MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • শারদোৎসবের অপেক্ষার বাকি একমাস, ঢাকের পিঠে কাঠি পড়ার আগেই শহরজুড়ে নিরাপত্তায় জোর পুলিশের

শারদোৎসবের অপেক্ষার বাকি একমাস, ঢাকের পিঠে কাঠি পড়ার আগেই শহরজুড়ে নিরাপত্তায় জোর পুলিশের

Durga Puja 2025: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের হাতে গোনা আর মাত্র একমাসের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে শহরজুড়ে চূড়ান্ত ব্যস্ততা। তার আগে শহরের হালহকিত দেখতে ময়দানে নামল পুলিশ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 20 2025, 12:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা পুলিশের পুজো প্রস্তুতি
Image Credit : Getty

কলকাতা পুলিশের পুজো প্রস্তুতি

পুজোর সময় কলকাতা শহরের যানজট এবং পথ দুর্ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার লালবাজারে শহরের সমস্ত ট্রাফিক গার্ডের ওসিদের পাশাপাশি পদস্থ কর্তাদের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সূত্রের খবর এদিনের বৈঠক থেকে সিপি বলেন, ‘’চিংড়িঘাটায় যানজট নিয়ে বেশ কিছু অভিযোগ আসছে। দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।''

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
যানজট নিয়ন্ত্রণে বৈঠক
Image Credit : Social Media

যানজট নিয়ন্ত্রণে বৈঠক

বৈঠকে সিপি ছাড়াও কলকাতা পুলিশের ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম পুলিস কমিশনার ট্রাফিক রূপেশ কুমার এবং ডিসি ট্রাফিক ওয়াই এস জগন্নাথ রাও উপস্থিত ছিলেন । এদিন লালবাজারে প্রায় ৪০ মিনিট বৈঠক হয়েছে।

Related Articles

Related image1
দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান
Related image2
বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
35
পুজোর আগে থেকেই শহরজুড়ে কড়া নিরাপত্তা
Image Credit : Social Media

পুজোর আগে থেকেই শহরজুড়ে কড়া নিরাপত্তা

এবার পুজো অনেকটাই এগিয়ে এসেছে। ফলে ইতিমধ্যেই শপিং করতে নেমে পড়েছে উৎসাহী জনতা। পুজোর কেনাকাটার সময় যানজটে যাতে আমজনতাকে যাতে নাকাল হতে না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে বলেছেন সিপি। তেমনটাই সূত্রের খবর । বিশেষ করে শপিং মল, বড় মার্কেট এলাকায় বাড়তি নজর রাখার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। 

45
রাস্তা সংস্কারে নজর
Image Credit : Social Media

রাস্তা সংস্কারে নজর

 অন্যদিকে এবার কলকাতা শহরে রেকর্ড বৃষ্টিপাতের ফলে বাইপাস সহ শহরের সিংহভাগ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই সেসব রাস্তায় মেরামতির কাজ শুরু হয়েছে। রাস্তা সংস্কারের বিষয় নিয়ে কেএমসি, কেএমডিএ, পূর্ত দফতরের সঙ্গে ট্রাফিকের শীর্ষকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন।

55
যানজট স্বাভাবিক রাখতে জোর
Image Credit : Social Media

যানজট স্বাভাবিক রাখতে জোর

সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। মহালয়ার আর একমাসও বাকি নেই। এই অবস্থায় পুজোয় শহরের যানজট স্বাভাবিক রাখতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে কলকাতা পুলিশ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান
Recommended image2
বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved