
Park Circus Violence: পুলিশের উপর হামলাকারীদের ছাড়া হবে না, হুঁশিয়ারি অতিরিক্ত সিপির
অবৈধ নির্মাণ ভাঙা থেকে রাস্তায় নামাজ পাঠ করতে না দেওয়া। বিক্ষোভের নামে পার্ক সার্কাসে পুলিশের উপর হামলা চালানো হল। এই ইস্যুতে হামলাকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে জানান অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস ।
অবৈধ নির্মাণ ভাঙা থেকে রাস্তায় নামাজ পাঠ করতে না দেওয়া। বিক্ষোভের নামে পার্ক সার্কাসে পুলিশের উপর হামলা চালানো হল। এই ইস্যুতে হামলাকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে জানান অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস । কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হল, "এই ঘটনার পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কয়েক জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের পাশাপাশি বাইরের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।"
Add Asianetnews Bangla as a Preferred Source
