MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Calcutta High: সরকার বদলাতেই বন্ধ হতে চলেছে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন! হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির

Calcutta High: সরকার বদলাতেই বন্ধ হতে চলেছে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন! হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির

Calcutta High Court On TMCP: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বঙ্গ রাজনীতিতে চলছে জোর তরজা। আগামী ২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস আদেও পালন করা যাবে কীনা সেই চর্চার মাঝেই সামনে এলো কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ। কী বলল আদালত?

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 24 2026, 06:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
টিএমসিপি র প্রতিষ্ঠা দিবস তরজা হাইকোর্টে
Image Credit : GEMINI

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস তরজা হাইকোর্টে

আগামী ২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে জোর নাটক। মেয়ো রোডে গান্ধী-মূর্তির পাদদেশ টিএমসিপি-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার জন্য পুলিশের কাছে আবেদন করেছিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। কিন্তু কোনও পক্ষকেই সেখানে কর্মসূচি করার অনুমতি দেয়নি পুলিশ। তাই মেয়ো রোডে গান্ধী-মূর্তির পাদদেশ টিএমসিপি-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দ্রুত শুনানির আর্জি কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবিরের
Image Credit : SOCIAL MEDIA

দ্রুত শুনানির আর্জি কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবিরের

যেহেতু আর চারদিন বাকি। তাই এদিন আদালতে জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য্য দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। বিচারপতি জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে এই আবেদনের শুনানি তিনি করবেন না। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছে না পুলিশ। এই অভিযোগ তুলে গত সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল 'কালীঘাট' তৃণমূল ছাত্র পরিষদ।

Related Articles

Related image1
SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে বিপত্তি, মাথায় গাছ ভেঙে পড়ে চরম পরিণতি মহিলার
Related image2
Calcutta High Court: সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের
36
কেন আবার হাইকোর্টে গেল তৃণমূল কংগ্রেস
Image Credit : ANI

কেন আবার হাইকোর্টে গেল তৃণমূল কংগ্রেস

গত সোমবার তৃণমূল ছাত্র পরিষদের আইনজীবী অর্ক নাগ বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালনের অনুমতি চেয়ে গত ২৭ জুলাই পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। গত ৩ এবং ৭ অগাস্ট এই ব্যাপারে পুলিশের কাছ থেকে জানতেও চাওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অনুমতি দেওয়ার ব্যাপারে কিছু জানাচ্ছে না। তাই বাধ্য হয়েই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষের আইনজীবী।

46
কালীঘাট তৃণমূলের মামলার পরবর্তী শুনানি কবে?
Image Credit : ANI

কালীঘাট তৃণমূলের মামলার পরবর্তী শুনানি কবে?

জরুরী ভিত্তিতে এই মামলার শুনানির আবেদনও আদালতের কাছে জানান তৃণমূল ছাত্র পরিষদের আইনজীবী। কিন্তু দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। সোমবার আবারও বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান কালীঘাট তৃণমূলের আইনজীবী অর্ক কুমার নাগ। বিচারপতি সেই আবেদন গ্ৰহণ করে জানিয়ে দেন, আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

56
গান্ধী-মূর্তির পাদদেশ TMCP-র প্রতিষ্ঠা দিবস
Image Credit : ANI

গান্ধী-মূর্তির পাদদেশ TMCP-র প্রতিষ্ঠা দিবস

প্রতিবছর ২৮ অগস্ট মেয়ো রোডে গান্ধী-মূর্তির পাদদেশ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের পরিস্থিতিটা অন্যরকম। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো তৃণমূল কংগ্রেস। এবং অপরটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে বিক্ষুব্ধ তৃণমূল। গত ২১ জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান নিয়েও তৃণমূলের দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব চরমে আসে। জল গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশ ও শর্ত মেনে মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এবং বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় শহীদ দিবসের অনুষ্ঠান পৃথকভাবে পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল।

66
আদালতের দ্বারস্থ তৃণমূলের দুই শিবিরই
Image Credit : SOCIAL MEDIA

আদালতের দ্বারস্থ তৃণমূলের দুই শিবিরই

এবারও পৃথকভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালন করার কথা জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তারাও মেয়ো রোডেই এই সভা করতে চান। কিন্তু প্রতিবছরের মতো এবারও মেয়ো রোডেই টিএমসিপি-এর প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় কালীঘাট তৃণমূলও। কিন্তু কোনও পক্ষকেই পুলিশ মেয়ো রোডে সভা করার অনুমতি না দেওয়ায়, তৃণমূলের দুই শিবিরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta High Court: সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের
Recommended image2
SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে বিপত্তি, মাথায় গাছ ভেঙে পড়ে চরম পরিণতি মহিলার
Recommended image3
Now Playing
Park Street Footpath: 'আমার হয়তো আরও বুঝিয়ে বলা উচিৎ ছিল...' পাল্টা জবাবে আর কী বললেন অগ্নিমিত্রা?
Recommended image4
Nabanna Bonus: সেপ্টেম্বরে ঢুকবে ৭৪০০ টাকার অ্যাড-হক বোনাস! কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image5
ফের রাজ্যের স্কুল-কলেজগুলিতে NCC প্রশিক্ষণ চালু হবে? প্রতিরক্ষা মন্ত্রকের কর্মসূচিতে বড় দাবি শুভেন্দুর
Related Stories
Recommended image1
SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে বিপত্তি, মাথায় গাছ ভেঙে পড়ে চরম পরিণতি মহিলার
Recommended image2
Calcutta High Court: সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved