MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আরও এগিয়ে এলো নির্বাচন কমিশনের ডেডলাইন, কমল SIR ফর্মের ডিজিটাইজেশনের সময়সীমা

আরও এগিয়ে এলো নির্বাচন কমিশনের ডেডলাইন, কমল SIR ফর্মের ডিজিটাইজেশনের সময়সীমা

WB SIR Update News: এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা নিয়ে এবার সামনে এলো জাতীয় নির্বাচন কমিশনের বড় আপডেট। কী বলছে কমিশন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 22 2025, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসআইআর ফর্ম জমা নিয়ে বড় সিদ্ধান্ত
Image Credit : ANI

এসআইআর ফর্ম জমা নিয়ে বড় সিদ্ধান্ত

এসআইআর ফর্মের ডিজিটাইজেশন নিয়ে সামনে এলো নয়া তথ্য। ৪ ডিসেম্বর নয়। ২৫ নভেম্বরের মধ্যেই সম্পূর্ণ করতে হবে এনুমারেশন ফর্মের যাবতীয় কাজকর্ম। রাজ্যের সমস্ত জেলা শাসকদের এমনই নির্দেশ দিলো  জাতীয় নির্বাচন কমিশন। ফলে ডিজিটাইজেশনের সময়সীমা ৪ ডিসেম্বর পর্যন্ত হলেও তার আগেই সেরে ফেলতে হবে সমস্ত কাজকর্ম। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিএলও-দের ওপর বাড়তি চাপ
Image Credit : Getty

বিএলও-দের ওপর বাড়তি চাপ

আরও বলা হয়েছে যে, আগে কাজ শেষ না হলে পড়ে সমস্য়ায় পড়তে হবে বিএলও-দের। কারণ, কমিশন মনে করছে বিএলও-দের মধ্যে বাড়তি চাপ রয়েছে। তা সত্ত্বেও কাজ শেষ করতে হবে। কমিশনের তরফে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে, জেলাশাসকরা স্ক্যানারে রয়েছেন। বিএলও-রা ভালো কাজ করছেন। কিন্তু এক শতাংশ বিএলও-রা যাতে রাজনৈতিক চাপে পড়ে শাস্তির সম্মুখীন না হন  তা দেখতে হবে জেলাশাসকদেরই।

Related Articles

Related image1
এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরও SIR তালিকায় নাম নেই আপনার! কী করবেন? জানুন এক ক্লিকে
Related image2
ঘুষ প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রর মামলায় স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের, অস্বস্তিতে তৃণমূল সাংসদ
35
বিএলও-দের কাজের খতিয়ান
Image Credit : Election Commission of India

বিএলও-দের কাজের খতিয়ান

এদিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে এও স্পষ্ট করে বলা হয়েছে যে, বিএলও-দের উপর মানসিক চাপ দেওয়া হচ্ছে কীনা তাও খতিয়ে দেখতে হবে। কারণ, অনেক বিএলও কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে আবার কেউ কেউ কান্নাকাটি করছেন। কী কারণে এই সমস্যা তা খতিয়ে দেখতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন। 

45
বিএলও-দের কাজ
Image Credit : ANI

বিএলও-দের কাজ

রাজ্যজুড়ে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর-এর কাজ। প্রথমে বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলও-রা। তারপর তা সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। এরপর কমিশনের নির্দিষ্ট অ্যাপে গিয়ে তা আপলোড করতে হচ্ছে বুথ লেভেল অফিসারদের। তার উপর রয়েছে নির্বাচন কমিশনের ডেডলাইন। এছাডা়ও অনেক বিএলও টেক স্যাভি না হওয়ায় কাজের চাপে আঁতকে উঠছেন। ফলে সমস্য়া তৈরি হচ্ছে। এই জটিলতা যাতে বেশি না হয় তা দেখার জন্য এবার জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। 

55
এসআইআর স্থগিতের আবেদন
Image Credit : ANI

এসআইআর স্থগিতের আবেদন

এদিকে কমিশনের ডেডলাইন ঘিরে রাজ্যজুড়ে এসআইআর-এর কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা বিএলও-দের। তার ওপর রাজ্য়ে দুজন বিএলও-র মৃত্যুর খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে এসআইআর-এর কাজকর্ম স্থগিত রাখার অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর ওই চিঠির পাল্টা প্রতিক্রিয়া এখনও পর্যন্ত কমিশনের তরফে মেলেনি।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
SSC: শিক্ষক নিয়োগে বাড়তি সময় চাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি
Recommended image2
Now Playing
Netaji Insult Row: এবার গ্রেফতার হবেন অনন্ত মহারাজ? বিস্ফোরক চন্দ্রনাথ বসুর 'চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীকে
Recommended image3
Now Playing
RG Kar Case New Update: অভয়া কাণ্ডে পুরীতে গ্রেফতার নির্মল ঘোষ, ঠিক কী কী বললেন কুণাল ঘোষ?
Recommended image4
Kolkata Nurse Death: শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, NRS- কাণ্ডে রহস্য ক্রমশই দানা বাঁধছে
Recommended image5
Ananta Maharaj: অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান প্রত্যাহার, নেতাজি-বিতর্কে বড় সিদ্ধান্ত সরকারের
Related Stories
Recommended image1
এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরও SIR তালিকায় নাম নেই আপনার! কী করবেন? জানুন এক ক্লিকে
Recommended image2
ঘুষ প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রর মামলায় স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের, অস্বস্তিতে তৃণমূল সাংসদ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved