MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কবে প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের নবম-দশমের ফলাফল? দিনক্ষণ জানালো এসএসসি

কবে প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের নবম-দশমের ফলাফল? দিনক্ষণ জানালো এসএসসি

WB SSC Result Date: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হতে চলেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির ফল প্রকাশ। কবে বেরবো রেজাল্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 21 2025, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SSC র ফল প্রকাশ
Image Credit : Getty

SSC-র ফল প্রকাশ

পুজোর আগেই হয়ে গিয়েছে এসএসসি-র নবম ও দশমের পরীক্ষা। অবশেষে প্রকাশিত হতে চলেছে সেই পরীক্ষার ফলাফল। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে যে, আগামী সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর বম ও দশমের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সূত্রের খবর, ওই দিন সন্ধ্যানাগাদ ফল জানাবে এসএসসি (SSC)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ফল প্রকাশে জটিলতা
Image Credit : freepik

ফল প্রকাশে জটিলতা

এদিকে কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে একাদশ ও দ্বাদশের ফল। অভিযোগ, তাতে অবশ্য ইন্টারভিউয়ে ডাক পাননি অনেক যোগ্য পরীক্ষার্থীরা। ফলে যা নিয়ে তৈরি হয়েছে একটা ক্ষোভ। সেই আবহে এবার নবম ও দশমের ফল প্রকাশ পেলেই বোঝা যাবে কারা ডাক পেতে চলেছে ইন্টারভিউয়ে। ফলে তাঁদের চাকরি থাকছে কীনা সেটাও জানা যাবে। 

Related Articles

Related image1
দেশে রাজনৈতিক ডামাডোলের মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, মৃত অন্তত ৩! জখম ৬৫
Related image2
বঙ্গে SIR আবহে তৃণমূল সেনাপতির ভার্চুয়াল বৈঠক, সোমে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে পর্যালোচনা অভিষেকের
35
এসএসসি নিয়ে ফের মামলা
Image Credit : GEMINI AI

এসএসসি নিয়ে ফের মামলা

এসএসসি ২০২৫ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যরা অংশ নিয়েছে। গত শনিবার নতুন নিয়োগের ইন্টারভিউয়ের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে অযোগ্যদের নাম রয়েছে। তাই অনিয়মের অভিযোগ তুলে গত সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার নির্দেশ দেন যে, যদি কোনও চিহ্নিত অযোগ্য বা দাগী পরীক্ষার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ার অংশ নেয়, তা খতিয়ে দেখে কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

45
কী বলছে আদালত?
Image Credit : Getty

কী বলছে আদালত?

চিহ্নিত অযোগ্যদের তালিকায় যাদের নাম আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা কেউ নতুন নিয়োগ প্রক্রিয়ার অংশ নিতে পারবে না। কোনও "বিশেষভাবে সক্ষম চিহ্নিত অযোগ্য প্রার্থীরাও" নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। ২০১৬ সালের চিহ্নিত অযোগ্যদের নাম, রোল নম্বরের সঙ্গে তাঁদের বাবার নাম ও বিস্তারিত তথ্য সহ নতুন তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টেও মামলা বিচারাধীন রয়েছে। তাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলা মুলতবি থাকবে।

55
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ
Image Credit : Getty

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ

বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানান, ২০১৬ পরীক্ষার সমস্ত চিহ্নিত দাগী বা অযোগ্যদের বাবার নাম ও বিস্তারিত তথ্য সহ নামের তালিকা নতুন করে প্রকাশ করতে হবে। উল্লেখিত বিশেষভাবে সক্ষম দুই অযোগ্য প্রার্থীও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। যদি কোনও অযোগ্যদের নাম তালিকায় থাকলে, কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলা মুলতুবি থাকবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Netaji Insult Row: এবার গ্রেফতার হবেন অনন্ত মহারাজ? বিস্ফোরক চন্দ্রনাথ বসুর 'চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীকে
Recommended image2
Now Playing
RG Kar Case New Update: অভয়া কাণ্ডে পুরীতে গ্রেফতার নির্মল ঘোষ, ঠিক কী কী বললেন কুণাল ঘোষ?
Recommended image3
Kolkata Nurse Death: শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, NRS- কাণ্ডে রহস্য ক্রমশই দানা বাঁধছে
Recommended image4
Ananta Maharaj: অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান প্রত্যাহার, নেতাজি-বিতর্কে বড় সিদ্ধান্ত সরকারের
Recommended image5
bardhoka bhata: বার্ধক্য ও বিধবা ভাতার ১৫০০ টাকা পেতে এই ডকুমেন্ট দিয়েছেন তো? নয়তো বাতিল হবে আবেদন!
Related Stories
Recommended image1
দেশে রাজনৈতিক ডামাডোলের মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, মৃত অন্তত ৩! জখম ৬৫
Recommended image2
বঙ্গে SIR আবহে তৃণমূল সেনাপতির ভার্চুয়াল বৈঠক, সোমে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে পর্যালোচনা অভিষেকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved