MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাড়ি ফেরা নিয়ে চিন্তায়? কালীপুজোর রাতে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা

দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাড়ি ফেরা নিয়ে চিন্তায়? কালীপুজোর রাতে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা

Kali Puja Special Metro: উৎসবের শেষবেলায় যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে কালী পুজোতেও বিশেষ মেট্রোর ব্যবস্থা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। জানুন আজ রাতের শেষ মেট্রো  কখন? 

1 Min read
Author : Moumita Poddar
Published : Oct 20 2025, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কালীপুজো উপলক্ষে বাড়তি মেট্রো
Image Credit : MODI'S X HANDEL

কালীপুজো উপলক্ষে বাড়তি মেট্রো

দুর্গাপুজোর পর এবার কালীপুজো। উৎসবের শেষ মুহুর্তের আনন্দ চেটেপুটে নিতে দীপাবলির সকাল থেকেই রাস্তায় ভিড় আমজনতার। হুজুগে বাঙালিকে রাতভর পরিষেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ২০ অক্টোবর অর্থাৎ সোমবার থাকছে রাতে বাড়তি মেট্রো পরিষেবা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাতে বাড়তি মেট্রো পরিষেবা
Image Credit : wikipedia

রাতে বাড়তি মেট্রো পরিষেবা

দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে যারা আজ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে বাড়তি সুখবর কলকাতা মেট্রোরেলের তরফে। কারণ, ২০ অক্টোবর রাতের শেষ মেট্রোর সময় সূচিতে বদল। দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফেরার জন্য মেট্রো নিয়ে দুঃশ্চিন্তা করা লাগবে না। সোমবার রাতে মিলবে বাড়তি মেট্রো পরিষেবা। 

Related Articles

Related image1
দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণেশ্বরের ভক্তদের ঢল, ভবতারিণীর আরাধনায় চলছে বিশেষ পুজোপাঠ
Related image2
তিহার থেকে ফিরতেই শ্যামা আরাধনায় মাতলেন কেষ্ট, ৬০০ ভরি সোনার গয়নায় সাজলেন মা কালী
35
রাতের শেষ মেট্রো কখন?
Image Credit : our own

রাতের শেষ মেট্রো কখন?

কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, সোমবার কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৫১ মিনিটে। সপ্তাহের অন্যান্য দিন এই রুটে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। 

45
ব্লু লাইনে শেষ মেট্রোর সময় সূচিতে বদল
Image Credit : stockPhoto

ব্লু লাইনে শেষ মেট্রোর সময় সূচিতে বদল

সূত্রের খবর, দক্ষিণেশ্বরের পাশাপাশি ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে  দক্ষিণেশ্বরের দিকে আপ লাইনেও রাতের শেষ মেট্রোর সময় সূচিতে বদল এনেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ রাতের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়। অন্যান্য দিন যেটি রাত ৯টা ৩৩ মিনিটেই ছেড়ে যায়। 

55
ভিড় এড়াতে বাড়তি পদক্ষেপ
Image Credit : our own

ভিড় এড়াতে বাড়তি পদক্ষেপ

তবে শুধু মেট্রো পরিষেবায় রদবদল ঘটেনি। দীপান্বিতা অমাবস্য়া উপলক্ষে দক্ষিণেশ্বরে যে বাড়তি ভিড় হবে সেই কথা মাথায় রেখে আগে থেকেই যাত্রী নিরাপত্তায় বাড়তি সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।  

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cervical cancer: কলকাতায় শুরু মহিলাদের সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান, কীভাবে পাবেন জানুন
Recommended image2
Kolkata Rain: বর্ষা আসলেই জল থইথই কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের
Recommended image3
TMC On Calcutta High Court: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে নারাজ, হাইকোর্টে তৃণমূল
Recommended image4
Now Playing
Dilip Ghosh: এবার মুছে যাবে তৃণমূল? আজ কী হবে মমতার সাংসদদের? বড় ইঙ্গিত দিলীপ ঘোষের
Recommended image5
Koel Mallick: মমতা দিল্লিতে, এদিকে আজই রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক
Related Stories
Recommended image1
দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণেশ্বরের ভক্তদের ঢল, ভবতারিণীর আরাধনায় চলছে বিশেষ পুজোপাঠ
Recommended image2
তিহার থেকে ফিরতেই শ্যামা আরাধনায় মাতলেন কেষ্ট, ৬০০ ভরি সোনার গয়নায় সাজলেন মা কালী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved