- Home
- West Bengal
- Kolkata
- DA Notification: পুজোর আগেই ডিএ মেটাতে বড় উদ্যোগ রাজ্যের, কোমর বেঁধে নামল অর্থ দফতর
DA Notification: পুজোর আগেই ডিএ মেটাতে বড় উদ্যোগ রাজ্যের, কোমর বেঁধে নামল অর্থ দফতর
DA of West Bengal: দুর্গাপুজোর আগেই বকেয়া DA নিয়ে বড় উদ্যোগ নবান্নের। HRMS পোর্টালে নয়া নির্দেশিকা জারি অর্থ দফতরের, কারা পাবেন সুবিধা জেনে নিন বিস্তারিত।

পুজোর আগেই বড় উদ্যোগ রাজ্যের
বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে দীর্ঘদিনের জট কাটাতে এবার কোমর বাঁধল রাজ্য সরকার। অর্থ দফতর থেকে জারি হল বিশেষ নির্দেশিকা।

কবে জারি হল নির্দেশিকা?
২৪.০৯.২০২৬ তারিখে নবান্নের অর্থ দপ্তর থেকে স্মারক নং ৩৫৭৬-F(eGov) জারি করা হয়েছে।
কাদের জন্য এই সুখবর?
যাঁদের বেতন ০১.০৪.২০০৮ থেকে ৩১.১২.২০১৯ পর্যন্ত সম্পূর্ণ বা আংশিকভাবে HRMS মডিউলে ওঠেনি, তাঁদের জন্যই এই বিশেষ ব্যবস্থা।
কারা কারা সুবিধা পাবেন?
বর্তমান কর্মী, প্রাক্তন ডেপুটেশনে থাকা কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুযোগের আওতায় আসবেন।
HRMS পোর্টালে নতুন মেনু
পোর্টালে যুক্ত হয়েছে নতুন মেনু— 'পে ডিটেইলস এন্ট্রি ফর এরিয়ার ডিএ', যা ব্যবহার করবেন ডিডিও-রা।
ডিডিও-দের দায়িত্ব কী?
নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীদের বেসিক পে সংক্রান্ত তথ্য পোর্টালে আপলোড করতে হবে ডিডিও-দের।
যাচাইয়ে বিশেষ সতর্কতা
সার্ভিস বুক ও অন্যান্য সরকারি নথির ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে বেতনের তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছে নবান্ন।
প্রতিটি বদলের জন্য আলাদা এন্ট্রি
পদোন্নতি বা ইনক্রিমেন্ট হলে সেই তারিখ উল্লেখ করে আলাদা এন্ট্রি করতে হবে HRMS-এ।
নথি না থাকলে কী করণীয়?
সার্ভিস বুক না থাকলে 'Authentic Pay Records' লিঙ্কে প্রামাণ্য নথি আপলোডের সুযোগ থাকছে।
স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে বিল
সব তথ্য যাচাই হয়ে গেলে সিস্টেম নিজেই বকেয়া ডিএ হিসাব করবে। ২০০৮-১৫ ও পরবর্তী সময়ের জন্য তৈরি হবে দু'টি আলাদা বিল।

