MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • West Bengal Assembly: ১৯৩১-২০২৬ পালা বদলের সাক্ষী বঙ্গ বিধানসভা, ভোটের আগে ফিরে দেখুন ইতিহাস

West Bengal Assembly: ১৯৩১-২০২৬ পালা বদলের সাক্ষী বঙ্গ বিধানসভা, ভোটের আগে ফিরে দেখুন ইতিহাস

West Bengal Legislative Assembly : পালা বদল হবে না যেমন চলছে তেমনই চলবে? কার হাতে থাকবে পশ্চিমবঙ্গ বিধানসভার চাবিকাঠি? এমনই এক গুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা। তার আগে দেখুন শতাব্দীর দোরগোড়ায় দাঁড়ানো ভবনের ইতিহাস 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 19 2026, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
পশ্চিমবঙ্গ বিধানসভা
Image Credit : Getty

পশ্চিমবঙ্গ বিধানসভা

পালা বদল হবে না যেমন চলছে তেমনই চলবে? কার হাতে থাকবে পশ্চিমবঙ্গ বিধানসভার চাবিকাঠি? এমনই এক গুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা। উত্তর জানা যাবে আগামী ৪ মে। ফল প্রকাশের দিন। পশ্চিমবঙ্গে এবার দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে ২৩ ও ২৯ মে। কিন্তু তা আগে দেখে ব্রিটিশ আমলে তৈরি বঙ্গ বিধানসভার পালা বদলের কাহিনি।

212
বঙ্গ বিধানসভা
Image Credit : Getty

বঙ্গ বিধানসভা

ইংরেজির 'H'অক্ষরের মত আকৃতি এই ভবনের। প্রাচীন এই ভবনটি বাংলার অনেক ইতিহাসের সাক্ষী থেকে। দেশভাগের যন্ত্রণা সহ্য করেছে। দাঙ্গার ভয়ঙ্কর রূপ দেখেছ। পাশাপাশি আধুনিক ভারতের ভাগ্যও নির্ধারণ করেছে।

Related Articles

Related image1
প্রার্থী পরিচয়: কাদের ভোট দিচ্ছেন আপনি? প্রথম দফার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চমকে দেবে ভোটারদের
Related image2
DA Disparity: রাজ্য সরকারি কর্মীদের কাটা ঘায়ে নুনের ছিটে! মোদীর সিদ্ধান্তে মহার্ঘ ভাতার ফারাক ৩৮%
312
ব্রিটিশ আমলের ভবন
Image Credit : Getty

ব্রিটিশ আমলের ভবন

ব্রিটিশ শাসনের পতনের শুরু থেকে বঙ্গ বিধানসভা দেখেছে বামপন্থার উত্থান। আবার দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার পতনও প্রত্যক্ষ করেছে। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বঙ্গ বিধানসভা কাহিনি শুরু ১৯৩১ সালে। যখন কলকাতা ছিল না, ছিল ক্যালক্যাটা। চলত ব্রিটিশ রাজ।

412
তৈরির ইতিকথা
Image Credit : Getty

তৈরির ইতিকথা

১৯২৮ সালে যখন ভবনটির নকশা অনুমোদিত হয়, তখন স্থপতি গ্রিভস এটিকে ইংরেজি 'H' অক্ষরের আকৃতি দেন। 'H' আকৃতির পেছনের যুক্তি ছিল বায়ুপ্রবাহের সুবিধা, কিন্তু লোকেরা এটিকে ব্রিটিশ রাজতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শনের সাথে যুক্ত করত।

১৯৩১ সালের ৯ই ফেব্রুয়ারি যখন এটি উদ্বোধন করা হয়েছিল, তখন তামার গম্বুজ ও সুউচ্চ স্তম্ভবিশিষ্ট ভবনটিকে একটি রাজপ্রাসাদের মতো মনে হয়েছিল। ১৯৩৭ সালের নির্বাচন প্রথমবারের মতো এর ভিত্তি স্থাপন করেছিল, যার রাজনৈতিক প্রভাব আজও সুস্পষ্ট।

512
প্রথম মুখ্যমন্ত্রী
Image Credit : SOCIAL MEDIA

প্রথম মুখ্যমন্ত্রী

বাংলার সিংহ নামে পরিচিত এ কে ফজলুল হক বাংলার প্রথম প্রধানমন্ত্রী হন। সেই সময় মুখ্যমন্ত্রীর পদ ছিল না। এই নির্বাচনে কংগ্রেস অসহযোগ নীতি গ্রহণ করেছিল। তাই মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টির জোট গঠন করে সরকারে এসেছিল।

612
১৯৪৭-এর দাঙ্গা
Image Credit : SOCIAL MEDIA

১৯৪৭-এর দাঙ্গা

বঙ্গ বিধানসভার সবথেকে অন্ধকার ইতিহাস হল ১৯৪৭ সালের দাঙ্গা। ২০ জুন। বাইরে যখন দাঙ্গায় জ্বলছে কলকাতা তখন ভিরতে বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা চলছে। সেই দিন শুধুমাত্র মানচিত্রে নয়। এই ভবনের ভিরতেও তৈরি হয়েছিল ফাটল। যা আজও থেকে গেছে বাঙালির মনের গোপনে।

712
স্বাধীনতা থেকে বামপন্থার উত্থান
Image Credit : Getty

স্বাধীনতা থেকে বামপন্থার উত্থান

কিন্তু ১৯৪৭ সালের ২১শে নভেম্বর যখন স্বাধীন ভারতের প্রথম বিধানসভা এখানে অধিবেশন শুরু করেছিল, তখন এই একই করিডোরগুলো স্বাধীনতার তাজা বাতাসে শ্বাস নিয়েছিল। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে, বিধানসভার বাইরের রাস্তাগুলো "লাল সালাম" স্লোগানে মুখরিত থাকতো।

812
বিধানচন্দ্র রায়
Image Credit : SOCIAL MEDIIA

বিধানচন্দ্র রায়

যখন বিধানচন্দ্র রায়ের মতো কিংবদন্তিতুল্য মুখ্যমন্ত্রীরা এখানে শাসন করতেন, তখন এই বিধানসভার মর্যাদা ছিল তুঙ্গে। ১৯৬৯ সালে, এই ভবনটি আরও একটি বড় পরিবর্তনের সাক্ষী হয়। বিধানসভা সর্বসম্মতিক্রমে বিধান পরিষদ বিলুপ্ত করার একটি প্রস্তাব পাশ করে। এই পদক্ষেপের ফলে পশ্চিমবঙ্গ একটি এককক্ষীয় রাজ্যে পরিণত হয়।

912
জ্যোতি বসু
Image Credit : Getty

জ্যোতি বসু

তারপর এলো ১৯৭৭ সাল। জ্যোতি বসুর যুগ। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড। তাঁর আমলেই পাশ হয়েছিল ভূমি সংস্কারের মত বৈপ্লবিক আইন। বিধানসভায় বামেদের দাপট ছিল টানা ৩৪ বছর। তারপরে বামদুর্গের প্রতিটি ইঁট কাঁপিয়ে উত্থান হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।

1012
বিধানসভায় ভাঙচুর
Image Credit : Wikipedia

বিধানসভায় ভাঙচুর

তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুরে টাটা মোটরসের কারখানার জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন। এর প্রতিবাদে তিনি সরাসরি পশ্চিমবঙ্গ বিধানসভায় চলে আসেন। সেখানেই তৃণমূলের বাকি সদস্যদের উপস্থিতিতে ভাঙচুর করা হয় বিধানসভার লবিতে। যদিও তিনি পরবর্তীকালে এই অভিযোগ অস্বীকার করেন।

1112
মমতার জমানা
Image Credit : Getty

মমতার জমানা

২০০৭ সালে, যখন এই বিধানসভায়  সিঙ্গুর ও নন্দীগ্রামের প্রতিধ্বনি বেজে উঠেছিল, তখন মনে হয়েছিল যেন বাংলার রাজনীতির রক্তচাপ বেড়ে গেছে। ২০১১ সালে পরিবর্তনের স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, বিধানসভার আবহ পুরোপুরি পাল্টে গেল। এখানকার সংগ্রামের ভাষা এখন অন্যরকম।

1212
নতুন ইতিহাসের অপেক্ষায়...
Image Credit : Getty

নতুন ইতিহাসের অপেক্ষায়...

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বামেরা বিধানসভায় নিশ্চিহ্ন। কংগ্রেসও নেই। এবার লড়াই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। একদিকে 'খেলা হবে' অন্যদিকে 'জয়শ্রীরাম'স্লোগান। কে দখল করবে বঙ্গ বিধানসভা?

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
নন্দীগ্রামে প্রচারে ঝড় শুভেন্দু অধিকারীর, ঘরের ছেলেকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররা
Recommended image2
Now Playing
'আপনি কি সত্যি ব্রাহ্মণ ঘরের মেয়ে?' শ্যামপুকুরে প্রচারে এসে মমতার উদ্দেশ্যে প্রশ্ন মিঠুনের
Recommended image3
I-PAC: 'বিভ্রান্তি সৃষ্টির সুপরিকল্পিত প্রচেষ্টা', I-PAC-র কাজ স্থগিত থাকার খবর উড়িয়ে দিল তৃণমূল
Recommended image4
Lakshmir Bhandar: এপ্রিলে অনেকেই দুইবার টাকা পেয়েছেন! তাহলে কি মে মাস থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার?
Recommended image5
Ajker Bangla Khabar Live: West Bengal Assembly - ১৯৩১-২০২৬ পালা বদলের সাক্ষী বঙ্গ বিধানসভা, ভোটের আগে ফিরে দেখুন ইতিহাস
Related Stories
Recommended image1
প্রার্থী পরিচয়: কাদের ভোট দিচ্ছেন আপনি? প্রথম দফার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চমকে দেবে ভোটারদের
Recommended image2
DA Disparity: রাজ্য সরকারি কর্মীদের কাটা ঘায়ে নুনের ছিটে! মোদীর সিদ্ধান্তে মহার্ঘ ভাতার ফারাক ৩৮%
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved