MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বঙ্গে SIR আবহে তৃণমূল সেনাপতির ভার্চুয়াল বৈঠক, সোমে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে পর্যালোচনা অভিষেকের

বঙ্গে SIR আবহে তৃণমূল সেনাপতির ভার্চুয়াল বৈঠক, সোমে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে পর্যালোচনা অভিষেকের

Abhishek Banerjee SIR Meeting: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষা নিয়ে এবার ভার্চুয়াল পর্যালোচনার জন্য বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 21 2025, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসআইআর বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit : ANI

এসআইআর বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ। গত ৪ নভেম্বর থেকে এই কাজ শুরু হওয়ার পর একপ্রস্থ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্য়ান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের ২০ দিনের মাথায় ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কবে করবেন বৈঠক?
Image Credit : ANI

কবে করবেন বৈঠক?

তৃণমূল সূত্রে খবর, আগামী ২৪ নভেম্বর অর্থাৎ সোমবার ভার্চুয়াল এই বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ১০ হাজারেরও বেশি দলীয় নেতা-নেত্রী ও সমর্থকরা। জানা গিয়েছে সোমবার বিকেল ৪টের সময় এই ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। 

Related Articles

Related image1
দেশে রাজনৈতিক ডামাডোলের মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, মৃত অন্তত ৩! জখম ৬৫
Related image2
নিজে নয়, ফাঁসি কাঠে ইউনূসকেই ঝোলাবেন শেখ হাসিনা! মৃত্যুদণ্ডের সাজা নিয়ে পাল্টা হুঁশিয়ারি
35
এসআইআর-এর কাজ নিয়ে অভিষেককে দলীয় রিপোর্ট
Image Credit : ANI

এসআইআর-এর কাজ নিয়ে অভিষেককে দলীয় রিপোর্ট

সূত্রের খবর, রাজ্যজুড়ে এসআইআর এর কাজ নিয়ে পরামর্শদাতা সংস্থার রিপোর্ট এবং সাংগঠনিক রিপোর্ট খতিয়ে দেখে একটি ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে পরিষ্কার। তা হল, এই ২০ দিনে অধিকাংশ জেলায় যেমন ভালো ভাবে কাজ হয়েছে, তেমনই আবার কয়েকটি জেলায় নেতৃত্বের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, সোমবারের বৈঠক থেকে যে সমস্ত জেলায় কাজ নিয়ে সন্তুষ্ট নন অভিষেক সেই সমস্ত জেলার নেতা-নেত্রীদের কাজ নিয়ে প্রশ্ন করতে পারেন তৃণমূল সাংসদ। 

45
ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে সরব অভিষেক
Image Credit : ANI

ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে সরব অভিষেক

এর আগের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, বিএলও-দের সঙ্গে সঙ্গে থাকতে। তাদের কাজকর্ম দেখতে। এবার দ্বিতীয় পর্যায়ে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেল কীনা তা খতিয়ে দেখার কথা এবং ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ দিতে পারেন তৃণমূলের সেনাপতি। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, এসআইআর-এর কাজকর্ম ঠিকমতো হচ্ছে কীনা এবং কোথাও কোনও খামতি রয়েছে কীনা তা খতিয়ে দেখতে এবং ভুলত্রুটি পর্যালোচনা করতে এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। 

55
মতুয়া ভোট টানতে এসআইআর-এ নজর
Image Credit : Facebook

মতুয়া ভোট টানতে এসআইআর-এ নজর

বনগাঁ, রানাঘাট, ঠাকুরনগর এই সব মতুয়া অধ্যুাষিত অঞ্চলে এসআইআর-এর কাজ ঠিকমতো হচ্ছে কীনা তা জানতে ওই সব এলাকার ব্লক ও সাংগঠনিক স্তরের নেতা-নেত্রীদের  সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন তৃণমূলের ডায়মণ্ড হারবারের এই সাংসদ। একইসঙ্গে নজর রাখা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকেও। সব মিলিয়ে বঙ্গে এসআইআর আবহে তৃণমূলের অন্দরে টানটান উত্তেজনা। কারণ, টার্গেট বিধানসভা ভোট ২০২৬।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
অভিষেক বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image2
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Recommended image3
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে? ৩০ তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image4
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন না, অভিষেকের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে রক্ষাকবচ হাইকোর্টের
Recommended image5
Rupashree Prakalpa: বিয়ের সময় মেয়েরা পায় ২৫ হাজার টাকা, রুপশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে?
Related Stories
Recommended image1
দেশে রাজনৈতিক ডামাডোলের মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, মৃত অন্তত ৩! জখম ৬৫
Recommended image2
নিজে নয়, ফাঁসি কাঠে ইউনূসকেই ঝোলাবেন শেখ হাসিনা! মৃত্যুদণ্ডের সাজা নিয়ে পাল্টা হুঁশিয়ারি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved