Kolkata Metro Rail Service: যে কোনও পরীক্ষা, ক্রিকেট বা ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ, সামাজিক উৎসবের সময় মানুষের সুবিধার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করে কলকাতা মেট্রোরেল। রবিবার ডব্লুবিসিএস প্রিলিমস (WBCS Prelims) পরীক্ষা উপলক্ষেও বিশেষ পরিষেবার ব্যবস্থা করছে কলকাতা মেট্রোরেল।

DID YOU
KNOW
?
মেট্রোরেলে বাড়তি পরিষেবা
রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা মাথায় রেখে রবিবার বাড়তি পরিষেবার ব্যবস্থা করছে কলকাতা মেট্রোরেল।

WBCS Prelims 2026: ডব্লুবিসিএস প্রিলিমস পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার বিশেষ পরিষেবার ব্যবস্থা করছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro Rail)। অন্য রবিবারগুলি যে পরিষেবা পাওয়া যায়, এই রবিবার তার চেয়ে বেশি পরিষেবা পাওয়া যাবে। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বাড়তি ট্রেন চলবে। ব্লু ও গ্রিন লাইনে দু’জোড়া করে বাড়তি ট্রেন চলবে। এছাড়া অন্য রবিবারগুলির তুলনায় এই রবিবার এক ঘণ্টা আগে মেট্রোরেল পরিষেবা পাওয়া যাবে। কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে প্রথম ট্রেন ছাড়বে সকাল আটটায়। অন্য রবিবারগুলিতে পরিষেবা শুরু হয় সকাল ন'টায়। তবে পরীক্ষার্থীদের সুবিধার্থে এই রবিবার এক ঘণ্টা আগে প্রথম ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২ জোড়া অতিরিক্ত মেট্রো

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রবিবার সকাল আটটা থেকে ন'টার মধ্যে আধ ঘণ্টা অন্তর ট্রেন পাওয়া যাবে। অন্য রবিবারগুলিতে ব্লু লাইনে মোট ১৫২টি পরিষেবা পাওয়া যায়। তবে এই রবিবার ১৫৬টি পরিষেবা পাওয়া যাবে। পরীক্ষার্থীদের জন্য সকালে এক ঘণ্টা আগে পরিষেবা শুরু হলেও, তারপর অন্য রবিবারগুলির মতোই পরিষেবা পাওয়া যাবে। তবে বিশেষ পরিষেবা পাওয়া যাবে শুধু ব্লু লাইন ও গ্রিন লাইনে। রবিবার পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে মেট্রোরেলের পরিষেবা পাওয়া যায় না। এই দুই লাইনে এই রবিবারও পরিষেবা পাওয়া যাবে না। ইয়েলো লাইনে বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে না।

গ্রিন লাইনে বিশেষ পরিষেবা

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রবিবার গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল আটটটায়। এই লাইনের অপর প্রান্তিক স্টেশন সল্টলেক সেক্টর ফাইভে সকাল আটটা বেজে দুই মিনিটে প্রথম ট্রেন পাওয়া যাবে। এই রবিবার গ্রিন লাইনে মোট ১১২টি পরিষেবা পাওয়া যাবে। এক ঘণ্টা আগে পরিষেবা শুরু হলেও, দিনের শেষ ট্রেন ছাড়ার সময়ে বদল হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।