MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মেট্রোরেলে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবেন, সঙ্গে কত বড় ব্যাগ রাখতে পারবেন জানেন?

মেট্রোরেলে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবেন, সঙ্গে কত বড় ব্যাগ রাখতে পারবেন জানেন?

Kolkata Metro Rail: শুক্রবার কলকাতায় এসে মেট্রোরেলের নতুন তিনটি রুট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি নিজে মেট্রোরেলে ভ্রমণও করলেন। মেট্রোর রুটে যুক্ত হল ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও বিমানবন্দর।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 23 2025, 12:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
হাওড়া ময়দান থেকে মেট্রোরেলে চড়ে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবেন যাত্রীরা
Image Credit : X

হাওড়া ময়দান থেকে মেট্রোরেলে চড়ে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবেন যাত্রীরা

মেট্রোরেলের নতুন রুট

শুক্রবার কলকাতা মেট্রোরেলের নতুন তিনটি রুট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে হাওড়া ময়দান থেকে সরাসরি মেট্রোরেলে চড়ে যেমন সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছে যাওয়া যাবে, তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছে যাওয়া যাবে। ফলে অসংখ্য যাত্রীর সুবিধা হতে চলেছে। অফিসযাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনই পর্যটকদেরও লাভ হবে।

DID YOU
KNOW
?
মেট্রোরেলে যুক্ত বিমানবন্দর
১৯৮৪ সালে কলকাতা মেট্রোরেলের পথ চলা শুরু হয়। ৪১ বছর পর কলকাতা মেট্রোরেলে যুক্ত হল বিমানবন্দর।
26
বিমানে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র থাকলেই জরিমানা হয়, মেট্রোরেলে কী নিয়ম?
Image Credit : https://x.com/narendramodi

বিমানে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র থাকলেই জরিমানা হয়, মেট্রোরেলে কী নিয়ম?

মেট্রোরেলে কত ওজনের ব্যাগ নিয়ে ওঠা যাবে?

লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে বড় ব্যাগ বা বেশি ওজনের মালপত্র নিয়ে ওঠা যায়। কিন্তু মেট্রোরেলের ক্ষেত্রে অনেক বিধি-নিষেধ আছে। এমন অনেক জিনিসপত্র আছে যেগুলি নিয়ে কলকাতা মেট্রোরেলে ভ্রমণ করা যায় না। বিমানবন্দরে নিষেধাজ্ঞা বেশি। এবার মেট্রোরেলে বিমানবন্দর পর্যন্ত যাওয়া যাবে। ফলে নির্দিষ্ট ওজনের ব্যাগ এবং নির্দিষ্ট ধরনের জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে।

৩
শুক্রবার কলকাতা মেট্রোরেলের নতুন ৩ রুটের উদ্বোধন
শুক্রবার কলকাতায় এসে মেট্রোরেলের নতুন ৩ রুট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে অসংখ্য যাত্রীর উপকার হতে চলেছে।

Related Articles

Related image1
নমোর হাত ধরে কলকাতা মেট্রোয় শুরু আরও ৩টি নতুন রুটের পরিষেবা, পুজোর আগে বঙ্গবাসীকে বড় উপহার মোদীর
Related image2
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের দিনে নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী, 'সাফল্যের কেক' নিয়ে অতীত স্মৃতিতে ডুব মমতার
36
কলকাতা মেট্রোরেলের নিয়ম অনুযায়ী খুব বড় ব্যাগ নিয়ে ভ্রমণ করা যায় না
Image Credit : https://x.com/narendramodi

কলকাতা মেট্রোরেলের নিয়ম অনুযায়ী খুব বড় ব্যাগ নিয়ে ভ্রমণ করা যায় না

মেট্রোরেলে বড় ব্যাগে নিষেধাজ্ঞা

কলকাতা মেট্রোরেলের নিয়ম অনুযায়ী, যাত্রীদের ব্যাগের আকার খুব বড় হওয়া চলবে না। ব্যাগের ওজন হতে হবে ১০ কিলোগ্রামের মধ্যে। দিনের যে কোনও সময়েই ব্যাগ নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করা যাবে। তবে কারও ব্যাগের জন্য অন্য যাত্রীদের অসুবিধা সৃষ্টি করা যাবে না। সহযাত্রীরা অভিযোগ জানালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

46
কোনও ধারালো বস্তু, অস্ত্র, দাহ্য পদার্থ নিয়ে কলকাতা মেট্রোরেলে চড়া যায় না
Image Credit : https://x.com/narendramodi

কোনও ধারালো বস্তু, অস্ত্র, দাহ্য পদার্থ নিয়ে কলকাতা মেট্রোরেলে চড়া যায় না

কলকাতা মেট্রোরেলে কী কী নিষিদ্ধ?

কাচের তৈরি কোনও জিনিস, আগ্নেয়াস্ত্র, ছুরির মতো ধারালো অস্ত্র, কোনও দাহ্য পদার্থ নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করা যায় না। সব মেট্রোস্টেশনেই ব্যাগ স্ক্যানারে দিতে হয়। নিষিদ্ধ কোনও বস্তু ধরা পড়লে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এই কারণে মেট্রোরেলে ভ্রমণ করার আগে যাত্রীদের সতর্ক থাকা উচিত। বিশেষ করে মেট্রোরেলে চড়ে বিমানবন্দরে যেতে চাইলে যাত্রীদের বেশি সতর্ক থাকা উচিত।

56
কলকাতা মেট্রোরেলে নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে ভ্রমণ করলে জরিমানা-কারাদণ্ড হতে পারে
Image Credit : https://x.com/narendramodi

কলকাতা মেট্রোরেলে নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে ভ্রমণ করলে জরিমানা-কারাদণ্ড হতে পারে

জেল-জরিমানার বিধান

১৯৮৪ সালে শুরু হয় কলকাতা মেট্রোরেলের পথ চলা। পরের বছর যাত্রীদের মালপত্র নিয়ে যাওয়া সংক্রান্ত আইন জারি করা হয়। এই আইন অনুযায়ী কোনও যাত্রী নিয়ম লঙ্ঘন করলে বা নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে ভ্রমণ করার সময় ধরা পড়লে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া এক বছর থেকে চার বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। ফলে যাত্রীদের সতর্ক থাকা উচিত। মেট্রোরেলের নিয়ম জেনে নেওয়া উচিত যাত্রীদের।

66
হাওড়া থেকে এসপ্ল্যানেড, নোয়াপাড়া হয়ে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরে
Image Credit : https://x.com/narendramodi

হাওড়া থেকে এসপ্ল্যানেড, নোয়াপাড়া হয়ে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরে

হাওড়া থেকে একাধিকবার ট্রেন বদলে বিমানবন্দরে

কোনও যাত্রী যদি হাওড়া ময়দান থেকে বিমানবন্দরে পৌঁছতে চান, তাহলে প্রথমে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছতে হবে। সেখান থেকে দক্ষিণেশ্বরের দিকের মেট্রোরেল ধরে নোয়াপাড়া স্টেশনে পৌঁছতে হবে। তারপর নোয়াপাড়া থেকে মেট্রোরেল ধরে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে। ৫০ টাকার মতো খরচ হতে পারে। অনেক কম সময়ে এবং সহজে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Sujan Chakraborty: DA-এর ২ লক্ষ কোটি টাকা লুট করেছে মমতার সরকার, ধুয়ে দিলেন সুজন
Recommended image2
Now Playing
DA Protest: কালীঘাট অভিযানের পর এবার বাংলা বনধের ডাক সরকারি কর্মচারীদের
Recommended image3
Now Playing
বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে আক্রমণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের, দেখুন
Recommended image4
Now Playing
নিউ মার্কেটে 'দাদাগিরি' পুলিশের হোমগার্ডের, জরিমানা আদায়ের ভাইরাল ভিডিও
Recommended image5
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Related Stories
Recommended image1
নমোর হাত ধরে কলকাতা মেট্রোয় শুরু আরও ৩টি নতুন রুটের পরিষেবা, পুজোর আগে বঙ্গবাসীকে বড় উপহার মোদীর
Recommended image2
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের দিনে নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী, 'সাফল্যের কেক' নিয়ে অতীত স্মৃতিতে ডুব মমতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved