Suvendu Adhikari PA Killed: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা, অশান্তির ঘটনা দেখা যাচ্ছে। এবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
মুখ্যমন্ত্রী শুভেন্দু?
শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

Suvendu Adhikari News: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের অভিযোগ। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে শুভেন্দুর সঙ্গেই ছিলেন তাঁর আপ্তসহায়ক। দিনের শেষে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় মধ্যমগ্রামে এক বিরিয়ানির দোকানের সামনে তাঁর গাড়ি থামে। চালকের পাশের আসনেই বসেছিলেন চন্দ্রনাথ। হঠাৎ মোটরবাইকে চড়ে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। চন্দ্রনাথের শরীরে অন্তত তিনটি গুলি লাগে। তাঁর গাড়ির চালকও গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম ও বিমানবন্দর থানার পুলিশ। আপ্তসহায়কের খুন হওয়ার খবর পেয়ে শুভেন্দুও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে।

তদন্ত শুরু পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চন্দ্রনাথ ও তাঁর গাড়ির চালককে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়ি চালকের চিকিৎসা চলছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মধ্যমগ্রাম থেকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে। খবর পেয়ে বিজেপি নেতা-কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। শুভেন্দু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জল্পনা চলছে। এই মধ্যে তাঁর আপ্তসহায়ককে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

ব্যক্তিগত আক্রোশ না রাজনৈতিক কারণে খুন?

শুভেন্দুর আপ্তসহায়ককে কেন এভাবে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করা হল না এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আততায়ীকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।