আজ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হবে। অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় তৃণমূল সরকারের জমানার শেষ বাজেট।

আজ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হবে। অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় তৃণমূল সরকারের জমানার শেষ বাজেট। এই বাজেটে অনেক কিছু ঘোষণা করা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও নানা সরকারি প্রকল্পের ভাতা বাড়তে পারে। লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন জনমুখী প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা হতে পারে। এছাডা়ও, নতুন জনমুখী প্রকল্প ঘোষণা করা হয় কি না, সে নিয়েও কৌতূহল রয়েছে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছেন ডিএ বা মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণার দিকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়। এরপর কয়েকবার টাকার পরিমাণ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এখন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা এই প্রকল্পে পান মাসে এক হাজার টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১,২০০ টাকা। রাজনৈতিক মহলের একাংশের মতে, মহিলা ভোট ধরে রাখতে অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভাণ্ডারে টাকার পরিমাণ বৃদ্ধি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

এছাডা়ও গ্রামীণ ভোট ব্যাঙ্ক ঠিক রাখতে নানা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতেও বরাদ্দ বাড়তে পারে। যার মধ্যে রয়েছে আশাকর্মীদের ভাতা বৃদ্ধি। সিভিক ভলান্টিয়ারদের বেতনও বাড়বে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে। বাজেটে পরিকাঠামো উন্নয়নে রাস্তাঘাটের কাজ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেওয়া হতে পারে। রাজ্যের মোট বাজেট বরাদ্দ ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে। অতীতের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, রাজ্য সরকার বাজেটের সময়েই সাধারণত ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে থাকে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে জনমুখী বাজেট উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। গত বিধানসভা নির্বাচনের আগে ২ লক্ষ ৯৯ হাজার ৬৪৪ কোটি টাকার বাজেট পেশ করেছিল সরকার। তৃতীয়বার সরকার গঠনের পরে জুলাই মাসের চূড়ান্ত বাজেটে তা দাঁড়িয়েছিল ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা। ২০২১ সালেও অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল ৫ ফেব্রুয়ারি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই ৫ ফেব্রুয়ারিই পেশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট।