MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ঘুরপথে আয় বৃদ্ধি মেট্রোরেলের? নয়া তিন রুটের 'অস্বাভাবিক' ভাড়া বৃদ্ধিতে ক্ষুদ্ধ যাত্রীরা

ঘুরপথে আয় বৃদ্ধি মেট্রোরেলের? নয়া তিন রুটের 'অস্বাভাবিক' ভাড়া বৃদ্ধিতে ক্ষুদ্ধ যাত্রীরা

Kolkata Metro News:  সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে  কলকাতার নয়া তিন রুটের মেট্রো। তারপরও কমছে না যাত্রীদের মধ্যে ক্ষোভ! কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

3 Min read
Author : Moumita Poddar
Published : Aug 27 2025, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নয়া মেট্রো ভাড়ায় বাড়ছে যাত্রী ক্ষোভ!
Image Credit : MODI'S X HANDEL

নয়া মেট্রো ভাড়ায় বাড়ছে যাত্রী ক্ষোভ!

গত শুক্রবার ২২ অগাস্ট উদ্বোধন হয়েছে মেট্রোর তিনটি সম্প্রসারিত রুটের। ইতিমধ্যেই তিনটি সম্প্রসারিত রুটের পরিষেবাও চালু হয়ে গিয়েছে। তবে ভাড়ার তালিকা দেখে চক্ষু চড়কগাছ যাত্রীদের। দেখা যাচ্ছে, পুরনো মেট্রোর থেকে অনেকটাই বেশি ভাড়া নয়া মেট্রোয়। একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে বহু দূরত্বের ভাড়া। তুলে দেওয়া হয়েছে ১৫ এবং ২৫ টাকার স্ল্যাব। ফলে যে দূরত্ব কলকাতা মেট্রোর ব্লু লাইনে যেতে ১৫ টাকা লাগে সেই একই দূরত্ব ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যেতে লেগে যাচ্ছে ৩০ টাকা। আর যা নিয়ে অফিস টাইমে স্বভাবতই বাড়ছে যাত্রী ক্ষোভ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নতুন তিন মেট্রোপথের ভাড়ার বিস্তর ফারাক
Image Credit : Asianet News

নতুন তিন মেট্রোপথের ভাড়ার বিস্তর ফারাক

সূত্রের খবর, কিলোমিটার ধরে যে ভাড়ার তালিকা কলকাতা মেট্রোর রয়েছে, তার সঙ্গে নতুন তিন মেট্রোপথের ভাড়ার বিস্তর ফারাক দেখা যাচ্ছে । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মেট্রোর উদ্বোধনের সঙ্গে কি ঘুরপথে আসলে যাত্রীভাড়া বাড়িয়ে নিল মেট্রো ? সবকটি মেট্রোর একই পরিচলন ব্যবস্থা হওয়া সত্ত্বেও পুরোনো রুটের সঙ্গে নতুন রুটের ভাড়ার তারত্যম কেন ? 

Related Articles

Related image1
বিশ্ববিদ্যালয় থেকে কোটি-কোটি টাকার অর্থ তছরুপের অভিযোগ, পুলিশি অভিযানে গ্রেফতার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
Related image2
এক ফোনেই গলবে শুল্ক সঙ্ঘাতের বরফ! মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ ট্রাম্প
35
কোন লাইনের মেট্রোয় কত টাকা ভাড়া?
Image Credit : stockPhoto

কোন লাইনের মেট্রোয় কত টাকা ভাড়া?

কলকাতা মেট্রোয় ১০০ টাকা আয় করতে এখনও প্রায় ২৫০ টাকার কাছাকাছি খরচ। ফলে অপারেশন রেশিও কম করাই মূল লক্ষ্য কর্তৃপক্ষের তেমনটাই সূত্রের খবর । ব্লু লাইনে শেষ ভাড়া বেড়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। যা এখনও চলছে। তাতে ০-২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৫ টাকা, ২-৫ কিলোমিটার ১০ টাকা, ৫ থেকে ১০ কিলোমিটার ১৫ টাকা, ১০ থেকে ২০ কিলোমিটার ২০ টাকা এবং সর্ব শেষ ধাপে অর্থাৎ ২০ কিলোমিটারের পর ভাড়া ২৫ টাকা। ব্লু লাইনের কলকাতা মেট্রোর যে ভাড়ার তালিকা রয়েছে, তাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ৩২.৩৩ কিলোমিটার মেট্রোপথের ভাড়া ২৫ টাকা। তাতে রয়েছে ২৬টা স্টেশন। অথচ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মাত্র ১৬.৫ কিলোমিটারের ভাড়াই ৩০ টাকা।

45
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ভাড়া বৃদ্ধি নিয়ে তরজা
Image Credit : Getty

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ভাড়া বৃদ্ধি নিয়ে তরজা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ১০ কিলোমিটার পার করলেই ভাড়া হয়ে যাচ্ছে ৩০ টাকা। যেমন হাওড়া থেকে বেঙ্গল কেমিক্যাল স্টপেজ গেলেই ৩০ টাকা ভাড়া। নয়া মেট্রোর প্রথম ২ কিমি-র ভাড়া ৫ টাকা রাখা হলেও এরপর যথাক্রমে ২ থেকে ৫ কি.মি তে ভাড়া ১০ টাকা, এবং ৫-১০ কিমি ২০ এবং ১০-২০ কিলোমিটারের ভাড়া ৩০ টাকা ধার্য হয়েছে। অর্থাৎ ১৫ এবং ২৫ টাকার যে স্ল্যাব ছিল, সেটাই তুলে দেওয়া হয়েছে। যেমন বিমানবন্দর থেকে নোয়াপাড়ার ভাড়া হয়ে যাচ্ছে ২০ টাকা। অথচ দূরত্ব মাত্র সাত কিলোমিটার। আর বরানগর গেলেই যেহেতু দূরত্ব ১০ কিলোমিটার পার করে যাচ্ছে, তাই ভাড়া হয়ে যাচ্ছে ৩০ টাকা।

55
ঘুরপথে আয় বৃদ্ধি মেট্রোর?
Image Credit : MODI'S X HANDEL

ঘুরপথে আয় বৃদ্ধি মেট্রোর?

 এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি  নিয়ে অনেকেই বলছেন, নতুন তিন পথেই এক ধাক্কায় অনেকটা ভাড়া বাড়িয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। আগামীদিনে হয়তো ব্লু লাইনকেও আচমকাই নতুন মেট্রোর ভাড়ার স্ল্যাবে ফেলে দেওয়া হবে সংশয় প্রকাশ করছেন যাত্রীরা । ফলে কোপ পড়বে সাধারণ মানুষের পকেটে। নয়া মেট্রোর সর্বোচ্চ ভাড়া রয়েছে ৭০ টাকা। মেট্রো সূত্রের খবর , মেট্রোর অপারেশন রেশিও না কমালে ভালো পরিষেবা মিলবে কী করে! তাছাড়া ব্লু লাইনের ভাড়া দীর্ঘ ৬ বছর বাড়েনি। নতুন মেট্রো চালুর পরই তো আর ভাড়া বাড়াতে পারে না। তাই নয়া ভাড়ার তালিকা তৈরি করা হয়েছে ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vegetables Price Hike: উৎসবের মরশুম শুরুর আগেই বাজারে আগুন, শাক-সবজির মূল্যবৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত
Recommended image2
Nepal Floods: বর্ষায় কেন পাহাড়ে যান? নেপালের বন্যা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ
Recommended image3
Cal HC On TMCP: মেয়ো রোডে নয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনে একগুচ্ছ শর্ত বাঁধলো আদালত
Recommended image4
Nepal Flood Update: নেপালে আটকে পড়া বাঙালিদের পাশে শুভেন্দু অধিকারী, চালু রাজ্য সরকারের হেল্পলাইন
Recommended image5
Nepal Flash Flood Uopdate: ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপাল, নিখোঁজ কলকাতার ৩২ জন পর্যটক
Related Stories
Recommended image1
বিশ্ববিদ্যালয় থেকে কোটি-কোটি টাকার অর্থ তছরুপের অভিযোগ, পুলিশি অভিযানে গ্রেফতার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
Recommended image2
এক ফোনেই গলবে শুল্ক সঙ্ঘাতের বরফ! মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ ট্রাম্প
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved