MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার গুদামের মালিক, নিহতের সংখ্যা অন্তত ১৩

আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার গুদামের মালিক, নিহতের সংখ্যা অন্তত ১৩

Anandpur Death News: কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। ঘটনার ৪৮ ঘন্টা পরও মৃত বেড়ে ১৩। কী বলছে পুলিশ প্রশাসন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 28 2026, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আনন্দপুরের ঘটনায় বাড়ছে গ্রেফতারের সংখ্যা
Image Credit : ANI

আনন্দপুরের ঘটনায় বাড়ছে গ্রেফতারের সংখ্যা

৪৮ ঘণ্টা পর আনন্দপুরে অগ্নিকাণ্ডে গ্রেফতার গুদাম মালিক। অন্যদিকে বাড়ল মৃত্যুর সংখ্যা। পূর্ব মেদিনীপুরে বাড়ি থেকেই অভিযুক্তকে ধরা হয়। সূত্রের খবর, তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশের একটি দল মেদিনীপুরে হানা দিয়েছিল। মঙ্গলবার সন্ধেবেলা গঙ্গাধরকে আটক করে নরেন্দ্রপুর থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরে তার বাড়ি থেকেই অভিযুক্তকে ধরা হয়, বলে পুলিশ সূত্রের খবর। 

25
পুলিশি অভিযানে গ্রেফতার
Image Credit : ANI

পুলিশি অভিযানে গ্রেফতার

পুলিশ সূত্রের আরও খবর, তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশের একটি দল মেদিনীপুরে হানা দেয়। গঙ্গাধর দাস বাড়ি থেকে বেরোতেই তাকে আটক করা হয়। পরে বারুইপুর জেলা পুলিশের তরফে তাকে গ্রেফতরির কথা জানানো হয়েছে।

Related Articles

Related image1
আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে হাহাকার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের
Related image2
দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা, গাজল-ইটাহার রুটে রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের
35
গ্রেফতার গুদামের মালিক
Image Credit : ANI

গ্রেফতার গুদামের মালিক

যদিও গুদাম মালিক এই ভয়াবহ দুর্ঘটনার দায় চাপিয়েছেন মোমো সংস্থার ঘাড়ে। সূত্রের খবর, যে গুদামে আগুন লেগেছে সেখানে পুরো জমিটারই মালিক ছিলেন গঙ্গাধর। মোমো কোম্পানি ডেকরেটার্সের গোডাউন লিজে নিয়েছিল। অগ্নিকাণ্ডের পর গা ঢাকা দেন গঙ্গাধর। 

45
আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা
Image Credit : ANI

আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা

অবশেষে পুলিশের তাকে গ্রেফতার করেছে। বুধবার অর্থাৎ আজই তাকে বারুইপুর আদালতে তোলা হতে পারে। মঙ্গলবার রাতে আনন্দপুরেরর ওই ঘটনাস্থল থেকে আরও কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। নিখোঁজ ১৫ জনের অধিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৫ জনের পরিবারের তরফে নিখোঁজ অভিযোগ তাদের কাছে এসেছে। মঙ্গলবারই নতুন করে একটি নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে, নরেন্দ্রপুর থানায়।

55
রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা
Image Credit : X/HYDTP

রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা

এদিকে আনন্দপুরের ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। চাকরি দেওয়ার সিদ্ধান্ত পরবর্তীকালে নেওয়া হবে বলে জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে তিনি বলেন, ‘’আগে কারা মারা গেছে সেটা নিশ্চিত হোক। মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী, যেই অন্যায় করুক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
SIR নিয়ে মমতার গোপন পরিকল্পনা কী ছিল? সবটাই ফাঁস করলেন শুভেন্দু! দেখুন
Recommended image2
Today Bengali News Live: যোগীর কোপে উত্তরপ্রদেশের সরকারি কর্মীরা! কেন বেতন বন্ধ 68000 জন সরকারি কর্মীর- জানুন
Recommended image3
আজ থেকে শহরে পণ্যবাহী যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ
Recommended image4
News Round Up: বাংলার সরকারি কর্মীদের আরও বাড়ছে মহার্ঘ ভাতা থেকে শুরু করে বিপাকে নকভিরা, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image5
কনফার্ম খবর! ডিএ বাড়াবেই নবান্ন? রাজ্য বাজেটে কতটা বাড়তে পারে বাংলার সরকারি কর্মীদের DA?
Related Stories
Recommended image1
আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে হাহাকার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের
Recommended image2
দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা, গাজল-ইটাহার রুটে রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved