West Bengal Government: পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সোমবারই ছিল প্রথম কাজের দিন। এদিন থেকেই পুরোদমে কাজ শুরু করে দিল নতুন সরকার। প্রশাসনে বিভিন্ন পদে রদবদল করা হচ্ছে। বিগত সরকারের আমলে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বদলে প্রশাসনের শীর্ষ পদে নতুন পদাধিকারীদের আনা হচ্ছে।
KNOW
West Bengal News: সুব্রত গুপ্তর (Subrata Gupta) পর মনোজ আগরওয়াল (Manoj Agarwal), রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা (West Bengal Assembly Elections 2026) অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দুই ব্যক্তিকে নতুন দায়িত্ব দিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নতুুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপদেষ্টা নিযুক্ত হয়েছেন সুব্রত। এবার পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেলেন মনোজ। তিনি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Election Commissioner, West Bengal) ছিলেন। এবার তিনি রাজ্য প্রশাসনের দায়িত্ব সামলাবেন। রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুব্রত ও মনোজ। এই জুটির নেতৃত্বে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সারা রাজ্যে ভোটগ্রহণ চলাকালীন হিংসায় কেউ হতাহত হননি। এই কারণেই তাঁদের প্রশাসনে আনল নতুন সরকার।

ফলতায় ভোট বাকি
৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনে ২৯৩ কেন্দ্রের ফল প্রকাশিত হয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কারণ, ২৯ এপ্রিল ভোটগ্রহণের দিন ফলতা ও মগরাহাটের একাধিক বুথে অনিয়মের ছবি ধরা পড়ে। এই কারণে ফলতা বিধানসভা কেন্দ্রের সব বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। ২১ মে ভোট হতে চলেছে। ফল প্রকাশিত হবে ২৪ মে। এরই মধ্যে রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে। কাজও শুরু করে দিয়েছে সরকার।
দুষ্মন্ত নারিয়ালার পরিবর্ত মনোজ
২০২৫ সালের ডিসেম্বরে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নন্দিনী চক্রবর্তী। তিনি চলতি বছরের মার্চ পর্যন্ত এই পদে ছিলেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রশাসনের দায়িত্ব নেয় নির্বাচন কমিশন। তখন নানা পদে রদবদল হয়। মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় দুষ্মন্ত নারিয়ালাকে। ভোটপর্ব মেটার পর তিনি সরে গিয়েছেন। এবার নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করবেন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা দুই আধিকারিক। ফলে প্রশাসনে নতুন গতি আসতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


