MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কালীপুজোর রাতে আলমারিতে 'সঞ্জয়ের ভাগ্নির' ঝুলন্ত দেহ, সৎমা-বাবাকে পুলিশের সামনেই পেটাল প্রতিবেশীরা

কালীপুজোর রাতে আলমারিতে 'সঞ্জয়ের ভাগ্নির' ঝুলন্ত দেহ, সৎমা-বাবাকে পুলিশের সামনেই পেটাল প্রতিবেশীরা

RG Kar-কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ১০ বছরের ভাগ্নির ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ির আলমারি থেকে। প্রতিবেশীরাদের দাবি খুন করা হয়েছে। অভিযোগের তীর বাবা ও সৎমায়ের দিকে। পুলিশের সামনে বাবা-মাকে গণপ্রহার প্রতিবেশীদের। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 21 2025, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কালীপুজোর রাতে রহস্য মৃত্যু কলকাতায়
Image Credit : Asianet News

কালীপুজোর রাতে রহস্য মৃত্যু কলকাতায়

কালীপুজোর রাতে আলিপুরের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ক্রমশই দানা বাঁধছে। পঞ্চম শ্রেণির ছাত্রীর দেহ বাড়ির মধ্যে আলমালিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃত ছাত্রী আরজি কর কাণ্ডে সাহাপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বোনের মেয়ে বলেও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল আলিপুর থানা এলাকার বিদ্যাসাগর কলোনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কালীপুজোর রাতের ঘটনা
Image Credit : Asianet News

কালীপুজোর রাতের ঘটনা

সোমবার রাতে বিদ্যাসাগর কলোনিতে এই ঘটনা ঘটে। বাড়ি থেকেই উদ্ধার হয় বছর দশেকের মেয়েটির নিথর দেহ। নিহতের মা দাবি করেছিলেন তিনি বাজারে গিয়েছিলেন। সেই সময়ে বাড়িতে মেয়েটি একাই ছিল। ফিরে এসে মেয়েকে কোথাও দেখতে পানননি। খোঁজাখুঁজি করেন। তারপরই আলমারি থেকে মেয়ের মৃতদেহ দেখেন। পুলিশে খবর দিলে উদ্ধার করা হয় মৃতদেহ। ময়নাতদন্তের জন্য দেহ এসএসকেএম হাসপাতালে পাঠান হয়েছে।

Related Articles

Related image1
শিলিগুড়িতে 'কুকুর তিহার' পালন, পথকুকুরদের পুজো করে খাবারের ব্যবস্থা করা হয়
Related image2
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে এখনও মিসিং লিঙ্ক খুঁজছে পুলিশ, সহপাঠী -বাকিদের বয়ানে বিস্তর ফারাক
35
সঞ্জয়ের ভাগ্নি
Image Credit : Asianet News

সঞ্জয়ের ভাগ্নি

স্থানীয়রা জানিয়েছেন ১০ বছরের মেয়েটি আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নি। সঞ্জয়ের এক বোনকে প্রথমে বিয়ে করেছিল বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। সেই বোনের বিয়ে হলে সঞ্জয়ের অন্যবোনকে বিয়ে করে। সঞ্জয়ের মৃত বোনের মেয়েরই দেহ উদ্ধার হয়েছে।

45
সৎমা ও বাবার অত্যাচার
Image Credit : Getty

সৎমা ও বাবার অত্যাচার

স্থানীয়রা জানাচ্ছে ১০ বছরের মেয়েটির ওপর দিনের পর দিন ধরে সৎমা (মাসি) ও বাবা অত্যাচার করত। তারাই মেয়েটিকে খুন করেছে বলে অভিযোগ। মৃত বালিকার ঠাকুমাও জানিয়েছেন ছেলে আর বৌমা মিলে তাঁর ছোট্ট নাতনির ওপর অত্যাচার করত। তিনিও খুনের অভিযোগ উড়িয়ে দেননি। তিনিও অভিযোগের আঙুল তুলেছেন ছেলে আর বৌমার দিকে।

55
বাড়িতে পুলিশ
Image Credit : iSTOCK

বাড়িতে পুলিশ

মঙ্গলবার সকালে বিদ্যাসাগর কলোনির বাড়িতে তদন্তের জন্য যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় বাবা ও সৎমাকে। সেই সময়ই বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। তারা পুলিশের সামনেই বাবা ও মাকে মারধর করে। স্থানীয়দের দাবি মেয়েটির ওপর নির্যাতন করা হয়। বাবা ও সৎমা নিজেদের স্বার্থে মেয়েটিকে খুন করেছে। যদিও দম্পতি অভিযোগ অস্বীকার করেছে। পরিবারকে পাড়াছাড়া করতেও উদ্যোগ নিয়েছে স্থানীয়রা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অপরাধের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Recommended image2
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image3
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Recommended image4
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে? ৩০ তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন না, অভিষেকের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে রক্ষাকবচ হাইকোর্টের
Related Stories
Recommended image1
শিলিগুড়িতে 'কুকুর তিহার' পালন, পথকুকুরদের পুজো করে খাবারের ব্যবস্থা করা হয়
Recommended image2
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে এখনও মিসিং লিঙ্ক খুঁজছে পুলিশ, সহপাঠী -বাকিদের বয়ানে বিস্তর ফারাক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved