MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • West Bengal Election 2026: অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ, এবার ডিভিশন বেঞ্চে কমিশন

West Bengal Election 2026: অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ, এবার ডিভিশন বেঞ্চে কমিশন

West Bengal Election 2026: ভোট আবহে নির্বাচনের ডিউটি বা প্রিসাইডিং অফিসার হিসেবে কলেজের অধ্যাপকরা কাজ করতে পারবেন কীনা তা নিয়ে এবার আদালতের দ্বারস্থ জাতীয় নির্বাচন কমিশন। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে কমিশন। কী বলল আদালত? জানুন বিশদে…

3 Min read
Author : Moumita Poddar
Published : Apr 20 2026, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ কমিশনের
Image Credit : ANI

আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ কমিশনের

আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ। অধ্যাপকদের নিয়োগের সঠিক কারণ ও ব্যাখ্যা কমিশন দেখাতে পারেনি বলেই তা খারিজ করে দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল নির্বাচন কমিশন। সোমবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে কমিশন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামীকাল তথা মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে বাধা
Image Credit : Social Media

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে বাধা

আসন্ন বিধানসভা ভোটের কাজে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশের বিরোধীতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিচ্ছুক অধ্যাপকদের একাংশ। গত বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কমিশনকে রীতিমতো ভর্ৎসনা করেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও।

Related Articles

Related image1
Ratna Debnath: 'আরজি.কর কাণ্ডে সঞ্জয় রায় একা দোষী নয়', বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর
Related image2
Sukanta Majumdar: 'বীরভূমের ছাল ছাড়া বাঘ', যোগী স্টাইলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাকে দিলেন সুকান্ত?
36
ভোটের কাজে কলেজের অধ্যাপকদের নিয়োগ নিয়ে জটিলতা
Image Credit : Social Media

ভোটের কাজে কলেজের অধ্যাপকদের নিয়োগ নিয়ে জটিলতা

বিচারপতি কমিশনের উদ্দেশ্যে বলেছিলেন, 'বিজ্ঞপ্তি অনুযায়ী তো আপনারা বিচারকদেরও নিয়োগের ব্যবস্থা রেখেছেন। আমাদের কোনও অসুবিধা নেই, নিয়োগ করতেই পারেন আমাদের। আমরাও পোলিং অফিসার হিসেবে বুথে ডিউটি করতে যাব।' কমিশন আদালতে পাল্টা জানায় নির্বাচনের মুখে মামলার কারণে নতুন করে নিয়োগ করে প্রশিক্ষণ দিয়ে ভোট করা সম্ভব নয়। তবে আদালত কমিশনের এই যুক্তি মানতে রাজি হয়নি। তাই ভোটের কাজে কলেজের অধ্যাপকদের কেন নিয়োগ করা হবে, ২৪ ঘণ্টার মধ্যে তার ব্যাখ্যা কমিশনার থেকে চেয়েছিল হাইকোর্ট।

46
আদালতে ব্যাখ্যা দিতে পারেনি কমিশন
Image Credit : Social Media

আদালতে ব্যাখ্যা দিতে পারেনি কমিশন

গত শুক্রবার এই মামলার শুনানিতে কমিশন তার কোনও সদুত্তর দিতে পারিনি। তাই বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দেন, কী কারনে কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করে পোলিং বুথে পাঠানো হচ্ছিল তার ব্যাখ্যা কমিশনের কাছ থেকে চাওয়া হয়েছিল। কিন্তু আদালতকে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়েছে। তাই আদালত, কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করার কমিশনের নির্দেশ খারিজ করছে।

56
কমিশনের বিজ্ঞপ্তির বিরুদ্ধে মামলা
Image Credit : Social Media

কমিশনের বিজ্ঞপ্তির বিরুদ্ধে মামলা

পাশাপাশি আদালত জানিয়েছে যাঁরা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিতে চলে গিয়েছেন বা প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন তাঁদের ক্ষেত্রে এই রায় কার্যকর হবে না। যাঁরা কমিশনের এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে মামলা করেছেন তাঁদের ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয়। কোনও ভাবেই যথাযথ কারণ না দেখিয়ে অধ্যাপকদের এমন কোনও নির্বাচনী কাজে যুক্ত করা যাবে না, যা তাঁদের পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের এই মামলায় যুক্ত করা হয়নি। কারণ কমিশন বৃহস্পতিবারই জানিয়েছিল, অনেকের প্রশিক্ষণ হয়ে গিয়েছে। ভোটের আগে নতুন করে নিয়োগ করে প্রশিক্ষণ দেওয়া আর সম্ভব নয়। নির্বাচন সঠিক সময় হবে কিনা, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিল কমিশন। সেক্ষেত্রে যাঁদের আপত্তি নেই, তাঁরা ভোটের কাজ করতে পারেন।

66
সিঙ্গল বেঞ্চের নির্দেশ নিয়ে কী বলল কমিশন?
Image Credit : Social Media

সিঙ্গল বেঞ্চের নির্দেশ নিয়ে কী বলল কমিশন?

গত বিধানসভা নির্বাচনেও অধ্যাপকেরা প্রিসাইডিং অফিসারের কাজ করেছিলেন বলে আদালতে দাবি করে কমিশন। এ বার কেন অধ্যাপকেরা এই কাজে আপত্তি করছেন, তা স্পষ্ট নয় বলে জানায় কমিশন। তবে আদালতের বক্তব্য, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগের সঠিক কারণ জানাতে না পারার জন্যই কমিশনের সিদ্ধান্ত খারিজ করা হয়েছে। এবার আদালতের সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল কমিশন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee Abhishek Banerjee: হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে! মমতা বললেন, "আমি স্তম্ভিত"
Recommended image2
Abhishek Banerjee: হাসপাতালেই অভিষেক! বমি বমি ভাব অবস্থায় নিয়ে যাওয়া হয় আইটিইউ বিভাগে, নিন্দায় সরব রাহুল গান্ধী
Recommended image3
Now Playing
Abhshek Banerjee Latest Update: এবার হুইল চেয়ারে অভিষেক! হাসপাতালে ছুটে এসে অভিষেককে নিয়ে কোথায় গেলেন মমতা?
Recommended image4
Mamata Banerjee Abhishek Banerjee: "উপরমহলের চাপে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না!" বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেককে নিয়ে অন্য হাসপাতালে মমতা
Recommended image5
Mamata Banerjee Abhishek Banerjee: হুইল চেয়ারে করে হাসপাতালে অভিষেক! পৌঁছলেন মমতাও, সঙ্গে তৃণমূল নেতৃত্ব
Related Stories
Recommended image1
Ratna Debnath: 'আরজি.কর কাণ্ডে সঞ্জয় রায় একা দোষী নয়', বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর
Recommended image2
Sukanta Majumdar: 'বীরভূমের ছাল ছাড়া বাঘ', যোগী স্টাইলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাকে দিলেন সুকান্ত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved