MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • চলবে রক্ষণাবেক্ষণ ও লোড টেস্টের কাজ, সপ্তাহান্তে একটানা ৩ দিন বন্ধ তারাতলা ব্রিজ

চলবে রক্ষণাবেক্ষণ ও লোড টেস্টের কাজ, সপ্তাহান্তে একটানা ৩ দিন বন্ধ তারাতলা ব্রিজ

Taratala Flyover Bridge Closed News: সপ্তাহান্তে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকছে তারাতলা ফ্লাইওভার ব্রিজ। কতদিন বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই সেতু? রইল বিরাট আপডেট। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 13 2025, 07:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বন্ধ তারাতলা ব্রিজ
Image Credit : Asianet News

বন্ধ তারাতলা ব্রিজ

দ্বিতীয় হুগলী সেতুর পর সপ্তাহান্তে ছুটির দিনে শহরে বন্ধ থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে তারাতলা ব্রিজ। ফলে যান চলাচলেও আনা হবে নিয়ন্ত্রণ। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর- ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। ফলে বন্ধ থাকবে সেতুতে যান চলাচল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ব্রিজে লোড টেস্টের কাজ হবে
Image Credit : Asianet News

ব্রিজে লোড টেস্টের কাজ হবে

ব্রিজে লোড টেস্টের কাজের জন্য আগামী তিন দিন বন্ধ থাকতে চলেছে তারাতলা ফ্লাইওভার। জনসাধারণকে জানিয়ে কলকাতা পুলিশ এবং পূর্ত দফতর (PWD) যৌথভাবে বিজ্ঞপ্তি জারি করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার বিকেল ৩.৩০ থেকে ১৬ ডিসেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত তারাতলা ফ্লাইওভার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফ্লাইওভারের তিনটি স্প্যানে লোড টেস্টের কাজ চলবে এই সময়ে।

Related Articles

Related image1
উত্তুরে হাওয়ায় বঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় শীতের আমেজ, সপ্তাহান্তে কতটা নামবে পারদ?
Related image2
রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
35
বিকল্প রুটের ব্যবস্থা কলকাতা পুলিশের
Image Credit : Getty

বিকল্প রুটের ব্যবস্থা কলকাতা পুলিশের

ফ্লাইওভার বন্ধ থাকায় পুলিশ বেশ কয়েকটি বিকল্প রুটের পরামর্শ দিয়েছে—তারাতলা ক্রসিং এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। ফ্লাইওভারমুখী সমস্ত যানবাহনকে ফ্লাইওভার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।উত্তরমুখী গাড়ি কারুণাময়ী ব্রিজ বা ব্রায়ান রোড ওয়েস্ট ধরে এগোতে পারবেন। দক্ষিণমুখী যানবাহন দুর্গাপুর ব্রিজ, হাইড রোড, নলিনী রঞ্জন অ্যাভিনিউ বা কারুণাময়ী ব্রিজ ব্যবহার করতে পারবেন।

45
কবে থেকে বন্ধ তারাতলা ব্রিজ?
Image Credit : Asianet News

কবে থেকে বন্ধ তারাতলা ব্রিজ?

কাজের সুবিধার্থে এই নিষেধাজ্ঞা শুক্রবার বিকেল থেকে কার্যকর হবে এবং তিন দিন ধরে চলবে। জনস্বার্থে এই ট্রাফিক অ্যাডভাইসরি জারি করেছে কলকাতা পুলিশ ও PWD, যাতে যানজট ও অসুবিধা এড়ানো যায়। আগাম বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই রুট ব্যবহারকারীরা যাতে অন্য বিকল্প পথে গন্তব্যে রওনা  দেয়। 

55
বন্ধ হুগলি সেতুও
Image Credit : Asianet News

বন্ধ হুগলি সেতুও

এদিকে মাঝেমধ্যে সংস্কার চলছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর। মূলত সপ্তাহান্তে সেতু আংশিক বন্ধ রেখে এই কাজ চলছে। চলতি সপ্তাহান্তে, রবিবার ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। এই বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
যাদবপুরে সেই রাতে আসলে কী হয়েছিল! ভিডিও ফাঁস করে শতরূপদের তোপ ABVP-র নিখিলের
Recommended image2
Congress Attack On BJP Govt: বিজেপি সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম, শ্বেতপত্র প্রকাশের দাবি কংগ্রেসের
Recommended image3
Now Playing
Mamata Banerjee: লাইভে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে একি বললেন মমতা? মন্ত্রী অগ্নিমিত্রাকে কোন পরামর্শ দিলেন?
Recommended image4
Calcutta High: সরকার বদলাতেই বন্ধ হতে চলেছে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন! হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির
Recommended image5
Calcutta High Court: সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের
Related Stories
Recommended image1
উত্তুরে হাওয়ায় বঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় শীতের আমেজ, সপ্তাহান্তে কতটা নামবে পারদ?
Recommended image2
রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved