MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Case
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
WB Education News
8th Pay Commission
DA West Bengal
Gold Price in Kolkata
IOCL Recruitment 2026
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ২১ জুলাইয়ের মঞ্চে ২২ মিনিটের বক্তৃতা, মমতার সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ির পথে কল্যাণ

২১ জুলাইয়ের মঞ্চে ২২ মিনিটের বক্তৃতা, মমতার সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ির পথে কল্যাণ

২১ জুলাইয়ের (21 July)মঞ্চে সাড়ে ২২ মিনিট বক্তৃতা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), বাদ পড়লেন একাধিক সাংসদ। মমতার (Mamata Banerjee)সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ি ফিরলেন সাংসদ। জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 21 2026, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বক্তৃতা শেষ করেই মঞ্চ ছেড়ে সোজা বাড়ি চলে গেলেন কল্যাণ
Image Credit : SOCIAL MEDIA

বক্তৃতা শেষ করেই মঞ্চ ছেড়ে সোজা বাড়ি চলে গেলেন কল্যাণ

২১ জুলাইয়ের মঞ্চ থেকে নিজের বক্তৃতা শেষ করেই সটান বাড়ির পথ ধরলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্যও অপেক্ষা করেননি তিনি, যা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। বিড়লা তারামণ্ডলের সামনের মঞ্চ থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কালীঘাটের নিজের বাড়িতে, যা মমতার বাড়ি থেকে মাত্র তিনটে বাড়ি দূরে অবস্থিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দীর্ঘ সাড়ে ২২ মিনিট বক্তৃতা, নির্দেশ অমান্যের অভিযোগ
Image Credit : SOCIAL MEDIA

দীর্ঘ সাড়ে ২২ মিনিট বক্তৃতা, নির্দেশ অমান্যের অভিযোগ

কালীঘাটপন্থীদের একটি সূত্রের দাবি, নেত্রী নিজেই সংক্ষেপে বক্তৃতা শেষ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ কানে তোলেননি শ্রীরামপুরের সাংসদ। তিনি প্রায় সাড়ে ২২ মিনিট ধরে বক্তৃতা চালিয়ে যান, যার জেরে দীর্ঘ বক্তা-তালিকা সত্ত্বেও একাধিক সাংসদ শেষ পর্যন্ত বক্তৃতার সুযোগই পাননি।

Related Articles

Related image1
Mamata on CJP: 'প্রয়োজনে দিল্লি গিয়ে CJP-র বিক্ষোভে যোগ দেব', ২১ জুলাইয়ের মঞ্চে মমতার নিশানায় বিজেপি
Related image2
Census: ১ অগস্ট থেকে কলকাতায় জনগণনা শুরু, প্রথম ১৫ দিনের এই সুযোগ হাতছাড়া করবেন না
36
মমতা মঞ্চে ঢোকার পরেও থামেননি কল্যাণ, হস্তক্ষেপ কুণালের
Image Credit : SOCIAL MEDIA

মমতা মঞ্চে ঢোকার পরেও থামেননি কল্যাণ, হস্তক্ষেপ কুণালের

কল্যাণের বক্তৃতার মাঝেই মঞ্চে প্রবেশ করেন মমতা। সেই সময় সামান্য থেমে ফের বক্তৃতা শুরু করেন তিনি। মঞ্চে উপস্থিত সূত্রের দাবি অনুযায়ী, নেত্রী ইঙ্গিতে বক্তৃতা সংক্ষিপ্ত করতে বলার পরেও থামেননি কল্যাণ, আর তখনই পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হন বিধায়ক কুণাল ঘোষ।

46
বক্তৃতা শেষে ধমকের সুরে কথা, বাদানুবাদে জড়ালেন নেত্রীর সঙ্গে
Image Credit : SOCIAL MEDIA

বক্তৃতা শেষে ধমকের সুরে কথা, বাদানুবাদে জড়ালেন নেত্রীর সঙ্গে

বক্তৃতা শেষ হওয়ার পরে একটি সূত্রের দাবি অনুযায়ী, কল্যাণের সঙ্গে রীতিমতো ধমকের সুরেই কথা বলেন মমতা, আর সেই নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদও হয়। এর পরেই ক্ষোভ প্রকাশ করে মঞ্চ থেকে নেমে যান কল্যাণ, যা গোটা ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

56
বাদ পড়েছেন মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো একাধিক সাংসদ
Image Credit : ANI

বাদ পড়েছেন মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো একাধিক সাংসদ

কল্যাণের দীর্ঘ বক্তৃতার জেরে তালিকায় নাম থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত বক্তৃতা করার সুযোগ পাননি লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, রাজ্যসভার সাংসদ দোলা সেন ও সাগরিকা ঘোষ, রাজীব কুমারের মতো একাধিক নেতা-নেত্রী। এর পরে একে একে বক্তৃতা করেন সৌগত রায়, প্রিয়ঙ্কা অধিকারী, উপাসনা চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সব শেষে স্বয়ং মমতা।

66
তৃণমূলের অন্দরে কল্যাণকে ঘিরে নতুন করে জল্পনা
Image Credit : ANI

তৃণমূলের অন্দরে কল্যাণকে ঘিরে নতুন করে জল্পনা

রাজ্যে ক্ষমতা বদলের পর তৃণমূলে ভাঙন স্পষ্ট হয়েছে, ফিরহাদ হাকিম, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো একদা অনুগত নেতা-নেত্রীরাও ধীরে ধীরে দূরে সরে গিয়েছেন বলে মনে করা হয়। এতদিন মমতার ঘনিষ্ঠদের তালিকায় ওপরের দিকেই ছিলেন কল্যাণ, নিয়মিত যেতেন তাঁর বাড়িতেও। কিন্তু এবার খোদ নেত্রীর সঙ্গেই কথা কাটাকাটির ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে— এই টানাপড়েনের কি মিটমাট হবে, না কি অন্য প্রাক্তন ঘনিষ্ঠদের পথেই হাঁটবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছয়, ততদূর দুর্নীতি আছে', প্রাক্তন সরকারকে নিশানা দিলীপ ঘোষের
Recommended image2
Kolkata Metro News: মহানগরের গণ্ডি পেরিয়ে শহরতলিতে দ্রুত পৌঁছবে মেট্রো, রেলের নয়া ষোষণা উচ্ছ্বাস
Recommended image3
Kolkata Fire: মধ্যরাতে নিউ মার্কেটের হোটেলে আগুন, শিশু-মহিলাসহ মৃত ৯, আহত আরও ৬
Recommended image4
CJP Kolkata Update: কলকাতার সাংবাদিক সম্মেলন থেকে ক্ষোভ উগড়ে দিলেন আশুতোষ রাঙ্কা, কী জানালেন সিজেপি নেতা?
Recommended image5
TMC VS TMC: তৃণমূল এখন কার? কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাটে ধাক্কা, স্বস্তিতে ঋতব্রত
Related Stories
Recommended image1
Mamata on CJP: 'প্রয়োজনে দিল্লি গিয়ে CJP-র বিক্ষোভে যোগ দেব', ২১ জুলাইয়ের মঞ্চে মমতার নিশানায় বিজেপি
Recommended image2
Census: ১ অগস্ট থেকে কলকাতায় জনগণনা শুরু, প্রথম ১৫ দিনের এই সুযোগ হাতছাড়া করবেন না
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved