MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সোম থেকে ফের হাড় কাঁপবে কলকাতার! সঙ্গে দোসর বৃষ্টি? আর কত নামবে তাপমাত্রা?

সোম থেকে ফের হাড় কাঁপবে কলকাতার! সঙ্গে দোসর বৃষ্টি? আর কত নামবে তাপমাত্রা?

সোমবার থেকে ফের হাড় কাঁপাবে ঠান্ডা। দক্ষিণবঙ্গে ফের বাড়তে চলেছে শীতের দাপট। সঙ্গে নাকি দোসর হবে ঝমঝমিয়ে বৃষ্টি! গোটা বাংলায় শীতের আমেজে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।

3 Min read
Author : Parna Sengupta
| Updated : Jan 04 2026, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : stockPhoto

টানা কয়েক দিনের শীতের দাপটের পর শনিবার থেকে কলকাতায় শীত কিছুটা হলেও কমেছে। রবিবার ছুটির সকালে গোটা বাংলায় শীতের আমেজ বজায় থাকলেও আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : ANI

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সেই সঙ্গে কুয়াশার দাপটও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। ওড়িশা উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়বে।

Related Articles

Related image1
WB Weather Update: রাজ্য জুড়ে শীতের দাপট, কুয়াশার চাদরে ঢাকল একাধিক জেলা
Related image2
Weather Update: আরও চড়ল তাপমাত্রা, ঘন কুয়াশার সতর্কতা একাধিক জেলায়, আর কত বাড়বে পারদ?
312
Image Credit : Getty

রবিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কিছুটা বাড়বে। ৫ জানুয়ারি সোমবার থেকে শুরু করে পরবর্তী ১২ জানুয়ারি সোমবার পর্যন্ত আবারও নতুন করে বাংলার সব জেলাতেই জাঁকিয়ে শীত পরার সম্ভবনা।। জলপাইগুড়ির ও কালিম্পং জেলার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।। দার্জিলিং এর দু একটি জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।

412
Image Credit : Getty

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আরও একদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের নিম্নমুখী হবে পারদ।

512
Image Credit : Getty

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এর আগে গত রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় মাত্র ০.২ ডিগ্রি বেশি। এরপর থেকেই টানা কয়েক দিন দফায় দফায় পারদ নেমে গিয়েছিল।

612
Image Credit : Getty

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই ছন্দপতন। সোমবারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে এবং ফের উত্তরের হাওয়া সক্রিয় হবে। এর জেরে সোমবার থেকে বুধবারের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

712
Image Credit : Getty

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। যদিও প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে শীতের কামড় যথেষ্টই অনুভূত হবে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বুধবার থেকে শুক্রবার এর মধ্যে।

812
Image Credit : Getty

উল্লেখ্য, চলতি শীতে ইতিমধ্যেই তাপমাত্রার বড় পতন দেখা গেছে। নববর্ষের আগের রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরসুমের সর্বনিম্ন। ১ জানুয়ারি পারদ ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৫ বছরে সবচেয়ে ঠান্ডা নববর্ষের দিন হিসেবে নথিভুক্ত হয়েছে।

912
Image Credit : Asianet News

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৩.১ ডিগ্রি হলেও তা তখনও স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম ছিল। শনিবার সামান্য উষ্ণতা বাড়লেও, জানুয়ারির প্রথমার্ধ জুড়ে কলকাতায় শীতের প্রভাব বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

1012
Image Credit : Asianet News

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম ও সংলগ্ন কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

1112
Image Credit : Asianet News

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও কুয়াশার দাপট বজায় থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পং সহ চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু ঘুম ধোত্রে মানেভঞ্জন চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা।

1212
Image Credit : Asianet News

দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। সোমবার থেকে নামবে তাপমাত্রা। তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image2
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image3
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image4
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Recommended image5
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Related Stories
Recommended image1
WB Weather Update: রাজ্য জুড়ে শীতের দাপট, কুয়াশার চাদরে ঢাকল একাধিক জেলা
Recommended image2
Weather Update: আরও চড়ল তাপমাত্রা, ঘন কুয়াশার সতর্কতা একাধিক জেলায়, আর কত বাড়বে পারদ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved