MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • RG Kar Case: ৫৭ পাতায় কী কী লিখে আদালতে জমা নির্যাতিতার পরিবারের? মিলে গেল সঞ্জয়ের বক্তব্যের সঙ্গে

RG Kar Case: ৫৭ পাতায় কী কী লিখে আদালতে জমা নির্যাতিতার পরিবারের? মিলে গেল সঞ্জয়ের বক্তব্যের সঙ্গে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ মামলায় অভিযুক্ত ও নির্যাতিতার পরিবারের বক্তব্য একসুরে বাঁধা পড়ল। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ জানুয়ারি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 04 2025, 09:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আরজি কর মামলার শুনানি
Image Credit : fb

আরজি কর মামলার শুনানি

শিয়ালদহ কোর্টে চলছে আরজি কর মামলার শুনানি। এদিন আদলতে হাজির ছিলেন নির্যাতিতার পরিবার। ছিলেন মূল অভিযুক্ত ও ধৃত সঞ্জয় রায়ের আইনজীবীও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বক্তব্য জমা
Image Credit : other

বক্তব্য জমা

আরজি কর হত্যাকাণ্ড মামলায় নির্যাতিতার পরিবার ৫৭ পাতার বক্তব্য জমা দিয়েছে। যার সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে ধৃত সিভিক ভলান্টিয়ারের দাবিও।

310
সঞ্জয়ের ফাঁসির দাবি
Image Credit : Getty

সঞ্জয়ের ফাঁসির দাবি

নির্যাতিতার পরিবার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছেন। পাশাপাশি আরও তদন্তের প্রয়োজনের কথাও তারা তুলে ধরেছেন।

410
সিবিআই-এর চার্জশিটে দাবি
Image Credit : other

সিবিআই-এর চার্জশিটে দাবি

সিবিআইয়ের পেশ করা চার্জশিটেও একমাত্র সঞ্জয় রায়কে দোষী বলে চিহ্নিত করা হয়েছে। তবে একই সঙ্গে বলা হয়েছে, অন্য কেউ জড়িত কি না, সেই তদন্ত এখনও চালানো হচ্ছে।

510
নির্যাতিতার পরিবারের বয়ান
Image Credit : Asianet News

নির্যাতিতার পরিবারের বয়ান

শনিবার শিয়ালদহ কোর্টে যে ৫৭ পাতার লিখিত বক্তব্য তারা জমা দিয়েছে সেখানে এই ঘটনার আরও তদন্ত করা হোক বলেও আর্জি জানিয়েছে। তাদের অনুমান এই ঘটনা একা ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পক্ষে ঘটনা সম্ভব নয়। তার সঙ্গে আরও কেউ ছিল বলে অনুমান।

610
নির্যাতিতার পরিবারের আর্জি
Image Credit : Asianet News

নির্যাতিতার পরিবারের আর্জি

আরও তদন্ত করা হোক এবং আরও কারা জড়িত, তা খুঁজে বার করে নতুন করে চার্জশিট জমা দেওয়া হোক।

710
আইনজীবীর বক্তব্য
Image Credit : Asianet News

আইনজীবীর বক্তব্য

নির্যাতিতার পরিবারের আইনজীবীর বক্তব্য, এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছেন, তা প্রকাশ্যে আসুক। আর কেউ জড়িত কি না, তা-ও উঠে আসুক তদন্তে। যদিও সিভিক ভলান্টিয়ারের সর্বোচ্চ সাজার আবেদনও জানিয়েছেন নির্যাতিতার পরিবারের হয়ে।

810
ধৃতের আইনজীবীর বক্তব্য
Image Credit : Asianet News

ধৃতের আইনজীবীর বক্তব্য

ধৃতের আইনজীবীর বক্তব্য , পারিপার্শ্বিক যে সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে, তাতে সিসিটিভি ফুটেজের যে অংশ দেখা যাচ্ছে, তাতে এক জনের পক্ষে এই কাজ করা সম্ভব না। এর নেপথ্যে অন্য কেউ থাকতে পারেন। ধৃত এই ঘটনার সঙ্গে যুক্ত নন।

910
পরবর্তী শুনানি
Image Credit : Asianet News

পরবর্তী শুনানি

এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ জানুয়ারি। সেই দিনও ধৃতের আইনজীবী আর্গুমেন্ট পেশ করবেন।

1010
ধৃত একা সঞ্জয়
Image Credit : Getty

ধৃত একা সঞ্জয়

আরজি কর-কাণ্ডের তদন্তে নেমে ঘটনার পরদিনই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সিভিক ভলান্টিয়ারকে। সেই সিভিক ভলান্টিয়ারেরই বিচার চলছে নিম্ন আদালতে। প্রমাণ লোপাটের অভিযোগ গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। তারা দুজনেই জামিন পেয়ে গেছেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল, জেনে নিন রবিবার বাতিল কোন কোন ট্রেন
Recommended image2
Mamata Banerjee: "বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে", ছাত্র সংগঠনের সমাবেশ থেকে বিরাট বার্তা মমতার
Recommended image3
DA to 7th Pay Commission: পুজোর আগে কল্পতরু সরকার! ডিএ, বোনাস ও বেতন কমিশনে বড় ঘোষণা শুভেন্দুর
Recommended image4
অভিষেকের অফিসে হোর্ডিং-বিতর্ক গড়াল থানা পর্যন্ত, কী কী শাস্তির মুখে TMC নেতা?
Recommended image5
Derek O'Brien: অভিষেকের অফিসের সাইনবোর্ড সরানো নিয়ে ধুন্ধুমার, সিঁড়ি থেকে পড়ে গেলেন ডেরেক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved