MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রাজ্যপাল সি.ভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি, ই-মেইলকাণ্ডে গ্রেফতার ষাটোর্ধ্ব ব্যক্তি

রাজ্যপাল সি.ভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি, ই-মেইলকাণ্ডে গ্রেফতার ষাটোর্ধ্ব ব্যক্তি

WB Governor Harass News: রাজ্যপাল সি.ভি আনন্দ বোসকে হুমকি মেইলের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতের জেল হেফাজতের নির্দেশ আদালতের। কী কারণে রাজভবনে হুমকি মেইল? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 11 2026, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজভবনকাণ্ডে গ্রেফতার ১
Image Credit : Asianet News

রাজভবনকাণ্ডে গ্রেফতার ১

রাজ্যপালকে সি.ভি আনন্দ বোসকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ। অভিযুক্ত সুব্রত দত্ত রায় পুলিশি হেফাজতে। জানা গিয়েছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস-কে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া সুব্রত দত্ত রায়কে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠাল কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজ্যপালের কাছে একাধিকবার সাক্ষাতের চেষ্টা অভিযুক্তের
Image Credit : Asianet News

রাজ্যপালের কাছে একাধিকবার সাক্ষাতের চেষ্টা অভিযুক্তের

হেয়ার স্ট্রিট থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুব্রত দত্ত রায় রাজ্যপালের কাছে একাধিকবার সাক্ষাতের চেষ্টা করেছিলেন। তবে বারবার ব্যর্থ হওয়ার পর ক্ষোভ থেকেই তিনি হুমকির বার্তা পাঠান বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাটি সামনে আসে বৃহস্পতিবার রাতে। তদন্তে নেমে পুলিশ নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত সুব্রত দত্ত রায়কে গ্রেফতার করে।

Related Articles

Related image1
মকর সংক্রান্তিতে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস? কতদিন পর্যন্ত চলবে এইরকম আবহাওয়া? রইল বিরাট আপডেট
Related image2
'ভারত আমাকে ভয় পায়', ভাইরাল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডের বিতর্কিত ভিডিয়ো
35
প্রশ্নের মুখে রাজ্যপালের নিরাপত্তা
Image Credit : ANI

প্রশ্নের মুখে রাজ্যপালের নিরাপত্তা

জানা গিয়েছে, ৬৮ বছরের সুব্রত নিউটাউনে তাঁর ভাইয়ের পরিবারের সঙ্গেই থাকতেন। শনিবার তাকে আদালতে তোলা হলে সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান। যদিও আদালত শুনানি শেষে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

45
ঠিক কী হয়েছিল?
Image Credit : Asianet News

ঠিক কী হয়েছিল?

শুক্রবার রাজ্যপালকে প্রাণনাশের হুমকি বার্তা পাঠানো হয় ই-মেলে। Will blast the Governor”—এই মর্মে একটি ই-মেল/বার্তা পাওয়ার পর চাঞ্চল্য ছড়ায় রাজ্য প্রশাসনে। রাজ্যপালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে বিষয়টি অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (HM) জানানো হয়েছে। হুমকির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

55
রাজ্যপালের নিরাপত্তায় জোর
Image Credit : Asianet News

রাজ্যপালের নিরাপত্তায় জোর

সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে ব্যবস্থা গ্রহন করেছে। যদিও তিনি যে এই ধরনের হুমকি মেইলে ভয় পান না সে কথা আগেই ঘোষণা করে রাজপথে নামার কথাও জানিয়েছিলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image2
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি
Recommended image3
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Recommended image4
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Recommended image5
Now Playing
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
Related Stories
Recommended image1
মকর সংক্রান্তিতে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস? কতদিন পর্যন্ত চলবে এইরকম আবহাওয়া? রইল বিরাট আপডেট
Recommended image2
'ভারত আমাকে ভয় পায়', ভাইরাল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডের বিতর্কিত ভিডিয়ো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved