MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Rain: বজ্রগর্ভ মেঘে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় রইল বিরাট আপডেট

West Bengal Rain: বজ্রগর্ভ মেঘে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় রইল বিরাট আপডেট

West Bengal Rain Update News: আষাঢ়ের শুরুতেই একেবারে ফুলফর্মে বর্ষা। সপ্তাহের শুরুতেই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ শহরতলি। আগামী কয়েকদিন কেমন থাকবনে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 29 2026, 06:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

সকাল থেকেই বারিধারায় তটস্থ মহানগরবাসী। শহর কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ফলে আষাঢ়ের শুরুতেই বৃষ্টি হওয়ায় তাপমাত্রাও নেমেছে অনেকটা। স্বস্তি ফিরেছে ভ্যাপসা গরম থেকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে আসা জোরালো জলীয় বাষ্প এবং অনুকূল বাতাসপ্রবাহের কারণে রাজ্যজুড়ে বৃষ্টি ও বজ্রগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির (২০ সেন্টিমিটারের বেশি) জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আগামী কয়েকদিনে এখানে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া এবং হুগলিতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে। ৩০ জুন ও ১ জুলাই অর্থাৎ বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের গতিবেগ বেড়ে ৪০-৫০ কিমি হতে পারে। ১ জুলাই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles

Related image1
Kolkata News: বর্ষার মরশুম শুরু হতেই শহরে ফের বিপর্যয়, কলকাতায় বাড়ি ভেঙে বিপত্তি
Related image2
OBC Amendment Bill: বিধানসভায় পাস ওবিসি সংশোধনী জোড়া বিল, অধিবেশনে রইলেন না ঋতব্রতের তৃণমূলরা
35
অতিভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

অতিভারী বৃষ্টির সতর্কতা

সপ্তাহান্তে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ জুলাই অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং মেদিনীপুর জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

45
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি সক্রিয় রয়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারের সাঁকোশ চা বাগানে সর্বোচ্চ ২১ সেন্টিমিটার এবং জলপাইগুড়ির শুঙ্গাচি চা বাগানে ১৯ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির (> ২০ সেমি) সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও কালিম্পঙে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে।

55
জারি চরম সতর্কতা
Image Credit : gemini

জারি চরম সতর্কতা

৩০ জুন ও ১ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি বজায় থাকবে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রভাব:- পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। এছাড়া তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাকের মতো নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amit Shah: শাহি সফরের আগে উত্তরকন্যায় জোরকদমে চলছে রঙ বদল, সীমান্ত সমস্যা মেটাতে ফের রাজ্যে অমিত শাহ
Recommended image2
Damayanti Sen Missing Update: দু-দিনের উদ্বেগ কাটিয়ে সাতসকালে খোঁজ মিলল দময়ন্তী সেনের, কোথায় ছিলেন?
Recommended image3
WB Raj bhavan Scam: রাজ্যপাল আর.এন রবির নাম করে রাজভবন থেকে ভুয়ো ফোন, প্রতারকের সন্ধানে পুলিশ
Recommended image4
Today WB Weather: মৌসুমি বায়ুর দাপটে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, কোথায়-কোথায় জারি লাল সতর্কতা?
Recommended image5
Now Playing
Birbhum News: শিল্পী ভাতার নামে কাটমানি! টাকা ফেরত দিতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ
Related Stories
Recommended image1
Kolkata News: বর্ষার মরশুম শুরু হতেই শহরে ফের বিপর্যয়, কলকাতায় বাড়ি ভেঙে বিপত্তি
Recommended image2
OBC Amendment Bill: বিধানসভায় পাস ওবিসি সংশোধনী জোড়া বিল, অধিবেশনে রইলেন না ঋতব্রতের তৃণমূলরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved