MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা

বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা

Kolkata Metro Update News: বছর শেষের আগে মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর। ব্লু লাইন মেট্রো পরিষেবায় এবার সরাসরি যাওয়া যাবে জয়হিন্দ স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। কবে থেকে চালু হচ্ছে এই পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 14 2025, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা মেট্রোয় আরও একটি নতুন রুট
Image Credit : MODI'S X HANDEL

কলকাতা মেট্রোয় আরও একটি নতুন রুট

সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কিছু মাস ধরে বন্ধ রয়েছে ব্লু লাইনে মেট্রো পরিষেবার অন্তিম স্টেশন কবি সুভাষ। কবে থেকে এই স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা না গেলেও এই রুটের যাত্রীদের জন্য রয়েছে আরও একটি সুখবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে জয়হিন্দ স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
জয়হিন্দ স্টেশন থেকে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা
Image Credit : stockPhoto

জয়হিন্দ স্টেশন থেকে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা

এই বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, আগামী ১৫ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে ব্লু লাইনের যাত্রীরা জয়হিন্দ স্টেশন থেকে মেট্রো ধরতে পারবেন। এবং তা শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে। ফলে সোমবার থেকে সরাসরি বিমান বন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার মেট্রো মিলবে। 

Related Articles

Related image1
মেসির কলকাতা সফরে চূড়ান্ত অব্যবস্থা, রাজ্য সরকারকে কড়া বার্তা রাজ্যপাল বোসের
Related image2
ছুটির দিনে বঙ্গে ভরপুর শীতের আমেজ, কলকাতায় কতটা নামল পারদ? জানুন এক ক্লিকে
35
বিজ্ঞপ্তি প্রকাশ মেট্রোর
Image Credit : our own

বিজ্ঞপ্তি প্রকাশ মেট্রোর

জানা গিয়েছে, নতুন রুটে মেট্রো পরিষেবা চালু নিয়ে শনিবারই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আগামী ১৫ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে সরাসরি মেট্রো পরিষেবা মিলবে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। ফলে অফিস টাইমে  অনেকটাই সুবিধা হবে যাত্রীদের। 

45
মেট্রোর নতুন সময় সূচি
Image Credit : Asianet News

মেট্রোর নতুন সময় সূচি

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত  সপ্তাহে পাঁচদিন একজোড়া মেট্রো চলবে জয়হিন্দ থেকে দমদম বিমানবন্দর রুটে। এছাড়াও দিনের প্রথম পরিষেবা জয়হিন্দ-শহিদ ক্ষুদিরাম মেট্রো মিলবে সকাল ৯টা ৩৬ মিনিটে। মেট্রোটি নোয়াপাড়া হয়ে ব্লু লাইনের প্রতিটি স্টেশন হয়ে পৌঁছবে শহিদ ক্ষুদিরামে।রাত ৯টায় আরেকটি মেট্রো ছাড়বে জয়হিন্দ থেকে শহিদ ক্ষুদিরামগামী।

55
কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?
Image Credit : Getty

কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?

মেট্রোরেল সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলক ভাবে এই রুটে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা। পরে কবি সুভাষ স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হলে সরাসরি বিমানবন্দর থেকে কবি সুভাষ অর্থাৎ ব্লু লাইনের শেষ স্টেশন পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Case: এদের বকেয়া DA নিয়ে রাজ্যের অবস্থান কী? লিখিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
Recommended image2
JU Tension: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় কাদের হাত? আজই তৈরি হতে পারে তদন্ত কমিটি
Recommended image3
New Market Fire: হোটেল শিখা-ইনে নিহতদের মধ্যে ৭ জনই বাংলাদেশি, ৯টি গেস্ট হাউস ও ৪ রেস্তোরাঁকে শো-কজ
Recommended image4
Now Playing
Jadavpur Protest: পুলিশকে টেনে 'চড়'!, দীপ্সিতাদের মিছিল বনাম ABVP! যাদবপুরে কী ঘটল দেখুন
Recommended image5
Howrah Station: আর জমবে না বৃষ্টির জল, হাওড়া স্টেশন নিয়ে বড় উদ্যোগ রেল ও হাওড়া পুরসভার
Related Stories
Recommended image1
মেসির কলকাতা সফরে চূড়ান্ত অব্যবস্থা, রাজ্য সরকারকে কড়া বার্তা রাজ্যপাল বোসের
Recommended image2
ছুটির দিনে বঙ্গে ভরপুর শীতের আমেজ, কলকাতায় কতটা নামল পারদ? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved