MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'অনেকের তো দু-তিনটে বউ থাকে, আমার শুধুমাত্র একটা বান্ধবী', অর্পিতার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অকপট পার্থ

'অনেকের তো দু-তিনটে বউ থাকে, আমার শুধুমাত্র একটা বান্ধবী', অর্পিতার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অকপট পার্থ

Partha Chatterjee On Arpita: নিয়োগ দুর্নীতি মামলায় জেলমুক্ত হতেই বান্ধবী অর্পিতাকে নিয়ে অকপট রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কী বলেছেন তিনি? জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 13 2025, 07:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বান্ধবী অর্পিতাকে নিয়ে অকপট পার্থ চট্টোপাধ্যায়
Image Credit : social media

বান্ধবী অর্পিতাকে নিয়ে অকপট পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছর তিন মাস ১৯ দিন জেল খেটেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার বাড়ি থেকে টাকা উদ্ধার না হলেও বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে ইডি বাজেয়াপ্ত করেছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা। একই মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেল খেটেছেন অর্পিতা মুখোপাধ্যায়ও। বর্তমানে দুজনেই জেলমুক্ত। জেল থেকে ছাড়া পেয়ে এবার বান্ধবীকে নিয়ে অকপট জবাব দিলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা একদা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বান্ধবী অর্পিতার অন্য পরিচয়রাজ্য।ে
Image Credit : our own

বান্ধবী অর্পিতার অন্য পরিচয়রাজ্য।ে

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তিনি শুধু প্রাক্তন মন্ত্রীর বান্ধবীই নয়। তার রয়েছে আলাদা আরও একটি পরিচয়। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় মনে করিয়ে দেন যে, বান্ধবী অর্পিতা শুধুমাত্র তার বান্ধবী হিসেবে পরিচিত নয়। তার একটি বিশেষ পরিচয়ও আছে। তিনি ৩৫টিরও বেশি ওড়িয়া সিনেমায় অভিনয় করেছেন। শুধু তাই নয়, পার্থর সঙ্গে অর্পিতার নাম জড়িয়ে দিনের পর দিন যেভাবে তার সম্মানহানি করা হয়েছে তা অন্যায় হয়েছে বলেও জানান তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

Related Articles

Related image1
পাকিস্তানের নিজ ঘরে আত্মঘাতী হামলার জন্যও নাকি দায়ি ভারত! ইসলামাবাদকাণ্ডে দিল্লিকে দোষারোপ শাহবাজের
Related image2
দক্ষিণবঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আরও নামল পারদ! সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
35
'বান্ধবী...পরকীয়া তো নয়'
Image Credit : Asianet News

'বান্ধবী...পরকীয়া তো নয়'

নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ-অর্পিতার নাম প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। তাদের দুজনকে নিয়ে কম জলঘোলা হয়নি। পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়েছে মিমের বন্যা। এতকিছুর পরও চুপ থেকেছেন দুজনেই। বন্ধুত্ব বা তাদের দুজনের সম্পর্কের গভীরতা কতটা? তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে জেল থেকে ছাড়া পাওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে প্রথমবার অর্পিতাকে নিয়ে মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘’কারও দুটো বৌ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?'' 

45
রাজনীতির ময়দানে ফের সক্রিয় হচ্ছেন পার্থ?
Image Credit : Asianet News

রাজনীতির ময়দানে ফের সক্রিয় হচ্ছেন পার্থ?

এদিকে জেল থেকে ছাড়া পাওয়ার পরই রাজনীতির ময়দানে ফের সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ এখনও পর্যন্ত না করলেও, বাড়ি ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছেন তিনি। তৃণমূলের কোন নিয়মবলে দল থেকে তাকে সাসপেন্ড করা হলো? তা জানতে চেয়ে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। একই চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে। 

55
পার্থকে নিয়ে কী বললেন বান্ধবী অর্পিতা
Image Credit : Asianet News

পার্থকে নিয়ে কী বললেন বান্ধবী অর্পিতা

শুধু পার্থ একা নন। তাদের দুজনের মধ্যকার সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। তিনি বলেন, ‘’যদি উনি আমাকে বান্ধবী ভাবেন, আমি তো বন্ধু বলে মানবই। উনি তো আমার বন্ধুই। বান্ধবীতে তো অসুবিধার কিছু নেই। এটা পরকীয়া নয়। বান্ধবী থাকা অন্যায় নয়।'' তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে বয়সের ফারাক থাকলেও তাদের দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা কতটা? সেই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন অর্পিতা।  

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image2
Today’s News in Bengali Live: Ajit Agarkar - অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image5
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Related Stories
Recommended image1
পাকিস্তানের নিজ ঘরে আত্মঘাতী হামলার জন্যও নাকি দায়ি ভারত! ইসলামাবাদকাণ্ডে দিল্লিকে দোষারোপ শাহবাজের
Recommended image2
দক্ষিণবঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আরও নামল পারদ! সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved