MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগদান', 'ফুল' বদলের পর সাফ বার্তা পার্নোর

'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগদান', 'ফুল' বদলের পর সাফ বার্তা পার্নোর

Parno Mitra Join Tmc: অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে বছর শেষের এক সপ্তাহ আগেই ফুল বদল করলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। কোন দলে যোগ দিলেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 26 2025, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পার্নো মিত্রের তৃণমূলে যোগদান
Image Credit : Social Media

পার্নো মিত্রের তৃণমূলে যোগদান

আর মাত্র চার মাসের অপেক্ষা। তারপর বঙ্গে বেজে যাবে ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা। ভোটের আবহে অনেকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে বছর শেষের আগে দল বদল করলেন টলিউডের অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার তৃণমূল ভবনে রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ছাড়লেন বিজেপি। এদিকে পার্নোর তৃণমূলে যোগদান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
Image Credit : Social Media

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

জানা গিয়েছে, ছয় বছর বিজেপিতে থাকার পর গেরুয়া শিবির ছেড়ে ভোটের আগেই তৃণমূলে যোগ দিলেন পার্নো। এর আগে যদিও তিনি বহুবার তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে সূত্রের খবর। তবে শুক্রবার তৃণমূলে যোগ দিয়ে অভিনেত্রী পার্নো মিত্র বলেন-''মানুষমাত্রেই ভুল করে। সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি।'' 

Related Articles

Related image1
এসআইআর-এর শুনানিতে গ্রহণযোগ্য ওবিসি শংসাপত্র? কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
Related image2
'আমার কাছে চলে আসুন আপু, মিলেমিশে থাকি আমরা', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার
35
কেন বিজেপি ছাড়লেন পার্নো?
Image Credit : Social Media

কেন বিজেপি ছাড়লেন পার্নো?

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগদান করেছিলেন। সেই সময় বরাহনগর থেকে পদ্মফুলের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও তৃণমূলের তাপস রায়ের কাছে ভোটে হেরে যান তিনি। তবে তাপস রায় ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর এবার পার্নো মিত্র ২০২৬ এর বিধানসভা ভোটের আগে  যোগদান করলেন তৃণমূলে। 

45
কী বলছেন পার্নো মিত্র?
Image Credit : Social Media

কী বলছেন পার্নো মিত্র?

শুক্রবার সকালেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, তৃণমূলে যোগ দিতে চলেছেন টলিউডের কেউ। তবে বেলা বাড়তেই সেসব জল্পনা কল্পনায় ইতি। তৃণমূলে যোগদান করলেন বিজেপি নেত্রী তথা টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। এদিন ঘাসফুল শিবিরে যোগ দিয়ে  তিনি বলেন-''ছয় বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আপনাদের সে কথা মনে আছে। মনে হচ্ছে, এ বার নিজেকে শুধরে নেওয়া উচিত। সেটাই করলাম।'' 

55
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলে পার্নো
Image Credit : Social Media

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলে পার্নো

শুক্রবার তৃণমূল ভবন থেকে শাসক শিবিরের পতাকা হাতে তুলে নিয়ে পার্নো মিত্র জানান যে, অনেকদিন ধরেই তিনি ভাবছিলেন তৃণমূলে যোগদান করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও তার কর্মকাণ্ড পার্নোকে তৃণমূলে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে বলেও জানাতে ভোলেননি অভিনেত্রী। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
CPM: পুরসভা ভোটের আগেই পুরো স্ট্র্যাটেজি বদল সিপিএম-এর! ভোট বাড়াতে নিচুতলার কর্মীদের বড় নির্দেশ
Recommended image2
Now Playing
Uttam Kumar Centenary: এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই'! মহানায়কের জন্মশতবর্ষে বড় মন্তব্য শুভেন্দুর
Recommended image3
Food Safety Raid: পচা খাবারের কারবার নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, ২ দিনেই ১৭৩০ জায়গায় নজরদারি
Recommended image4
Now Playing
মমতার আমলে মা কে আম্মা, আকাশকে আসমান শেখান হত, বিস্ফোরক দাবি CM শুভেন্দুর
Recommended image5
Now Playing
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে মাস্ক পরে ওরা কারা! হামলা নিয়ে উঠছে প্রশ্ন
Related Stories
Recommended image1
এসআইআর-এর শুনানিতে গ্রহণযোগ্য ওবিসি শংসাপত্র? কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image2
'আমার কাছে চলে আসুন আপু, মিলেমিশে থাকি আমরা', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved