MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • RG Kar Incident: আরজি কর কাণ্ডে বেকসুর খালাসের আর্জি সঞ্জয়ের, মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের

RG Kar Incident: আরজি কর কাণ্ডে বেকসুর খালাসের আর্জি সঞ্জয়ের, মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের

Sanjay Roy On RG Kar Case: শিয়ালদহ আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারি মাসে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে তার। এবার আরজি কর মামলায় বেকসুর খালাস পেতে হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয় রায়। জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 16 2025, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
বেকসুর খালাসের আবেদন সঞ্জয় রায়ের
Image Credit : our own

বেকসুর খালাসের আবেদন সঞ্জয় রায়ের

আরজি করের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। শিয়ালদহ কোর্টের এই রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয়। চাইছেন মামলা থেকে বেকসুর খালাস। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
কলকাতা হাইকোর্টে আবেদন অভিযুক্ত সিভিকের
Image Credit : Asianet News

কলকাতা হাইকোর্টে আবেদন অভিযুক্ত সিভিকের

গত বছর ৯ অগাস্ট আরজি কর কাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তারপর দীর্ঘ একবছরে গড়িয়েছে অনেক জল। অভিযুক্ত সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয় শিয়ালদহ আদালতের বিচারক। তারপর থেকেই জেলেই রয়েছেন সঞ্জয় রায়। কিন্তু এবার মুক্তির দাবিতে করলেন আবেদন। 

Related Articles

Related image1
Trump On India Tariff: পুতিনকে কোণঠাসা করতে ভারতের উপর ৫০০ শতাংশ কর আরোপ ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় চাপে চিনও
Related image2
Chenab Dam: পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে চন্দ্রভাগা নদীতে শুরু বাঁধ নির্মাণের কাজ, বিশ্ব ব্যাঙ্কের কাছে কত টাকা ঋণ চাইল ভারত?
37
আরজি করের তরুণী ডাক্তার ধর্ষন-খুনের অভিযোগে গ্রেফতার
Image Credit : X

আরজি করের তরুণী ডাক্তার ধর্ষন-খুনের অভিযোগে গ্রেফতার

২০২৪ সালের ৯ অগাস্ট কলকাতার অন্যতম সেরা সরকারি হাসপাতাল আরজি করে রাতের অন্ধকারে পোস্ট গ্রাজুয়েট এক তরুণী ডাক্তারকে নৃশংস অত্যাচার এবং পরে খুন করার অভিযোগ ওঠে। সেই মামলায় প্রথম গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 

47
সঞ্জয়ের আবেদন গ্রহণ আদালতের
Image Credit : Asianet News

সঞ্জয়ের আবেদন গ্রহণ আদালতের

আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন বুধবার গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের মামলার সঙ্গে সঞ্জয়ের এই আবেদনের শুনানি হবে বলে সূত্র মারফত খবরে জানা গিয়েছে। 

57
মামলার পরবর্তী শুনানি কবে?
Image Credit : Asianet News

মামলার পরবর্তী শুনানি কবে?

জানা গিয়েছে, সঞ্জয় রায়ের এই বেকসুর খালাসের আবেদন মামলার পরবর্তী শুনানি হবে আগামী সেপ্টেম্বর মাসে। ওই দিনই জানা যাবে আদেও বেকসুর খালাস, নাকি গারদের অন্ধকারে কাটবে সঞ্জয়ের বাকি জীবন!  

67
সঞ্জয়ের মামলা গ্রহণ বিচারপতির
Image Credit : Social Media

সঞ্জয়ের মামলা গ্রহণ বিচারপতির

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়। মামলা গ্রহণ করেন বিচারপতি দেবাংশু বসাক। শুধু তাই নয়, পরিবার এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে বলেও এদিন স্পষ্ট করে দেয় ডিভিশন বেঞ্চ। 

77
সঞ্জয়ের আইনজীবীর সওয়াল
Image Credit : Social Media

সঞ্জয়ের আইনজীবীর সওয়াল

এই মামলার আবেদনের পরই আদালতের সঞ্জয়ের আইনজীবী সওয়াল করেন যে, আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের বেকসুর খালাস পাওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে। এমনকি শিয়ালদহ কোর্টে সিবিআই যখন আরজি কর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে জোরালো সওয়াল করেছিল তখনও এই আবেদনের বিরোধিতা করেছিলেন সঞ্জয়ের আইনজীবী। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল
Recommended image2
Abhishek Banerjee: নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আদালতের
Recommended image3
বাংলার ১৫ লক্ষ মহিলা পাবেন ফ্রি-তে গ্যাস কানেকশন, সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি
Recommended image4
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image5
DA News: মে মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের মিলবে হকের ডিএ? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী
Related Stories
Recommended image1
Trump On India Tariff: পুতিনকে কোণঠাসা করতে ভারতের উপর ৫০০ শতাংশ কর আরোপ ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় চাপে চিনও
Recommended image2
Chenab Dam: পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে চন্দ্রভাগা নদীতে শুরু বাঁধ নির্মাণের কাজ, বিশ্ব ব্যাঙ্কের কাছে কত টাকা ঋণ চাইল ভারত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved