MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather News: আজ খেল দেখাবে আবহাওয়া! রবিবার দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? সারাদিনের আপডেট

Weather News: আজ খেল দেখাবে আবহাওয়া! রবিবার দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? সারাদিনের আপডেট

খেল দেখাতে চলেছে আবহাওয়া। রবিবার কেমন থাকবে সারাদিন! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? গরম কি বাড়বে? রইল সারাদিনের আবহাওয়ার আপডেট।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 08 2025, 06:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। তবে তা দক্ষিণে এসে পৌঁছায়নি। ১২ জুনের পর দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

তবে তার আগে শুষ্ক ও গরম হাওয়ার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে। এর জেরে অধিক ভোগান্তির সম্ভাবনা মূলত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে।

Related Articles

Related image1
Now Playing
West Bengal Weather Update : প্রবল বৃষ্টি, নাকি বাড়বে গরম! আবহাওয়ার নতুন আপডেট দেখুন
Related image2
Weather News: ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, কিন্তু এখনই দক্ষিণবঙ্গে আসছে না বর্ষা! কবে আসবে?
310
Image Credit : stockPhoto

দুপুরের দিকে লু এর মতো উষ্ণ শুষ্ক হওয়ারও দাপট থাকবে। আপাতত তিন দিন তাপমাত্রা বাড়বে। তারপর ফের পরিস্থিতি বদলাতে পারে।

410
Image Credit : Pixabay

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৩ থেকে ৪ দিন গরম ও অস্বস্তি চরমে থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে।

510
Image Credit : Getty

এদিকে জুনের দ্বিতীয় সপ্তাহ শেষের আগে বর্ষার আগমনের বিশেষ সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমই বহাল থাকছে।

610
Image Credit : Getty

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এবং পশ্চিম ভারতের উষ্ণ লু এর মতো শুষ্ক বাতাসের সংঘাতে তাপমাত্রা বাড়বে হুড়মুড়িয়ে।

710
Image Credit : stockPhoto

বুধ-বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বদল আসতে পারে। আগামী সপ্তাহে ফের বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

810
Image Credit : Getty

মৌসুমী বায়ু রাজ্যের উত্তর অংশে ঢুকেছে অনেক আগেই। তবে তা অনেকটাই দুর্বল। এর কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গেও।

910
Image Credit : Getty

আগামী তিনদিনে সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

1010
Image Credit : Getty

উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির প্রবণতা কমবে। তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনে। বুধবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছেই ১২ জুন পর্যন্ত। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image2
DA News: মে মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের মিলবে হকের ডিএ? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী
Recommended image3
Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Recommended image4
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image5
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Related Stories
Recommended image1
Now Playing
West Bengal Weather Update : প্রবল বৃষ্টি, নাকি বাড়বে গরম! আবহাওয়ার নতুন আপডেট দেখুন
Recommended image2
Weather News: ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, কিন্তু এখনই দক্ষিণবঙ্গে আসছে না বর্ষা! কবে আসবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved