MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রবিবার টানা আট ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন কোন পথে চলবে গাড়ি

রবিবার টানা আট ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন কোন পথে চলবে গাড়ি

আগামী রবিবার রাস্তা মেরামতির কারণে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই সময়ে যানজট এড়াতে হাওড়া ব্রিজ সহ একাধিক বিকল্প রুটের নির্দেশ দেওয়া হয়েছে। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 31 2025, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

আগামী রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। জানা গিয়েছে, রাস্তা মেরামতির কারণেই বন্ধ রাখা হবে গাড়ি চলাচল। এর আগেও রাস্তা মেরামতির কাজে বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু। এবার ফের একবার বন্ধ থাকবে সেতু। সদ্য জারি হল এমনই বিজ্ঞপ্তি। জেনে নিন কোন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

এর আগে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে রাস্তা সংস্কারের কাজের জন্য কয়েক ঘন্টা বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু। সেই সময় শনি ও রবি দুদিনেই নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। এবার ফের রবিবার বন্ধ থাকাবে সেতু। টানা আট ঘন্টা ধরে হবে কাজ।

Related Articles

Related image1
News Round-up: ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিধায়কের বাড়িতে সিবিআই, সারাদিনের খবর এক ক্লিকে
Related image2
TMC Vs BJP: দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির গতি নিয়ে আপত্তি বাবুলের, পাল্টা কুকথার বন্যা অভিজিতের
36
Image Credit : Getty

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতু বন্ধ থাকাকালীন সময় যাত্রী ও চালকদের সুবিধার জন্য বিকল্প রুট বেছে নিতে।

46
Image Credit : Asianet News

হাওড়া থেকে কলকাতামুখী যানবাহনকে হাওড়া ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে। আলিপুর, তারাতলা বা এক্সাইড মোড় থেকে আসা যানবাহনকে প্রিন্সেপ ঘাট হতে শহরে ঢোকানো হবে। ডানলপ, শ্যামবাজার, বেলগাছিয়ার দিক থেকে আসা গাড়ি চেতলা ঘাট বা হেস্টিংস ঘুরিয়ে পাঠাবে।

56
Image Credit : Getty

ভারী যানবাহন যেমন পণ্যবাহী ট্রাক বা লরি-র ক্ষেত্রে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। এদিকে রবিবার অফিসযাত্রীদের যদিও ছুটি। তবু সকাল থেকে শহরের অন্যান্য সংযোগ রাস্তায় যানজটের সম্ভাবনা আছে। বিশেষত রবীন্দ্র সেতু ও মেটিয়াবুরুজ সংলগ্ন এলাকায় ট্রাফিকের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা।

66
Image Credit : Asianet News

প্রতিদিন অসংখ্য গাড়ি হাওড়া ও কলকাতার মধ্যে এই সেতু পেরিয়ে যাতায়াত করে। অফিসগামী, পণ্যবাহী ট্রাক, ট্যাক্সি, অ্যাপ ক্যাব সব মিলিয়ে সেতুর ওপর প্রতিনিয়ত চাপ থাকে। এই কারণে কর্তৃপক্ষ ছুটির দিনেই এই ধরনের মেরামতির কাজ বেছে নিচ্ছে, যাতে সপ্তাহের দিনে অফিস সময়ে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে না হয়।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Recommended image2
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image3
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Recommended image4
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে? ৩০ তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন না, অভিষেকের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে রক্ষাকবচ হাইকোর্টের
Related Stories
Recommended image1
News Round-up: ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিধায়কের বাড়িতে সিবিআই, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image2
TMC Vs BJP: দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির গতি নিয়ে আপত্তি বাবুলের, পাল্টা কুকথার বন্যা অভিজিতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved