MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, রোগীদের খাবারের বরাদ্দ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, রোগীদের খাবারের বরাদ্দ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari News: রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা নিয়ে ভুড়ি-ভুড়ি অভিযোগের অন্ত নেই। পরিস্থিতি কতটা ভয়াবহ? তা খতিয়ে দেখতে এবার আচমকা স্বাস্থ্যভবন পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বলছেন তিনি? জানুন আরও বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 09 2026, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
স্বাস্থ্যভবন পরিদর্শনে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী
Image Credit : Asianet News

স্বাস্থ্যভবন পরিদর্শনে মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী

নবান্নে যাওয়ার পথে আচমকা স্বাস্থ্যভবনে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম পরিদর্শনে যান তিনি। হাসপাতালগুলিতে সিসিটিভি-র মাধ্যমে লাইভ মনিটরিং এবং দালালচক্র রুখতে বৃহস্পতিবার একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নতুন কন্ট্রোল রুম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী
Image Credit : ANI

নতুন কন্ট্রোল রুম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার সকালে আর পাঁচটা দিনের মতোই কাজ চলছিল স্বাস্থ্যভবনে। কিন্তু আচমকাই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও। তাঁর আকস্মিক পরিদর্শনে শোরগোল পড়ে যায় গোটা চত্বরে। স্বাস্থ্যভবনে তৈরি হওয়া নতুন কন্ট্রোল রুম খতিয়ে দেখেন তিনি। আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে কাজের খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই কন্ট্রোল রুম থেকে রাজ্যের সমস্ত হাসপাতালে সরাসরি নজরদারি চালানো হবে। বিশেষ করে সরকারি হাসপাতালের চিরপরিচিত ব্যাধি 'দালালচক্র' উপড়ে ফেলতেই এই লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা। ৩০ জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিকেও এই নজরদারির আওতায় আনা হচ্ছে।

Related Articles

Related image1
Post Office Scheme: মাসে ১৭ হাজার টাকা আয়! সরকারের এই স্কিমে টাকা রাখলে সুদ বাম্পার
Related image2
What Is OTP: ফোনে যে ৬ সংখ্যার কোড আসে, তার আসল কাজটা কী? কেন এত জরুরি OTP?
36
স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা
Image Credit : ANI

স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা

রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ ৫৪ টাকা থেকে বাড়িয়ে একলাফে ১১০ টাকা করা হল। কাজে স্বচ্ছতা আনতে এবং ভুয়ো কর্মী রুখতে স্বাস্থ্যকর্মীদের কাজের ভিত্তিতে দেওয়া হবে আলাদা রঙের ব্যাজ। এবং শুধু ওয়ার্ড নয়, হাসপাতালের কিচেন থেকে শুরু করে পার্কিং লট, সবটাই থাকবে সিসিটিভি-র আওতায়। এদিনের ঘোষণায় ওই কথাও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

46
দুর্বল পরিকাঠামো দ্রুত উন্নত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image Credit : ANI

দুর্বল পরিকাঠামো দ্রুত উন্নত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে জানান, কোনও নেতা, মন্ত্রী বা বড় আধিকারিকরা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান না, যান কেবল প্রান্তিক মানুষ। তাই গরিব মানুষের জন্য হাসপাতালের পরিবেশ ও পরিষেবা উন্নত করা জরুরি। রাজ্যে বার্ন ইউনিটের দুর্বল পরিকাঠামো দ্রুত উন্নত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

56
নিউটাউনে নয়া হাসপাতাল তৈরির কথা ঘোষণা
Image Credit : ANI

নিউটাউনে নয়া হাসপাতাল তৈরির কথা ঘোষণা

বৃহস্পতিবার স্বাস্থ্যভবন থেকে মুখ্যমন্ত্রী আরও জানান যে, নিউটাউনে তৈরি হচ্ছে আদানি গ্রুপের ২ হাজার বেডের বিশাল হাসপাতাল। নয়া হাসপাতাল তৈরি হলে এই হাসপাতালের ২ হাজার বেডের মধ্যে ১ হাজার বেড সম্পূর্ণ সংরক্ষিত থাকবে গরিব ও প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য। খুব শীঘ্রই এই মেগা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 

66
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী নতুন মুখ্যম
Image Credit : ANI

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী নতুন মুখ্যম

অতীতে বহুবার সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাব বা চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে এসেছে। কখনও ভুয়ো কর্মীদের অস্ত্রোপচার করার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট এবং লাইভ মনিটরিংয়ের কড়া দাওয়াই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সেই চেনা ছবিটা কতটা বদলাতে পারে, এখন সেটাই দেখার।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
যাদবপুরে সেই রাতে আসলে কী হয়েছিল! ভিডিও ফাঁস করে শতরূপদের তোপ ABVP-র নিখিলের
Recommended image2
Congress Attack On BJP Govt: বিজেপি সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম, শ্বেতপত্র প্রকাশের দাবি কংগ্রেসের
Recommended image3
Now Playing
Mamata Banerjee: লাইভে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে একি বললেন মমতা? মন্ত্রী অগ্নিমিত্রাকে কোন পরামর্শ দিলেন?
Recommended image4
Calcutta High: সরকার বদলাতেই বন্ধ হতে চলেছে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন! হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির
Recommended image5
Calcutta High Court: সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের
Related Stories
Recommended image1
Post Office Scheme: মাসে ১৭ হাজার টাকা আয়! সরকারের এই স্কিমে টাকা রাখলে সুদ বাম্পার
Recommended image2
What Is OTP: ফোনে যে ৬ সংখ্যার কোড আসে, তার আসল কাজটা কী? কেন এত জরুরি OTP?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved