MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বিএলও-দের কাছ থেকে ওটিপি নিচ্ছেন জেলাশাসকরা, কমিশনে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

বিএলও-দের কাছ থেকে ওটিপি নিচ্ছেন জেলাশাসকরা, কমিশনে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari On SIR: এসআইআর ইস্যুতে এবার নির্বাচন কমিশনের দফতরে নালিশ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 23 2025, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসআইআর নিয়ে নালিশ শুভেন্দু অধিকারীর
Image Credit : Asianet News

এসআইআর নিয়ে নালিশ শুভেন্দু অধিকারীর

এসআইআর-এর কাজকর্ম ইস্যুতে তিন জেলা শাসকের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দুর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তৎপর নির্বাচন কমিশন। এমনকি জেলা শাসকরাও যে এবার থেকে কমিশনের স্ক্যানারে রয়েছে সে কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী অভিযোগ করেছেন শুভেন্দু?
Image Credit : Asianet News

কী অভিযোগ করেছেন শুভেন্দু?

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারীতে সংকল্প সভা ছিলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখানে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানির নাম করেন তিনি। তিনি বেআইনি কাজ করছেন বলে অভিযোগ শানান বিরোধী দলনেতা। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন যে, ‘’আমি হুগলি আর পূর্ব বর্ধমানের জেলা শাসকদের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছি।'' 

Related Articles

Related image1
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হাওয়া বদল! কবে থেকে কলকাতায় জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট
Related image2
Tejas Fighter Jet Crashed: নিচু উচ্চতা নাকি ইঞ্জিনের ত্রুটি! তেজসের শেষ মুহুর্তে ঠিক কী হয়েছিল?
35
বিলএলও-দের বিরুদ্ধে কমিশনে নালিশ
Image Credit : ANI

বিলএলও-দের বিরুদ্ধে কমিশনে নালিশ

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে শুভেন্দু আরও নালিশ করে বলেন যে, ‘’বিএলও-রা জেলাশাসকদের সরাসরি ওটিপি দিয়েছে। যেটা কোনও ভাবেই তারা পারেন না।'' একইসঙ্গে তিনি আরও অভিযোগ করে বলেন, ‘’আয়ের উৎস না জেনে বিধায়ক খোকন দাসের পাঁচ টাকার খাবার প্রকল্পের উদ্বোধন করতে কীভাবে যান?'' যা নিয়েও তিনি কমিশনে নালিশ জানিয়েছেন। 

45
নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ
Image Credit : ANI

নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ

শুধু তাই নয়, রাজ্যজুড়ে বিএলও-দের এই দুর্দশার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দায়ি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে- ‘’বিএলও-দের যে অসুবিধা হচ্ছে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার সরকার নির্বাচন কমিশনের প্রস্তাব মানেনি।'' প্রসঙ্গত, ফর্ম ডিটাইজেশনের ব্যাপারটিতে বিএলও-রা একাংশ বিক্ষোভ দেখিয়েছেন। 

55
কী অভিযোগ বিএলও-দের?
Image Credit : Asianet News

কী অভিযোগ বিএলও-দের?

এই বিষয়ে রাজ্যের একাধিক ক্ষেত্রে যে ছবি ধরা পড়েছে তাতে তাঁদের অভিযোগ, একটা ফর্ম ডিটাইজেশনের ক্ষেত্রে অনেক সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে এত ফর্ম অল্প সময়ে কীভাবে তারা করবেন? ডেটা এন্ট্রির অপারেটরা এবং বাংলা সহায়তার কর্মীদের নিয়ে দল গড়ার কথা এবং তাদেরই সাহায্য করার কথা। তবে সেই ক্ষেত্রেও গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Education Minister: দুর্নীতির ইতি, প্রতি বছর চাকরি! শিক্ষানীতিতে বড় বদল, দায়িত্ব নিয়েই বড় প্রতিশ্রুতি নতুন শিক্ষামন্ত্রীর
Recommended image2
Now Playing
TMC Crisis: ছেড়ে চলে যাচ্ছেন সবাই! অস্বস্তি এড়াতে কংগ্রেসেই ফিরছেন মমতা? তাহলে তৃণমূলের কী হবে?
Recommended image3
পলাতক অরূপ বিশ্বাস, কী কী উদ্ধার হল বিশ্বাস ব্রাদার্স-র ফ্ল্যাটের রহস্যময় ঘর থেকে?
Recommended image4
Now Playing
TMC Crisis: তৃণমূলে পদত্যাগ চলতেই থাকবে, ওই দলে থাকা যায় না, চরম কটাক্ষ ঋতব্রতর
Recommended image5
Now Playing
Congress Protest: তৃণমূল হাওয়া, হকার উচ্ছেদের প্রতিবাদে শূন্যস্থান পূরণে মরিয়া কংগ্রেসের বিক্ষোভ রাজভবনের পথে
Related Stories
Recommended image1
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হাওয়া বদল! কবে থেকে কলকাতায় জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট
Recommended image2
Tejas Fighter Jet Crashed: নিচু উচ্চতা নাকি ইঞ্জিনের ত্রুটি! তেজসের শেষ মুহুর্তে ঠিক কী হয়েছিল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved