MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কাল থেকে ফের ফিরবে কনকনে ঠান্ডা? আগামী ২৪ ঘণ্টায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

কাল থেকে ফের ফিরবে কনকনে ঠান্ডা? আগামী ২৪ ঘণ্টায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

শীত বিদায়ের মুখে কি? এই বিষয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে! তাহলে কি ফের ফিরবে হাড়কাঁপানো শীত? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 28 2026, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের মেয়াদ যে প্রায় শেষের পথে, তা এখন স্পষ্ট। চলতি মাসে হাতে গোনা কয়েক দিন কনকনে ঠান্ডা থাকলেও, বেশ কিছুদিন ধরেই শীত যেন চোখে পড়ছে না। ভোর বা গভীর রাতে সামান্য ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই দ্রুত বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, নতুন করে আর ঠান্ডা বাড়ার সম্ভাবনা নেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা ও শহরতলি সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনার কথা জানানো হয়নি। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং শীতের আমেজ আরও কমে যাবে।

Related Articles

Related image1
WB Weather Update: জানুয়ারির শেষেও কনকনে উত্তুরে হাওয়া! বঙ্গে আর কতদিন শীতের আমেজ?
Related image2
WB Weather Update: কুয়াশার চাদরে রাজ্য, জেলায় জেলায় বাড়ছে পারদ, শীতের বিদায় আসন্ন?
36
Image Credit : Getty

কলকাতায় (Kolkata Weather) সোমবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ১৬.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের অনুমান, বুধবারের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। বৃহস্পতিবার নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। যদিও মাসের শেষের দিকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

46
Image Credit : Getty

আজকের উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের (North Bengal Weather) একাধিক জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের এক বা দুই জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিঙে বৃষ্টি কিংবা তুষারপাতও হতে পারে। এর ফলে উত্তরবঙ্গে ঠান্ডা কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

56
Image Credit : Getty

কেন কলকাতা থেকে বিদায় নিল শীত?

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এছাড়া ৩০ জানুয়ারি, শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। একই সঙ্গে দক্ষিণ পাঞ্জাবের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার অক্ষরেখা রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এই সব আবহাওয়াগত পরিবর্তনের জেরেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও কলকাতায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

66
Image Credit : Getty

সব মিলিয়ে স্পষ্ট, চলতি মরশুমে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের প্রত্যাবর্তনের আর কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা এবং আবহাওয়া থাকবে শুষ্ক। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের কারণে সাময়িকভাবে ঠান্ডা বাড়লেও, দক্ষিণবঙ্গে শীত কার্যত বিদায় নিয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image2
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image3
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image4
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি
Recommended image5
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Related Stories
Recommended image1
WB Weather Update: জানুয়ারির শেষেও কনকনে উত্তুরে হাওয়া! বঙ্গে আর কতদিন শীতের আমেজ?
Recommended image2
WB Weather Update: কুয়াশার চাদরে রাজ্য, জেলায় জেলায় বাড়ছে পারদ, শীতের বিদায় আসন্ন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved