্রেসলেট চুরির অভিযোগ, গেফতার অভিনেত্রী রূপা দত্ত
Related image2
মাসের শুরুতেই ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ নির্দেশিকা জানাল কলকাতা ট্রাফিক পুলিশ
35
নতুন ওয়েবসাইটের নাম কী?
Image Credit : Election Commission of India

নতুন ওয়েবসাইটের নাম কী?

জানা গিয়েছে, এই পরিস্থিতিতে শুক্রবার নতুন ওয়েবসাইট আনল রাজ্য মুখ্য নির্বাচন কমিশন দফতর। নয়া এই ওয়েবসাইটটি হল- https://ceowestbengal.wb.gov.in/ 
সূত্রের খবর, এই ওয়েবসাইটে মিলবে ২০০২ সালের ভোটার তালিকার যাবতীয় নথি এবং এসআইআর (SIR) সংক্রান্ত যে কোনও কাজ করা যাবে এখানে ক্লিক করে।

45
ভোটার তালিকা কীভাবে বের করবেন?
Image Credit : ANI

ভোটার তালিকা কীভাবে বের করবেন?

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এই https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেই সেখানে রাজ্যের সমস্ত জেলার নাম লেখা থাকবে। আপনি বা আপনার বাবা-মা ২৩ বছর আগে যে জেলার ভোটার ছিলেন, প্রথমে সেই জেলার নামে ক্লিক করতে হবে। তারপর খুলে যাবে সংশ্লিষ্ট জেলার বিধানসভাগুলির নাম। সেই সময় আপনি যে বিধানসভা এলাকার ভোটার ছিলেন, সেই বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করলে খুলে যাবে ভোটকেন্দ্রের (পোলিং স্টেশন) নাম। ‘স্ক্রল’ করে সেই কেন্দ্রের নামে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ভোটার তালিকা। 

55
রাজ্যজুড়ে শুরু এসআইআর-এর কাজ
Image Credit : Asianet News

রাজ্যজুড়ে শুরু এসআইআর-এর কাজ

এদিকে রাজ্যজুড়ে জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। এসআইআর এর ফর্ম জেনারেটের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেক জেলায় ইতিমধ্যেই তা ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী দুই দিনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। খুব স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের সঙ্গে জরুরি এই বৈঠক করে তাই নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবেই এই রাজ্যে এসআইআর-এর কাজ শেষ হবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image2
Today’s News in Bengali Live: Ajit Agarkar - অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image5
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Related Stories
Recommended image1
পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার ব্রেসলেট চুরির অভিযোগ, গেফতার অভিনেত্রী রূপা দত্ত
Recommended image2
মাসের শুরুতেই ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ নির্দেশিকা জানাল কলকাতা ট্রাফিক পুলিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved