MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বাংলার বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ‘DA দেওয়া..,’ এ কী বললেন মমতা?

বাংলার বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ‘DA দেওয়া..,’ এ কী বললেন মমতা?

ডিএ বা Dearness Allowance-এর আশায় দিন গুণছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে ২০২৫ সাল শেষ হতে গেলেও সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেনি সরকার। ফলে ক্ষোভ বাড়ছে। এবার বিরাট কথা বলে দিলেন মমতা!

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 19 2025, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

ডিএ (Dearness Allowance) নিয়ে অপেক্ষা যেন শেষ হচ্ছে না। বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। তবে এখনও রায়দান হয়নি। সবমিলিয়ে সরকারি কর্মীদের অপেক্ষা বাড়ছে দিন দিন। আর এরই মধ্যে উত্তাপ বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা এক মন্তব্য।

Related Articles

Related image1
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Related image2
DA Case: 'সবদিকে খরচ করছে, ডিএ-র কথা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে,' রাজ্যকে তোপ ফিরদৌস শামিমের
37
Image Credit : stockPhoto

উল্লেখ্য, যদি আজ এই মামলার রায় না প্রকাশিত না হয়, তবে এই বছর রায় বেরোনোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ, সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। ২২শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি চলবে। এরপর শনি ও রবিবার কাটিয়ে ৫ই জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় খুলবে।

47
Image Credit : Asianet News

ডিএ ইস্যুতে অনড় মমতা

বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ডিএ ইস্যুতে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ডিএ দেওয়া ম্যান্ডেটারি নয়। তবুও আমরা প্রতি বছর ১৮ শতাংশ হারে ডিএ দিই।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই ক্ষোভ উগরে দিল সংগ্রামী যৌথমঞ্চ।

57
Image Credit : stockPhoto

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ডিএ ইস্যুতে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর দয়ার উপর মহার্ঘ ভাতা নির্ভর করে না। সারা দেশ জুড়ে একটি নির্দিষ্ট ফর্মুলা মেনেই ডিএ দেওয়ার নিয়ম।

67
Image Credit : stockPhoto

তিনি বলেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কী বললেন, তা দিয়ে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার খর্ব হয় না। তার কথায়, ডিএ যদি বাধ্যতামূলক না-ই হয়, তা হলে ১৮ % করে দেওয়া হচ্ছে কেন? এক সময় তো শূন্য করে দেওয়া হয়েছিল। এখন আবার দেওয়া কেন হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি।

77
Image Credit : stockPhoto

ভাস্করবাবুর কথায়, ৪০ শতাংশ বকেয়া ডিএ আমরা আদায় করবই। উল্লেখ্য, ডিসেম্বর মাসও অর্ধেক পেরিয়ে শেষের পথে। সর্বশেষ আপডেট অনুযায়ী, এখনও সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনো কজলিস্ট বা কার্যতালিকা প্রকাশিত হয়নি। আজ ১৯শে ডিসেম্বর ডিএ মামলার রায় ঘোষণা হবে কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image2
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image3
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image4
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি
Recommended image5
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Related Stories
Recommended image1
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Recommended image2
DA Case: 'সবদিকে খরচ করছে, ডিএ-র কথা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে,' রাজ্যকে তোপ ফিরদৌস শামিমের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved