MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • CV Anand Bose: কসবা নিয়ে সরব রাজভবন, শিক্ষাঙ্গন কলুষিত করার চেষ্টা হলেই চরম ব্যবস্থা! হুঁশিয়ারি রাজ্যপালের

CV Anand Bose: কসবা নিয়ে সরব রাজভবন, শিক্ষাঙ্গন কলুষিত করার চেষ্টা হলেই চরম ব্যবস্থা! হুঁশিয়ারি রাজ্যপালের

Governor CV Anand on Kasba: কসবা আইন কলেজের এক ছাত্রীর উপর বর্বোরচিত ঘটনায় মুখ খুললেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা নিয়ে কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 07 2025, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
কসবা নিয়ে সরব রাজভবন
Image Credit : ANI

কসবা নিয়ে সরব রাজভবন

দক্ষিণ কলকাতা আইন কলেজের অরাজক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। কলেজের প্রশাসনিক অবস্থার নিয়ে বেশ কিছুদিন ধরেই যে অশান্তি ও বিশৃঙ্খলা চলছিল, তা নিয়ে এবার সরব হল রাজভবন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
পক্ষপাত ছাড়াই প্রশাসন চালানোর নির্দেশ
Image Credit : ANI

পক্ষপাত ছাড়াই প্রশাসন চালানোর নির্দেশ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন রাজ্যপাল। তিনি উপাচার্যকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থরক্ষা ও বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলির প্রশাসনিক কার্যক্রম যেন বিধি-বিধান মেনে পরিচালিত হয় — তা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে “ভয় বা পক্ষপাত” ছাড়াই প্রশাসন চলা উচিত, এ কথা জোর দিয়ে বলেন তিনি।

Related Articles

Related image1
Kasba Law College: বৈধ পরিচয় পত্র ছাড়া প্রবেশ নিষেধ, খুলছে কসবা 'ল' কলেজ
Related image2
Dilip Ghosh: '২১ জুলাই নতুন চমক দেখবে বাংলা', দিলীপের মন্তব্যে তৃণমূলে যোগ নিয়ে বাড়ছে জল্পনা
37
শিক্ষা ব্যবস্থা নিয়ে কড়া বার্তা
Image Credit : Getty

শিক্ষা ব্যবস্থা নিয়ে কড়া বার্তা

পশ্চিমবঙ্গ এক সময় ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিল, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের জন্য সংগ্রামের পীঠস্থান — এই ঐতিহ্য মনে করিয়ে রাজ্যপাল বলেন, ‘’শিক্ষা কেবল চাকরির পথ নয়, বরং মানবিকতা, সহনশীলতা, এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার কেন্দ্র।'' 

47
কলেজের ভিতর সমাজবিরোধী কার্যকলাপে ক্ষুদ্ধ রাজ্যপাল
Image Credit : our own

কলেজের ভিতর সমাজবিরোধী কার্যকলাপে ক্ষুদ্ধ রাজ্যপাল

আইন কলেজে ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেফতার ও তদন্তের ওপর জোর দিয়ে তিনি বলেন, “যে শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চার মন্দির, তা যেন সমাজবিরোধী কার্যকলাপের আশ্রয়স্থল না হয়ে ওঠে।”

57
রাজ্যপালের হুঁশিয়ারি
Image Credit : Asianet News

রাজ্যপালের হুঁশিয়ারি

এদিন বাংলার রাজ্যপাল হুঁশিয়ারি দিয়ে বলেন যে, “যে কেউ, যতই ক্ষমতাশালী বা প্রভাবশালী হোক না কেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে জিম্মি করে রাখতে পারে না। আইন সবার উপরে।” তিনি ঐতিহাসিক টমাস ফুলারের উদ্ধৃতি দিয়ে বলেন, “Be ye never so high, the law is above you.”

67
নির্ভয়ে পড়াশোনা চালানোর আশ্বাস
Image Credit : Asianet News

নির্ভয়ে পড়াশোনা চালানোর আশ্বাস

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তায় রাজ্যপাল আশ্বস্ত করেন, তারা যেন নির্ভয়ে পড়াশোনা চালিয়ে যায় — কলেজ প্রশাসন, বিশ্ববিদ্যালয় এবং পুলিশ-প্রশাসন তাদের পাশে রয়েছে।

77
সিভি আনন্দের স্পষ্ট বার্তা
Image Credit : Getty

সিভি আনন্দের স্পষ্ট বার্তা

শুধু তাই নয়, ছাত্র সমাজকে উদ্দেশ্য করে রাজ্যপালের বার্তা, “যখনই শিক্ষা আক্রমণের শিকার হয়, সমাজকেই রুখে দাঁড়াতে হবে। কেউ যদি শিক্ষায় ‘পূর্ণবিরাম’ বসাতে চায়, তবে সমাজ ‘সেমিকোলন’ বসাবে — বার্তা হবে স্পষ্ট। থামো, না হলে থামিয়ে দেওয়া হবে। ফলাফল হবে বিধ্বংসী।”

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Derek O'Brien: অভিষেকের অফিসের সাইনবোর্ড সরানো নিয়ে ধুন্ধুমার, সিঁড়ি থেকে পড়ে গেলেন ডেরেক
Recommended image2
ক্যামাকস্ট্রিটে বিলবোর্ড খুলতে যাওয়া পুলিস-পুরসভার কর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বতি অভিষেকের, দেখুন ভিডিও
Recommended image3
RAIN ALERT: ভাদ্রতে পচা গরম আর বৃষ্টির ঘনঘটা! সাগরে নতুন নিম্নচাপ, ২৩ জেলায় হলুদ সতর্কতা
Recommended image4
Suvendu Adhikari: ৫৮০০ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে পরিযায়ী তরুণদের ঘরে ফেরার আহ্বান শুভেন্দুর
Recommended image5
TMC: ৮০৩ কোটির অ্যাকাউন্টের মালিক কে? কালীঘাট তৃণমূলের অস্বস্তি হাইকোর্টে, ৩ পক্ষের হলফনামা তলব
Related Stories
Recommended image1
Kasba Law College: বৈধ পরিচয় পত্র ছাড়া প্রবেশ নিষেধ, খুলছে কসবা 'ল' কলেজ
Recommended image2
Dilip Ghosh: '২১ জুলাই নতুন চমক দেখবে বাংলা', দিলীপের মন্তব্যে তৃণমূলে যোগ নিয়ে বাড়ছে জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved