MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দীপাবলির পরই বঙ্গে শুরু হবে এসআইআর বিরোধী আন্দোলন, পথে নামছে তৃণমূল কংগ্রেস

দীপাবলির পরই বঙ্গে শুরু হবে এসআইআর বিরোধী আন্দোলন, পথে নামছে তৃণমূল কংগ্রেস

Mamata Banerjee on Sir: এসআইআর ইস্যুতে বিজেপিকে তুলোধনা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এবার এই ইস্যুতে পথে নামতে চলেছে রাজ্যের শাসক শিবির। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 15 2025, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্যে এসআইআর বিরোধী আন্দোলন
Image Credit : ANI

রাজ্যে এসআইআর বিরোধী আন্দোলন

কালীপুজো মিটলেই SIR-বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ২ নভেম্বর কলকাতায় SIR-বিরোধী মিছিলের আয়োজন করা হচ্ছে। সেই মিছিলে খোদ অংশগ্রহন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কালীপুজোর পরই ময়দানে তৃণমূল
Image Credit : Asianet News

কালীপুজোর পরই ময়দানে তৃণমূল

সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে নেতৃত্ব দেবেন। এই বিষয়ে তৃণমূলের অবশ্য দাবি, SIR-এর আড়ালে NRC করা যাবে না। বৈধ ভোটারদের কিছুতেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। SIR- কতটা ক্ষতিকারক দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ব্লকে ব্লকে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য এবার কালীপুজোর পরই পথে নামতে চলেছে রাজ্যের শাসক শিবির। 

Related Articles

Related image1
মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা, রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত ভারত
Related image2
মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য চুরি করে চিনের সঙ্গে আঁতাত! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক
35
নিবিড় সমীক্ষা নিয়ে মমতার মতামত
Image Credit : X

নিবিড় সমীক্ষা নিয়ে মমতার মতামত

যদিও নিবিড় সমীক্ষা বা এসআইআর যে রাজ্যে কোনও ভাবেই কার্যকর হবে না সেই বিষয়ে ইতিমধ্যেই দলের নেতা - কর্মীদের নিদান দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। এক কথায়, পুজোর মরসুম কাটলেই SIR ইস্যুতে পুরোদমে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। এখন থেকেই চলছে যার জোরদার প্রস্তুতি। 

45
এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
Image Credit : ANI

এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (NRC) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন যে, ভারতীয় জনতা পার্টি (BJP) ভোটার তালিকা কারচুপি এবং নাগরিকদের নিশানা করার জন্য এই প্রক্রিয়াগুলি ব্যবহার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি এনআরসি কার্যকর করার অজুহাত হিসাবে এসআইআর ব্যবহার করছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে।

55
মুখ্যমন্ত্রীর দাবি কী?
Image Credit : Social Media

মুখ্যমন্ত্রীর দাবি কী?

"এসআইআর-এর নামে ওরা এনআরসি বসানোর চেষ্টা করছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না।" তিনি বিজেপিকে তাদের নীতির মাধ্যমে উত্তেজনা বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করে দেন এবং তাদের উস্কানিমূলক কাজের জন্য অভিযুক্ত করে বলেন, "আমি বিজেপিকে সতর্ক করে দিয়েছি, আগুন নিয়ে খেলবেন না।" মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তিনি শুনেছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলীয় বৈঠকে বলেছেন যে আমরা অনেক নাম বাদ দেব।"

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা, রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত ভারত
Recommended image2
মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য চুরি করে চিনের সঙ্গে আঁতাত! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved