MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ভিনরাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিক হেনস্থার দাবি নস্যাৎ পুলিশের, ভাইরাল ভিডিয়ো নিয়ে পাল্টা চ্যালেঞ্জ মমতার

ভিনরাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিক হেনস্থার দাবি নস্যাৎ পুলিশের, ভাইরাল ভিডিয়ো নিয়ে পাল্টা চ্যালেঞ্জ মমতার

Mamata Banerjee News: ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট। পাল্টা তোপ দিল্লি পুলিশের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
| Updated : Jul 30 2025, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভিনরাজ্যে বাঙালি শ্রমিক হেনস্থা
Image Credit : ANI

ভিনরাজ্যে বাঙালি শ্রমিক হেনস্থা

ভিনরাজ্যে শ্রমিক হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ভিডিয়োকে মিথ্যা বলে দাবি করেছে দিল্লি পুলিশ। এবার দিল্লি পুলিশের দাবিতে নস্যাৎ করে ফের পাল্টা চ্য়ালেঞ্জ করলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার ইলামবাজারের সভা থেকে দিল্লি পুলিশকে ফের চ্যালেঞ্জ মমতার। রাজধানী দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থা ইস্যুতে ফের আওয়াজ তুললেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কী বললেন মুখ্যমন্ত্রী?
Image Credit : ANI

কী বললেন মুখ্যমন্ত্রী?

মঙ্গলবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘’আমি সোমবার ওই বাচ্চাটার কথা বলেছিলাম। একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকেই মিটিংয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। বলেছিলাম ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তাঁরা যাতে ফিরে আসেন। আর কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।'' যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দিল্লি পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Related Articles

Related image1
রাশিয়ায় তীব্র ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি, ভাইরাল ভিডিয়োয় আঁতকে উঠল নেটপাড়া
Related image2
দু-দিনের বঙ্গ সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি
36
বাঙালিদের উপর আক্রমণ নিয়ে সরব তৃণমূল
Image Credit : ANI

বাঙালিদের উপর আক্রমণ নিয়ে সরব তৃণমূল

পড়শি রাজ্য়ে বাঙালিদের হেনস্থা, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। যা নিয়ে এদিন তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে, ওই ভিডিয়োতে থাকা মহিলার পরিচয় জেনে তাঁর বাড়িতে যান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা জানান, ২৬ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ সাদা পোশাকে দিল্লি পুলিশের চার জন কর্মী তাঁদের বাড়িতে আসেন এবং তাঁদের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। তার পরে তাঁদের থেকে ২৫ হাজার টাকা দাবি করেন ওই পুলিশকর্মীরা। মারধরও করা হয়। যদিও এই ঘটনায় দিল্লি পুলিশের অবশ্য দাবি, মহিলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

46
মুখ্যমন্ত্রীর শেয়ার করা ভিডিয়ো নিয়ে পাল্টা দাবি
Image Credit : X

মুখ্যমন্ত্রীর শেয়ার করা ভিডিয়ো নিয়ে পাল্টা দাবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাভাষী এক নারী ও তার সন্তানের উপর হামলার একটি ভুয়ো ভিডিও পোস্ট করার অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন যে ভিডিওটি বিভ্রান্তিকর এবং অনুপযুক্ত।

56
দিল্লি পুলিশের দাবি কী ছিল?
Image Credit : ANI

দিল্লি পুলিশের দাবি কী ছিল?

এর আগে সোমবার, দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাষী এক নারী ও তার সন্তানের উপর দিল্লি পুলিশ কর্মকর্তাদের দ্বারা হামলার অভিযোগ খারিজ করে ভাইরাল ভিডিওটিকে "ভুয়ো" এবং "ভিত্তিহীন" বলে অভিহিত করে।

66
পুলিশের অভিযোগ ওড়ালেন মমতা
Image Credit : Social Media

পুলিশের অভিযোগ ওড়ালেন মমতা

পূর্ব দিল্লির পুলিশের উপ-কমিশনার অভিষেক ধানিয়া বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 'এক্স'-এ পোস্ট করেছেন যে বাংলাভাষী এক নারী ও তার সন্তানের উপর দিল্লি পুলিশ কর্মকর্তারা হামলা করেছেন। তথ্য পাওয়ার পরপরই আমরা তদন্ত শুরু করি এবং জানতে পারি যে মহিলার নাম সানজানু পারভীন... জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেন যে ২৬ জুলাই রাত সাড়ে দশটার দিকে সাধারণ পোশাকে থাকা চার পুলিশ সদস্য তাদের বাড়িতে এসে তাদেরকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাদের মারধর করে এবং তাদের কাছ থেকে ২৫,০০০ টাকা দাবি করে, যা তারা তাদেরকে দেয়।"

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Eid Ul Adha: ব্রিগেডে নমাজ পাঠ করে CM শুভেন্দুকে ধন্যবাদ মুসলিম সমাজের, কেন খুশি জানালেন!
Recommended image2
'আরজি কর ফাইলস' খুলতেই বড় ধাক্কা ঘাসফুলে! শুভেন্দুর সরকারকে গোপন তথ্য দিতে চলেছেন পদত্যাগী শান্তনু?
Recommended image3
Ayushman Bharat: আয়ুষ্মান ভারতে ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা, কীভাবে আবেদন করবেন? রইল ডিটেলে
Recommended image4
Arup Chakraborty: তৃণমূলের মুখপাত্র পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী, কারণ শুধুই ‘ব্যক্তিগত’? জল্পনা তুঙ্গে
Recommended image5
Now Playing
Eid Namaz: রাস্তায় যানজটহীন ইদ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সব শান্ত, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের
Related Stories
Recommended image1
রাশিয়ায় তীব্র ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি, ভাইরাল ভিডিয়োয় আঁতকে উঠল নেটপাড়া
Recommended image2
দু-দিনের বঙ্গ সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved